“আজ থেকে নতুন শুরু!” পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন, নিজের হাতে শিখিয়েছিলেন সবকিছু! এবার সেই খুকুকে নিয়ে গর্বে ভাসছেন সায়ক! নেপথ্যের গল্প জানলে অবাক হবেন!

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বহুদিন ধরেই পরিচিত মুখ সায়ক চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তাঁর দৈনন্দিন ভ্লগের মাধ্যমেও তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর সেই ভ্লগের সূত্রেই নেটিজেনদের কাছে পরিচিতি পেয়েছেন খুকু। দীর্ঘদিন ধরে সায়কের বাড়িতে রান্নার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সায়ককে ‘ভাই’ বলে ডাকেন খুকু, আর সায়কও তাঁকে পরিবারের সদস্যের মতোই সম্মান দেন। তাঁদের এই আন্তরিক সম্পর্কের কথা বহুবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই খুকুর জীবনের নতুন সাফল্যের খবর সামনে আনলেন অভিনেতা। সাধারণ জীবন থেকে নতুন পেশাগত অধ্যায়ে পৌঁছে যাওয়ার এই গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।

খুকুর জীবনের উন্নতির জন্য সায়ক যে দীর্ঘদিন ধরে পাশে থেকেছেন, তা তাঁর ভক্তদের অজানা নয়। শুধু বাড়ির কাজেই সীমাবদ্ধ রাখেননি তাঁকে। নিজের মা’র সঙ্গে যেমন বিভিন্ন জায়গায় নিয়ে যান, তেমনই খুকুকেও নিয়ে গিয়েছেন রেস্তোরাঁ, পার্লারসহ নানা জায়গায়। এমনকি খুকুর জন্য আলাদা একটি সোশ্যাল মিডিয়া পেজও তৈরি করে দেন তিনি। ধীরে ধীরে তাঁকে ভ্লগিংয়ের খুঁটিনাটি শেখান। এর ফলে খুকুর পরিচিতি যেমন বাড়ে, তেমনই কিছু অতিরিক্ত আয়ও শুরু হয়। সেই উপার্জন সংসারের দায়িত্ব সামলাতে তাঁকে আরও সাহায্য করেছে বলে জানা যায়। এই পুরো যাত্রায় সায়ক সবসময় তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন।

sayak chakraborty and khuku

এই জনপ্রিয়তাই খুকুর জীবনে নিয়ে আসে নতুন সুযোগ। দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি সেই সুখবর নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সায়ক। শেফের পোশাকে খুকুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আজ থেকে নতুন শুরু খুকুর। শুরু থেকে যেভাবে ভালোবাসো তোমরা ওকে,আজ একই ভাবে ভরিয়ে রেখো।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনেকেই খুকুর নতুন জীবনের জন্য শুভকামনা জানান। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্যকে দেখছেন অনেকে।

পোস্টের কমেন্ট বক্সেও দেখা যায় আবেগঘন প্রতিক্রিয়া। একজন লেখেন, “আজকের দিনে মানুষ যখন শুধু ভাবে লোকের ক্ষতি, সেখানে তুমি খুকুর জন্য নিঃসার্থভাবে কত কী করেছ। আর খুকুও অকৃতজ্ঞের মতো ভুলে যায়নি তোমার প্রতিদান। দুজনকেই অনেক ভালোবাসা।” আরেকজন মন্তব্য করেন, “খুকুদির রান্না খেতে আমি তো যাবই।” অন্য এক নেটিজেন লেখেন, “সঠিক মানুষের হাত জীবনে থাকলে, এভাবেই তরতরিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। সায়ক আর খুকু, দুজনের জন্যই আজ খুশি।” এমন বহু মন্তব্যে স্পষ্ট, খুকুর এই সাফল্যে আনন্দিত তাঁর পরিচিত ও অনুরাগীরাও। একই সঙ্গে সায়কের ভূমিকাও প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ মুখ থেকে বেরিয়ে আসছে একটা পর এক মুরগির ছানা! ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সেই দৃশ্যের নেপথ্যে মানুষটাকে চেনেন? ফাইট মাস্টার থেকে স্টান্ট ডিরেক্টর, শুধু পর্দায় নয় বাস্তবে লড়েছেন ক্যা’ন্সারের সঙ্গে! বিমল রায়ের জীবন জানলে অবাক হবেন! আজ কোথায় আছেন তিনি?

উল্লেখ্য, গত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা গিয়েছে সায়ক চক্রবর্তীকে। করোনা লকডাউনের সময় থেকে তিনি নিয়মিত ভ্লগিং শুরু করেন। সেখান থেকেই বিভিন্ন ব্র্যান্ড প্রচার, রেস্তোরাঁ রিভিউসহ নানা কাজের মাধ্যমে নতুন পরিচিতি তৈরি হয় তাঁর। মাঝে ‘চিরসখা’ ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও চরিত্রটি খুব বেশি গুরুত্ব পায়নি। তবে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে সমকামী চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্ক নিয়েও তিনি আলোচনায় এসেছিলেন। একসময় সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে থাকলেও বর্তমানে তিনি আবার নিজের চেনা ছন্দে ফিরেছেন। আর সেই সময়েই খুকুর নতুন সাফল্যের খবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

You cannot copy content of this page