“অরুণোদয় মরি’য়াও প্রমাণ করিতে পারিল না যে সে মরি’য়া গিয়াছে!” “সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়!” “যে ‘প্রেম’ তোমার ‘ছিল’, সত্যি হলে অপমানটা করলে কী করে?” “ভালোবাসা বড় পবিত্র জিনিস, তাকে আগলে রাখতে হয়, এইভাবে বাজারে বিক্রী করে দিতে নেই!” মৃ’ত্যুর ৪ মাস পর, রাহুলের সঙ্গে প্রেমের দাবি নিয়ে মৌমিতাকে তুলোধনা সুদীপ্তার! প্রিয়াঙ্কা ও সহজের কথা তুলে কী বললেন অভিনেত্রী?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর প্রায় সাড়ে চার মাস পর তাঁকে নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি মৌমিতা পণ্ডিত দাবি করেন, রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। রাহুলের প্রতি সম্মান জানিয়েই প্রকাশ্যে সেই সম্পর্কের কথা বলছেন বলেও জানান তিনি। এর পাশাপাশি রাহুল তাঁর গালে আবির মাখাচ্ছেন এমন একটি ভিডিওও সমাজমাধ্যমে পোস্ট করেন মৌমিতা। তাঁর দাবি, রাহুল নিজেই নাকি তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। মৌমিতার এই বক্তব্য এবং ভিডিও প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় আলোচনা। এবার সেই প্রসঙ্গেই সরাসরি মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। রাহুল যখন নিজের হয়ে কোনও বক্তব্য রাখার অবস্থায় নেই, তখন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন দাবি প্রকাশ্যে আনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সুদীপ্তার বক্তব্য, রাহুলের পরিবার এখনও তাঁর মৃত্যু এবং শোকের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর সন্তান, প্রাক্তন স্ত্রী এবং কাছের মানুষদের কাছেও এই সময়টা অত্যন্ত কঠিন। সেই পরিস্থিতিতে প্রয়াত মানুষটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা তাঁদের জন্য আরও কষ্টের হতে পারে বলেই মনে করেন অভিনেত্রী। বিশেষ করে রাহুলের ছেলে সহজ এখন বয়ঃসন্ধির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবাকে নিয়ে এই ধরনের আলোচনা তার মনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেই প্রশ্নও তুলেছেন সুদীপ্তা। সমাজ মাধ্যমে নিজের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি লেখেন, “অরুণোদয় মরিয়াও প্রমাণ করিতে পারিল না যে সে মরিয়া গিয়াছে!” এই মন্তব্যের মধ্যেই বোঝা যায়, রাহুলকে নিয়ে এমন ব্যক্তিগত চর্চায় তিনি কতটা মর্মাহত। একইসঙ্গে রাহুলের একদা বিবাহিত স্ত্রী প্রিয়াঙ্কার কথাও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কার প্রসঙ্গ তুলে সুদীপ্তা লেখেন, “তার একদা বিবাহিত স্ত্রী ও আছেন যিনি তোমার থেকে বয়সে সম্ভবত ছোট কিন্তু অভিনয় ক্ষমতা ও পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে।” এরপর সহজের প্রসঙ্গ টেনে তিনি মৌমিতাকে প্রশ্ন করেন, “বাবিন যদি সত্যিই তোমাকে ভালবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিৎ ছিল মৌমিতা, বাবিনের সম্মানের কথা ভাবা উচিৎ ছিল।” এরপরই তাঁর মন্তব্য, “সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়।” রাহুলের সঙ্গে যে সম্পর্কের দাবি মৌমিতা করেছেন, সেটি সত্যি না মিথ্যা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুদীপ্তা। তিনি স্পষ্ট করেছেন, সেই সম্পর্কের সত্যতা জানার কোনও আগ্রহ তাঁর নেই। তবে তাঁর মতে, সম্পর্কটি সত্যি হয়ে থাকলে প্রয়াত মানুষটির সম্মান রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকেই রাহুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

সুদীপ্তার কথায়, সত্যিকারের ভালোবাসা থাকলে সেটিকে সমাজমাধ্যমে প্রমাণ করার প্রয়োজন হয় না। বরং রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনা এবং ন্যায়বিচারের দাবিতে পাশে দাঁড়ানোই হতে পারত সেই ভালোবাসার প্রমাণ। তিনি প্রশ্ন তুলেছেন, মৌমিতা চাইলে থানায় গিয়ে রাহুলের মৃত্যুর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে পারতেন। প্রয়াত অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনার দাবিতেও সরব হতে পারতেন তিনি। এমনকি রাহুলের পরিবারের পাশে দাঁড়ানো কিংবা তাঁর মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে যারা লড়াই করছেন, তাঁদের সঙ্গেও থাকতে পারতেন। সুদীপ্তার মতে, ভালোবাসা সত্যি হলে তার প্রকাশ হওয়া উচিত সেই লড়াইয়ের মধ্যেই। প্রয়াত মানুষটির সম্মান রক্ষা এবং তাঁর পরিবারের পাশে থাকার মধ্যেই সেই অনুভূতির আসল মূল্য রয়েছে বলে মনে করেন তিনি। তাই রাহুলের সঙ্গে সম্পর্কের দাবি নিয়ে প্রকাশ্যে ভিডিও পোস্ট করার সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ “কার্তিক আরিয়ান একজন অতিরিক্ত প্রশংসা পাওয়া ওভাররেটেড অভিনেতা” জাতীয় পুরস্কারজয়ী, বলিউডের অন্যতম সফল স্বনির্ভর আউটসাইডার তারকাকে নিয়ে মন্তব্যে নয়া বিত’র্কে ‘লিডিং মোস্ট হিরো’ বনি সেনগুপ্ত! “নিজেকে আয়নায় দেখেছেন?” তীব্র কটা’ক্ষ নেটপাড়ার!

নিজের বক্তব্যে সুদীপ্তা আরও লেখেন, “যে ‘প্রেম’ তোমার ‘ছিল’ বলে দাবী করছো, তা যদি সত্যি থেকে থাকে, তাহলে তার ভিডিও পোস্ট করে এত বড় অপমানটা না করলেই পারতে।” এরপর নিজের অনুভূতি প্রকাশ করে তাঁর মন্তব্য, “খুব আঘাত পেলাম। খুব রাগ হলো, কিছুটা ঘৃণাও।” সুদীপ্তার মতে, “ভালোবাসা বড় পবিত্র জিনিস, তাকে আগলে রাখতে হয়, এইভাবে বাজারে বিক্রী করে দিতে নেই।” অর্থাৎ, মৌমিতার দাবির সত্যতা নিয়ে মন্তব্য না করেও সেই দাবি প্রকাশের সময় এবং পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। তবে কড়া সমালোচনার পরেও নিজের বক্তব্যের শেষে মৌমিতাকে তাঁর নিজের জীবন ও কাজের দিকে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন সুদীপ্তা। ভাল বই পড়া, ভালো সিনেমা ও নাটক দেখা এবং ভালো গান শোনার কথাও বলেছেন তিনি। পাশাপাশি নিজের অভিনয় দক্ষতার ওপর আরও কাজ করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের সারকথা, রাহুলকে সত্যিই ভালোবেসে থাকলে তাঁর মৃত্যুর পর সম্পর্কের প্রচার নয়, তাঁর সম্মান ও পরিবারের পাশে থাকাই বেশি জরুরি।

You cannot copy content of this page