লিডিং হিরো বলে কথা! ‘বাবা-মায়ের জোরে নয়, নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে জায়গা করেছি!’ “অনেক বড় হিরো, যার সিনেমার বক্স অফিস কালেকশন ২ হাজার টাকা হয়!” বনির কথা শুনে ক’টাক্ষ নেট পাড়ার! বনির লড়াইয়ের গল্প জানেন?

বিনোদন জগতে সুযোগ পাওয়া যেমন কঠিন, তার থেকেও অনেক বেশি কঠিন সেই জায়গায় দীর্ঘদিন টিকে থাকা। কারণ দর্শক একবার গ্রহণ করলেই যে জনপ্রিয়তা চিরস্থায়ী হবে, তার কোনও নিশ্চয়তা নেই। সময়ের সঙ্গে সঙ্গে নতুন মুখ আসে, দর্শকের পছন্দ বদলায়, আর তখনই আসল পরীক্ষা শুরু হয় একজন তারকার। টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সমাজমাধ্যমে যে আলোচনা শুরু হয়েছে, তা যেন আবারও সেই বাস্তবতাকেই সামনে এনে দিল।

বনি সেনগুপ্ত টলিউডের পরিচিত মুখ। তিনি পরিচালক অনুপ সেনগুপ্ত এবং অভিনেত্রী পিয়া সেনগুপ্তের ছেলে। তবে পারিবারিক পরিচয়কে ভরসা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি জানান, তাঁর বাবা নিজেই চাইতেন না যে ছেলের অভিনয় জীবন তাঁর পরিচালিত ছবির মাধ্যমে শুরু হোক। কারণ, তাহলে প্রথম দিন থেকেই ‘বাবার জোরে সুযোগ পেয়েছে বা বাবা ছিল বলেই হয়ে গেছে’ এই তকমা বয়ে বেড়াতে হতো। সেই কারণেই অভিনয়ে আসার আগে নিজেকে প্রস্তুত করার দিকে জোর দিয়েছিলেন বনি।

অভিনয়ের আগে ছোটখাটো মডেলিং করেছেন তিনি। সেই সময় ‘উনিশ কুড়ি’ নামের একটি ম্যাগাজিনেও কাজ করেছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এমনকি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন। পরে এসভিএফ-এর তরফে তাঁর কাছে ফোন আসে এবং রাজ চক্রবর্তীর সঙ্গে কথা হয়। বনি নিজেই জানান, সিনেমা সম্পর্কে তখন খুব বেশি কিছু জানতেন না। তখন রাজ চক্রবর্তী তাঁকে আশ্বাস দেন যে সবকিছু শিখিয়ে দেবেন। এরপর ২০১৪ সালে ‘বরবাদ’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয়। পরে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতেও কৌশানি মুখার্জির সঙ্গে তাঁর জুটি দর্শকদের বেশ পছন্দ হয় এবং অল্প সময়েই জনপ্রিয়তা পান তিনি।

তবে সমাজমাধ্যমের একাংশের মতে, সেই জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে রাখতে পারেননি অভিনেতা। সাক্ষাৎকারের বিভিন্ন অংশ ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। কেউ লিখেছেন, “অনেক বড় হিরো, যার সিনেমার বক্স অফিস কালেকশন ২ হাজার টাকা হয়!” আবার কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন, “ওর ভুলটা ভাঙাও, নিজেকে এখনও হিরো ভাবছে!” অনেকেই প্রশ্ন তুলেছেন, দর্শকের কাছে তাঁর বর্তমান গ্রহণযোগ্যতা আদৌ আগের মতো আছে কি না।

আরও পড়ুনঃ “সব পুরুষই ধ’র্ষণ করে…” বিতর্কিত মন্তব্যে ঝড় তুললেন অরুণ ব্যানার্জি! সমাজকে কোন আয়নায় দেখাতে চাইলেন প্রবীণ অভিনেতা? পুরুষদের নিয়ে এমন মন্তব্যের নেপথ্যে কী দিলেন যুক্তি?

আরও একদল নেটিজেন সরাসরি লিখেছেন, “তুমি যে হিরো, এটা তোমাকে কে বলল?” যদিও এই ধরনের মন্তব্য নতুন নয়, তবু সাম্প্রতিক সাক্ষাৎকারের পর সেগুলি যেন আরও জোরালো হয়েছে। একসময় ‘বরবাদ’ ও ‘পারবো না আমি ছাড়তে তোকে’-র মতো ছবির হাত ধরে যে অভিনেতা তরুণ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আজ তাঁকেই ঘিরে সমাজমাধ্যমে চলছে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। তবে ট্রোল, সমালোচনা আর জনপ্রিয়তার ওঠানামার মাঝেও একটা বিষয় পরিষ্কার বনি সেনগুপ্তকে ঘিরে আলোচনা এখনও থামেনি। আর বিনোদন জগতে আলোচনায় থাকা অনেক সময় জনপ্রিয়তারই আরেক রূপ বলে মনে করেন অনেকে।

You cannot copy content of this page