বাংলা বাণিজ্যিক সিনেমার ইতিহাসে পরিচালক ‘স্বপন সাহা’র (Swapan Saha) নাম আলাদা করে উল্লেখ করতেই হয়। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘ভাই আমার ভাই’, ‘বাবা কেন চাকর’, ‘গুরু’, ‘ঘাতক’, ‘এমএলএ ফাটাকেষ্ট’ সহ বহু সফল ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। একসময় তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরীদের পাশাপাশি স্বপন সাহাও ছিলেন বাংলা মূলধারার সিনেমার অন্যতম ভরসার নাম। তাঁর পরিচালিত শতাধিক ছবি বহু শিল্পীর কেরিয়ারকে নতুন দিশা দিয়েছে। অথচ সেই নির্মাতাকেই দীর্ঘদিন নতুন কাজ ছাড়া থাকতে হয়েছে, যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা।
দীর্ঘ ছয় বছর পর নতুন বাংলা ছবি ‘মন ছুঁই’ নিয়ে ফিরছেন স্বপন সাহা। গত সোমবার কলকাতায় ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত-সহ ছবির কলাকুশলীরা। সেখানেই পরিচালক জানান, নব্বইয়ের দশকে যে রোম্যান্টিক মিউজিক্যাল ছবির জন্য তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন, এবারও সেই ঘরানাতেই ফিরছেন। নতুন জুটি হিসেবে দেখা যাবে রোহন ভট্টাচার্য ও দর্শনা বণিককে। অনুষ্ঠানে ছবির গান নিয়েও বিশেষ চমক দেওয়া হয়। তবে অনুষ্ঠান শেষের পর এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ বিরতির কারণ জানাতে গিয়ে স্বপন সাহার কণ্ঠে ধরা পড়ে অন্য এক বাস্তবতার ছবি।
পরিচালককে প্রশ্ন করা হয়, এতদিন নতুন ছবি পরিচালনা করতে দেখা যায়নি কেন। উত্তরে তিনি অকপটে বলেন, “কাজ পাইনি, কাজ দেয়নি কেউ। চেষ্টাও করিনি কাউকে বলার, ওই একটা ব্যাপারেই কাউকে কিছু সুপারিশ করিনি। কোনও অভিমান থেকে নয়, অনেক ছোট বয়স থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজ পর্যন্ত কাউকে কোনদিন কিছু চাইতে হয়নি। যেটা পাওয়ার ঠিক পেয়েছি, ওই জন্য ভাগ্যে বিশ্বাস করি। এইজন্য কি পেলাম আর কি পেলাম না, সেই হিসেবে রাখি না।” স্বপন সাহার এই কথায় স্পষ্ট, দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি কখনও নিজের জন্য কারও কাছে কাজ চাননি। বরং নিজের কাজ এবং ভাগ্যের উপরই আস্থা রেখেছেন।
এরপর তিনি ২০১৭ সালের একটি ঘটনার কথাও তুলে ধরেন। তাঁর কথায়, “২০১৭ সালে চিরঞ্জিতের সঙ্গে যে ছবিটা বানিয়েছিলাম সেটা রিলিজই হয়নি, ছবির প্রযোজকের সরে দাঁড়ানোর ফলে আর বেশিদূর এগানোর কথা ভাবিনি। একটা কাজে শুরুতেই বাধা পেয়ে গেলে আর সেটা করতে সাহস বা ইচ্ছে কোনটাই হয় না।” বহু বছরের অভিজ্ঞ একজন পরিচালকের মুখে এই স্বীকারোক্তি অনেককেই ভাবাচ্ছে। একটি ছবি মুক্তি না পাওয়ার ধাক্কা যে তাঁর কাজের গতি থামিয়ে দিয়েছিল, সেটাও অকপটে জানিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পিছনে সেই ঘটনাই বড় কারণ হয়ে দাঁড়ায় বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।
স্বপন সাহা আরও জানান, এখন তিনি আর নিয়মিত বাংলা সিনেমাও দেখেন না। তাঁর কথায়, “এখন আর বাংলা সিনেমাও দেখি না, ইন্ডাস্ট্রি নিয়ে তেমন কোনও খবর পাই না। কিছুজনের সঙ্গে যোগাযোগ আছে, তাদের থেকে মাঝেমধ্যে যা জানতে পারি।” একসময় যিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত পরিচালক ছিলেন, তাঁর মুখে এমন কথা শুনে অনেকেই বিস্মিত। দীর্ঘদিন ইন্ডাস্ট্রির বাইরে থাকার ফলে চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর যোগাযোগও অনেকটাই কমে গিয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। তবুও নতুন ছবির মাধ্যমে আবার দর্শকদের সামনে ফিরতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ বারবার কেন বাদ পড়েন রচনা? নেপথ্যে কি মোটা টাকার দাবি? ১৭ বছর ‘দিদি নম্বর ১’ সঞ্চালনার জন্য প্রতি পর্বে কত টাকা পেতেন রচনা বন্দ্যোপাধ্যায়? পারিশ্রমিকের অঙ্ক জানলে চোখ উঠবে কপালে!
বাংলা সিনেমা নিয়ে আলোচনা হলেই এখন প্রায়শই অভিজ্ঞ শিল্পী ও নির্মাতাদের কাজের সুযোগ পাওয়া না পাওয়ার বিষয়টি সামনে আসে। স্বপন সাহার সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনাকেই আরও জোরালো করেছে। বহু সফল ছবি উপহার দেওয়া একজন পরিচালক যদি বছরের পর বছর নতুন কাজ না পান, তাহলে তা বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে দেয় বলে মনে করছেন অনেকে। যদিও স্বপন সাহা নিজে কোনও অভিযোগের সুরে কথা বলেননি, বরং ভাগ্যের উপর বিশ্বাস রেখেই নতুন ছবি ‘মন ছুঁই’ নিয়ে আবারও নতুন শুরু করার আশার কথাই জানিয়েছেন।






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!