“১৮ বছর বয়সে খুব ছোট ছিলাম, লোকে যা বলত তাই করতাম…” বিয়ের পর ভয়ংকর মানসিক নি’র্যাত’নের শি’কার, অন্তঃসত্ত্বা অবস্থায় ছাড়তে বাধ্য হন শ্বশুরবাড়ি! ২৫ বছর পেরিয়েও কেন এখনও ডিভোর্স হয়নি স্বস্তিকা মুখোপাধ্যায়ের? শাঁখা-সিঁদুর পরেই নিজের বৈবাহিক জীবনের অন্ধকার অধ্যায় প্রকাশ্যে আনলেন নতুন ‘দিদি নাম্বার ওয়ান’?

বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডে দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি বর্তমানে হিন্দি ছবি ও ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব, স্পষ্ট বক্তব্য এবং নিজস্ব স্টাইলও তাঁকে বারবার আলোচনায় নিয়ে আসে। তবে কর্মজীবনের পাশাপাশি স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের কৌতূহল বরাবরই বেশি।

স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার নানা সম্পর্কের জল্পনা শোনা গিয়েছে। তাঁর নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা ও পরিচালকের সঙ্গে। যদিও সেই সম্পর্কগুলির কোনওটিই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। বর্তমানে অবশ্য নতুন ভূমিকায় দর্শকের সামনে ধরা দিচ্ছেন স্বস্তিকা। দিদি নম্বর ১-এর সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও তাঁর উপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তবে স্বস্তিকার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির মধ্যে অন্যতম তাঁর বৈবাহিক জীবন। অভিনয় জগতে পা রাখার আগেই ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন তিনি। প্রমিত ছিলেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে। কিন্তু বিয়ের দু’বছরের মধ্যেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই সময় স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন স্বস্তিকা। পরে অবশ্য তিনি সেই অভিযোগগুলি প্রত্যাহার করে নেন।

ডিভোর্সের সময় নিজের করা অভিযোগ প্রসঙ্গে পরবর্তীকালে স্বস্তিকা জানিয়েছিলেন, তখন তিনি খুবই ছোট ছিলেন। আশপাশের মানুষ তাঁকে যা বোঝাতেন, তিনি অনেকটাই সেই অনুযায়ী চলতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, বিষয়টি নিয়ে এভাবে ছুটে বেড়িয়ে লাভ নেই। সেই কারণেই অভিযোগগুলি নিয়ে আর এগোননি তিনি। মূলত আইনি জটিলতার কারণেই তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে একইসঙ্গে স্বস্তিকা স্পষ্ট করেছিলেন, মন থেকে তিনি চেয়েছিলেন তাঁদের ডিভোর্স হয়ে যাক।

আরও পড়ুনঃ ‘সম্পর্কটা যেন আরও মজবুত হয়’, রাখি পূর্ণিমায় ব্যতিক্রমী উদযাপনে বেলদায় হাজির বিশ্বনাথ বসু! পুলিশ ও বিধায়ককে রাখি পরিয়ে করালেন মিষ্টিমুখ, কেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ছুটলেন অভিনেতা?

ডিভোর্স সম্পূর্ণ না হওয়ার কারণেই এখনও আইনিভাবে প্রমিত সেনের স্ত্রী হিসেবেই রয়েছেন স্বস্তিকা। সেই কারণেই তাঁকে অনেক সময় শাঁখা-সিঁদুর পরতেও দেখা যায়। যদিও বাস্তব জীবনে বহু বছর ধরেই তাঁরা আলাদা থাকেন। ছোট্ট মেয়ে অন্বেষাকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসে নিজের কেরিয়ার গড়েছেন স্বস্তিকা এবং একাই মেয়েকে বড় করেছেন। তাই তাঁর জীবনে শাঁখা-সিঁদুরের উপস্থিতি নিয়ে যতই প্রশ্ন উঠুক, এর পিছনে মূল কারণ যে অসম্পূর্ণ আইনি বিচ্ছেদ সেই কথাই একাধিকবার নিজের বক্তব্যে জানিয়েছেন অভিনেত্রী।

You cannot copy content of this page