‘ওঁরা একটা ভয়’ঙ্কর শিক্ষা দিয়ে গেল…আমরা পিছিয়ে যাচ্ছিলাম, এখন সবটা পরিষ্কার কী কী করা উচিত!’ প্রাক্তন তৃণমূল সরকারের কোন পদক্ষেপকে ভবিষ্যতের জন্য বড় শিক্ষা বলে দাবি করলেন তুলিকা বসু? দুর্নী’তির বিরুদ্ধে ডিম ছুঁড়ে মানুষের ক্ষো’ভ প্রকাশ নিয়ে কী মত অভিনেত্রীর?

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রাক্তন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, এমনকি বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনাও রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের উদ্দেশে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও নিজেদের মতামত জানাচ্ছেন।

অভিনেত্রী তুলিকা বসু বরাবরই অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা বিষয় নিয়ে স্পষ্ট অবস্থান নিতে পিছপা হন না। সমসাময়িক ঘটনা, সমাজের অবক্ষয় কিংবা সাধারণ মানুষের সমস্যার প্রসঙ্গে তিনি একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, নিয়োগ দুর্নীতি, সাধারণ মানুষের ক্ষোভ এবং ডিম ছোড়ার সাম্প্রতিক ঘটনাকে ঘিরে নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ।

তুলিকা বসুর কথায়, দীর্ঘদিন ধরেই বোঝা যাচ্ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। তিনি বলেন, ২৬ হাজার শিক্ষকের চাকরি হারানোর ঘটনা শুধুমাত্র একটি আইনি বা প্রশাসনিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। তাঁর দাবি, আর্থিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বহু মানুষ চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছেন। এমনও খবর এসেছে যে, চাকরি হারানোর ধাক্কা সামলাতে না পেরে কয়েকজন আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এই ঘটনাগুলি তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানান অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের উদ্দেশে ডিম ছোড়ার ঘটনাও তাঁর বক্তব্যে উঠে আসে। তুলিকা বসু বলেন, এই ধরনের পরিস্থিতি আদৌ তৈরি হওয়ার কথা ছিল না। তাঁর মতে, একটি সুস্থ সমাজে সরকার ও প্রশাসনের কাজ হওয়া উচিত মানুষের আস্থা অর্জন করা, এমন ক্ষোভের জন্ম দেওয়া নয়। তিনি কটাক্ষ করে বলেন, এখন ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ নিয়েও আলোচনা হচ্ছে। একই সঙ্গে তাঁর মন্তব্য, যদি এই ডিমগুলি শিশুদের মিড-ডে মিলের পাতে পড়ত, তাহলে সেটাই বেশি অর্থবহ হতো। যদিও তিনি স্পষ্ট করে জানান, এই ঘটনাগুলিকে তিনি একটি বড় শিক্ষা হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, ভবিষ্যতে কেউ যাতে একই ধরনের দুর্নীতি করার কথা ভাবার আগে বহুবার চিন্তা করেন, সেই শিক্ষা সমাজ পেয়েছে।

আরও পড়ুনঃ “৯ বছর বয়সে বাবার আকস্মিক মৃ’ত্যু মেনে নিতে পারিনি…” এরপরই আ’ক্রান্ত হন বিরল মানসিক রো’গে! কা’ন্না নিয়ে ট্রো’লিংয়ের জবাবে জীবনের অন্ধকার দিক প্রকাশ্যে আনলেন দেবলীনা দত্ত! কা’ন্না থামানোর জন্য লাগে ওষুধ, ঠিক কতটা ভয়ঙ্কর এই মানসিক ব্যা’ধি? আদৌ কি পুরোপুরি সেরে ওঠা সম্ভব? অভিনেত্রী খুলে বললেন সবকিছু!

শুধু নিয়োগ দুর্নীতি নয়, সমাজের নৈতিক অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুলিকা বসু। তিনি বলেন, গত দেড়-দুই দশকে রাজ্যে এমন বহু ঘটনা ঘটেছে, যা সমাজকে পিছিয়ে দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, মহিলাদের হেনস্থার অভিযোগ এবং সুযোগ পাওয়ার নামে নানা ধরনের শোষণের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, অনেক ঘটনা প্রকাশ্যে এলেও আরও বহু ঘটনা অজানাই থেকে গিয়েছে। অভিনেত্রীর কথায়, বর্তমানে বাংলা সিনেমা ও ধারাবাহিকের শিল্পীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, কিন্তু টেলিভিশন খুললেই বারবার দুর্নীতির খবর সামনে আসছে, যা অত্যন্ত হতাশাজনক। তাঁর মতে, সুস্থ সমাজ গড়তে শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, মূল্যবোধ ও স্বচ্ছতার সংস্কৃতিও সমানভাবে প্রয়োজন।

You cannot copy content of this page