টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের পরিবারে নেমে এসেছে গভীর শোক। বেশ কিছুদিন ধরেই তিনি এই কষ্টের কথা নিজের মধ্যেই রেখেছিলেন। অবশেষে প্রায় এক মাস পরে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে সেই দুঃসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। পোস্টটি সামনে আসতেই অনেকের মনেই প্রশ্ন জাগে, ঠিক কাকে হারালেন তিনি? তাঁর এত দিনের নীরবতার পিছনেই বা কী কারণ ছিল? মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা।
সাহেব চট্টোপাধ্যায়ের শেয়ার করা পোস্টে ছিল গভীর আবেগের ছাপ। তিনি সকলের কাছে বিশেষ একজনের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। তাঁর কথায়, “আগের মাসের ২১ জুন আমার ছেলে জেরি চলে গিয়েছিলো ঈশ্বরের কাছে…. সবাই কে আবার অনুরোধ করছি ওর জন্য প্রার্থনা করবেন।” এই কয়েকটি লাইনই বুঝিয়ে দেয়, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। পোস্টটি পড়ে অনুরাগীরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই পোস্টের সঙ্গে একটি ছবিও ভাগ করে নেন সাহেব। সেখানে দেখা যায়, তাঁর অত্যন্ত প্রিয় সঙ্গীটি শান্তভাবে গুটিসুটি মেরে বসে রয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পর বহু মানুষ অভিনেতার পাশে দাঁড়ান। অনেকে সমবেদনা জানান, আবার অনেকেই তাঁর অনুরোধ মেনে প্রার্থনা করার আশ্বাস দেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক সহানুভূতির বার্তায় ভরে ওঠে কমেন্ট বক্স।
অভিনয়ের জগতে দীর্ঘদিন ধরেই সফলভাবে কাজ করে চলেছেন সাহেব চট্টোপাধ্যায়। বড়পর্দা, ছোটপর্দা এবং ওয়েব প্ল্যাটফর্ম, সব ক্ষেত্রেই তাঁর সমান পরিচিতি রয়েছে। সম্প্রতি ‘অনুসন্ধান’ সিরিজে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও উইন্ডোজ প্রোডাকশন হাউসের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। ব্যস্ত কাজের মধ্যেও ব্যক্তিগত জীবনে এই বড় ধাক্কা তাঁকে ভেঙে দিয়েছে বলেই মনে করছেন অনুরাগীরা।
পোস্ট প্রকাশ্যে আসার পর অনেকেই লিখেছেন, পরিবারের একজনকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। সাহেব যেভাবে সকলকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন, তাতে স্পষ্ট এই সম্পর্ক তাঁর কাছে কতটা গভীর ছিল। অভিনেতার এই কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন অসংখ্য শুভানুধ্যায়ী। অনেকেই বিশ্বাস করেন, ভালোবাসার সম্পর্ক শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কখনও কখনও তা আরও গভীর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ‘মনে মনে নিজেকে যেন একটা ড্রোনে বসিয়ে…মহাশূন্য থেকে পৃথিবীটাকে কিছুক্ষণ দেখো!’ ‘কজন ছাত্র আ’ত্মহ*ত্যা করলে এটা কেটে যাবে?’ সোমবার দিল্লিতে নিরীহ ছাত্রছাত্রীদের উপর পুলিশের অমানবিক লাঠিচার্জের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শ্রীলেখা মিত্রের! পোস্ট ঘিরে জোর চর্চা, আপনার মত কী?
অবশেষে জানা যায়, যাঁকে হারানোর কথা এতদিন গোপন রেখেছিলেন সাহেব চট্টোপাধ্যায়, তিনি আর কেউ নন, তাঁর সন্তানসম প্রিয় পোষ্য জেরি। গত ২১ জুন, অর্থাৎ ফাদার্স ডের দিনই জেরির মৃত্যু হয়। প্রায় এক মাস পরে সেই শোকের খবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। নিজের পোষ্যকে তিনি পরিবারের সদস্যের মতোই ভালোবাসতেন। তাই তাঁর পোস্টে বারবার ফুটে উঠেছে জেরির আত্মার শান্তি কামনা এবং সকলের কাছে প্রার্থনার আবেদন।






