“গত তিন বছর জীবনটাই বদলে দিয়েছে… শারীরিক, পারিবারিক সব দিক থেকেই অনেক ঝড় গিয়েছে” “জগন্নাথের কৃপায় এখন একটু ভালো আছি, আবার কাজ করছি!” ভেঙে পড়েছে শরীর, চেনাই যাচ্ছে না একসময়ের দাপুটে ‘শ্রীময়ী’কে! তবুও অভিনয়ের খিদে ম’রেনি, ছোটপর্দায় নতুন চরিত্রে ফিরতে চলেছেন ইন্দ্রাণী হালদার? নিজেই ভাগ করলেন সুখবর!

বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় মুখ। ‘শ্রীময়ী’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘সীমারেখা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি অসংখ্য বাংলা সিনেমায় অভিনয় করে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তবে গত তিন বছর ধরে তাঁকে বড়পর্দা বা ছোটপর্দা, কোনও মাধ্যমেই দেখা যায়নি। এই দীর্ঘ বিরতি নিয়ে অনুরাগীদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে নিজের কাজে না থাকার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, তিনি আবারও অভিনয় জগতে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দ্রাণী হালদার জানান, এই সময়ে তিনি একেবারে মানুষের কাছ থেকে দূরে ছিলেন না। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে তাঁর নিয়মিত দেখা হয়েছে। অভিনেত্রীর কথায়, “আমি এর মাঝে কিছু শো করেছি, সেখানে দর্শকদের সঙ্গে দেখা করেছি। ওখানে তাঁরা বলছেন, ‘দিদি কবে আবার আপনাকে সিনেমা বা টেলিভিশনের পর্দায় দেখব?’ সত্যি কথা বলতে, গত ৩ বছর আমার জীবন অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। শারীরিক, পারিবারিক, সব দিক থেকেই অনেক ঝড় গিয়েছে। এখন ২০২৬ সালে জগন্নাথের কৃপায় আমি একটু ঠিকঠাক আছি। এখন আমি কাজ করার জন্য প্রস্তুত।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবনের কঠিন সময় কাটিয়ে নতুনভাবে শুরু করতে চাইছেন তিনি।

পর্দায় ফেরার প্রসঙ্গ উঠতেই ইন্দ্রাণী হালদার বলেন, ইচ্ছা থাকলেই সবসময় কাজ পাওয়া যায় না। সেই কারণেই তিনি নিজেই এখন বিভিন্ন মহলে জানাচ্ছেন যে, তিনি আবার কাজ করতে আগ্রহী। অভিনেত্রীর কথায়, “আমাদের এখানে তো কাজ করতে চাইলেই তো সবসময় কাজ পাওয়া যায় না। সবাইকে জানানোর একটা ব্যাপার থাকে। আমি এখন সবাইকে জানাচ্ছি যে আমি আবার কাজ করতে প্রস্তুত। আমি একটু চুজি চিরকালই, সব রকম সিনেমা বা সিরিয়াল করি না। তাই সেটাও জানাচ্ছি যে কী ধরনের কাজ করতে চাই। চ্যানেলদের জানাচ্ছি। ছবি করার জন্যও বলেছি। কিছু বন্ধুবান্ধবদের বলেছি আমি আগ্রহী কাজ করার জন্য, কোনও যোগ্য রোল থাকলে যেন জানায়।” অর্থাৎ নতুন কাজের জন্য তিনি ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া শুরু করেছেন।

তবে ছোটপর্দায় তাঁকে আবার নিয়মিত ধারাবাহিকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তরও স্পষ্ট দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকের শুটিং করার মতো ধৈর্য এখন আর তাঁর নেই। ইন্দ্রাণী বলেন, “সিরিয়াল করতে চাই না। মাসে ২৮ দিন সকাল ৯ থেকে রাত ৯ টা কাজ করার ধৈর্য নেই। ওয়েব সিরিজ করতে চাই, ছবি করতে চাই। আর সবথেকে বেশি আগ্রহী কোনও গেম শো সঞ্চালনা করায়। আমিও অপেক্ষায় আছি আমি কবে মানুষের সামনে আসব।” ফলে দর্শকদের প্রিয় অভিনেত্রীকে আর দৈনিক ধারাবাহিকে দেখা যাবে না বলেই ইঙ্গিত মিলেছে।

অভিনেত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে তিনি বেছে বেছে কাজ করতে চান। ওয়েব সিরিজ, চলচ্চিত্র এবং সঞ্চালনার মতো ভিন্ন ধরনের কাজেই এখন বেশি আগ্রহী তিনি। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এমন চরিত্রেই অভিনয় করতে চান, যেখানে নিজের অভিনয় দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের নির্মাতাদের সঙ্গেও কাজ করার আগ্রহ রয়েছে বলেই তাঁর কথায় ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে নতুন অধ্যায় শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত ইন্দ্রাণী হালদার।

আরও পড়ুনঃ “আমি সুস্থ একজন হয়ে এটা বলার জায়গা নেই…” শ্যামৌপ্তি নাকি থাকছেন বাবা-মায়ের বাড়িতেই! বিয়ের মাত্র ৫ মাসেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন রণজয়! সহঅভিনেত্রী অভিকার সঙ্গে রসায়ন গাঢ় হতেই শুরু সমস্যা? অভিনেতার রহস্যময় মন্তব্যে আরও বাড়ল জল্পনা?

তিন বছরের বিরতির পর ইন্দ্রাণী হালদারের এই প্রত্যাবর্তনের ইচ্ছার খবর ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। দীর্ঘদিন পর আবার তাঁকে অভিনয়ে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। যদিও এখনও কোনও নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও অভিনেত্রী নিজেই জানিয়ে দিয়েছেন তিনি কাজের জন্য প্রস্তুত। এখন দেখার, খুব শীঘ্রই কোনও ওয়েব সিরিজ, চলচ্চিত্র কিংবা গেম শোর মাধ্যমে তিনি আবার দর্শকদের সামনে ফিরতে পারেন কি না। তাঁর নতুন যাত্রার দিকেই এখন নজর বাংলা বিনোদন জগতের।

You cannot copy content of this page