রাজবীরের প্রেমে পড়েই ট্রফি, আত্মসম্মান সব বিসর্জন দিল নন্দিনী? শুরুতেই সৃজলাকে ফাঁদে ফেলার চেষ্টা পরে জয়িতা বিদায় নিতেই বোকা পেয়ে নন্দিনীর সঙ্গে সমীকরণ গড়ে হিরো হলেন রাজবীর, সব হারালেন নন্দিনী! বিগ বস বাংলা থেকে নন্দিনীর বহিষ্কার ঘিরে সমালোচনা নেটপাড়ায়! নিজের খেলা ভুলে দু’দিনের সম্পর্ককে প্রাধান্য দেওয়াই কাল হল?

বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, আবার কখনও ঝামেলা ও বিতর্কে জমে উঠছে প্রতিযোগীদের লড়াই। তবে এই সমস্ত কিছুর মধ্যেই গতকাল বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিতে হয়েছে নন্দিনী দত্তকে। তাঁর এই এলিমিনেশন ঘিরে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক এবং সেই সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া নানা জটিলতা এখন দর্শকদের চর্চার অন্যতম বিষয়। নন্দিনীর এই বিদায়ের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে নানা মত থাকলেও দর্শকদের একাংশের ধারণা, রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কই ক্রমশ তাঁর খেলায় প্রভাব ফেলেছে।

বিগ বসের ঘরে নন্দিনী প্রথম থেকেই নিজের অবস্থান স্পষ্ট করে খেলছিলেন। বিভিন্ন পরিস্থিতিতে নিজের মতামত জানানো থেকে শুরু করে প্রতিযোগীদের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া, সব ক্ষেত্রেই তাঁকে যথেষ্ট সক্রিয় দেখা গিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজবীরকে ঘিরে তাঁর অতিরিক্ত আবেগ, অধিকারবোধ এবং সম্পর্কের টানাপোড়েন যেন তাঁর খেলার দিকটাই বদলে দিয়েছে। ফলে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা প্রতিযোগিতার ময়দানে তাঁকে পিছিয়ে দিয়েছে কি না, উঠছে সেই প্রশ্ন। এদিকে সমাজ মাধ্যমে একাংশ দর্শকের দাবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে, তাদের দাবি, রাজবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোই নন্দিনীর অন্যতম বড় ভুল।

রাজবীরের প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, পরে জয়িতাকে ঘিরে সমীকরণ এবং শেষপর্যন্ত নন্দিনীর সঙ্গে লাভ অ্যাঙ্গেল তৈরি হওয়া, পুরো বিষয়টিই দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। যদিও রাজবীরের উদ্দেশ্য নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে ওই দর্শকের মতে, নন্দিনী সম্পর্কটিকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে নিজের খেলায় মনোযোগ হারিয়েছেন। এমনকী, তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি সেই সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দেননি বলেও পোস্টে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, নন্দিনীকে নিয়ে রাজবীরের আচরণ এবং দু’জনের মধ্যে বারবার তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব শেষপর্যন্ত নন্দিনীর উপরেই বেশি পড়েছে। দর্শকের মতে, নন্দিনী একাই নিজের খেলায় অনেকটা এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতেন।

অথচ প্রেমের সম্পর্কে জড়িয়ে নিজের সম্মান, আত্মসম্মান এবং খেলার স্বতন্ত্র পরিচয়কেই যেন বিসর্জন দিয়েছেন তিনি। সৃজলাও নাকি একসময় নন্দিনীকে এই সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন। সমাজমাধ্যমের একাংশে মত অনুযায়ী, শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হচ্ছে, কারণ সম্পর্কের বিতর্কে নন্দিনীর নামই বেশি করে আলোচনায় আসছে। তবে রাজবীর ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছেন, নাকি গোটা বিষয়টির পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট রুপাকে ঘিরে চাঞ্চল্য! বাবাকে খু*ন করে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা, মাধুরি? সৃষ্টি মজুমদারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বি*স্ফোরক দাবি কাকার, হঠাৎ উধাও শিশুশিল্পীর প্রোফাইলও? একসময় দর্শকদের নয়নের মণি ছিল যে, উৎসবের আবহেই তার জীবনেই এমন ঝড়? সত্যিটা কী জানেন?

সব মিলিয়ে নন্দিনীর এলিমিনেশনের পর বিগ বস বাংলার ঘরে তাঁর এবং রাজবীরের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেক দর্শকেরই প্রশ্ন, নন্দিনী যদি এই সম্পর্কে এতটা জড়িয়ে না পড়তেন, তাহলে কি তাঁর খেলার পরিণতি অন্যরকম হতে পারত? আবার কেউ কেউ মনে করছেন, পুরো বিষয়টি বিগ বসের ঘরের খেলার কৌশলেরও অংশ হতে পারে। আপাতত পরবর্তী এপিসোডগুলির দিকে তাকিয়ে দর্শকরা। নন্দিনীর বিদায়ের পর রাজবীরের অবস্থান কী হয় এবং এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

You cannot copy content of this page