“ভাইয়ের নামে বাবার বয়সী লোককে…সেই ঘটনাগুলো থেকে বেঁচে গেলেন বোনেরা”, “ভাইফোঁটার নামে যে ঘটনাগুলো ঘটত…সবাই কি সত্যিই বোন ছিল?” অরূপ বিশ্বাসের ভাইফোঁটায় উধাও টলিউডের নায়িকারা, জোড়া আ*ক্রমণ রুদ্রনীল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়ের! ক্ষমতার পালাবদলেই কি প্রকাশ্যে এল আসল সম্পর্কের সমীকরণ?

একসময় তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটা ঘিরে টলিউডে বেশ জাঁকজমক দেখা যেত। প্রতি বছরই তাঁর ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির হতেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখেরা। জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অপরাজিতা আঢ্য, সৌমিতৃষা কুণ্ডু, কৌশানি মুখোপাধ্যায়, নুসরত জাহান এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা সাজগোজ করে উপস্থিত হতেন। তাঁদের অনেকেই অরূপকে প্রিয় দাদা বলে সম্বোধন করতেন। কিন্তু এবারের ভাইফোঁটায় সেই পরিচিত ছবিটা আর দেখা গেল না। অরূপ বিশ্বাসের কাছে ফোঁটা দিতে হাজির হননি টলিউডের পরিচিত অভিনেত্রীরা। রাজনৈতিক পালাবদলের পর ভাইফোঁটার এই বদলে যাওয়া ছবিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী।

এবারের ভাইফোঁটায় আগের মতো জাঁকজমক না থাকায় অরূপ বিশ্বাসের গলাতেও শোনা গিয়েছে কিছুটা আক্ষেপের সুর। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘সবই সময়ের ব্যাপার, সময়ের উপরই সবটা নির্ভরশীল।’ তবে তাঁর এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। অরূপের আগের বছরের ভাইফোঁটার অনুষ্ঠানগুলির প্রসঙ্গ টেনে তিনি সরাসরি আক্রমণ করেন। রুদ্রনীলের বক্তব্য, ভাইফোঁটার নামে যে সমস্ত ঘটনা ঘটত, সেখান থেকে এবার তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রির বোনেরা রেহাই পেয়েছেন। তাঁর মতে, ভাইয়ের নামে বাবার বয়সী কোনও ব্যক্তিকে ফোঁটা দিতে গিয়ে অভিনেত্রীরা নিজেদের পরিবারের আসল ভাইদের ফোঁটা দেওয়ার সময়টুকুও পেতেন না। এবার সেই পরিস্থিতি বদলেছে বলেই মনে করছেন তিনি। এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়।

রুদ্রনীল আরও বলেন, যে সম্পর্ক অর্থ, স্বার্থ এবং ধান্দার ভিত্তিতে তৈরি হয়, সেখানে কখনও প্রকৃত ভাই-বোনের আবেগ থাকতে পারে না। তাঁর দাবি, এমন সম্পর্কের মধ্যে শুধুই স্বার্থ এবং ফন্দিফিকির কাজ করে। তাই এবারের পরিস্থিতিতে তিনি খুশি। এই প্রসঙ্গে নতুন সরকারের কথাও উল্লেখ করেন বিজেপি বিধায়ক। রুদ্রনীলের কথায়, ‘আমি ধন্যবাদ জানাব সময়কে, ভালো সময় এসেছে। নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে।’ তাঁর বক্তব্য, নতুন সরকার আসার ফলে অভিনেত্রীরা নিজেদের বাবা, কাকা কিংবা জ্যেঠুর বয়সী ব্যক্তিকে ফোঁটা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ, এতদিন যে ভাইফোঁটার অনুষ্ঠান ঘিরে টলিউডের অভিনেত্রীদের উপস্থিতি নিয়ে আলোচনা হত, সেই আয়োজনের পিছনে প্রকৃত সম্পর্কের বদলে অন্য কোনও স্বার্থ কাজ করত বলেই ইঙ্গিত করেছেন তিনি। তবে অরূপ বিশ্বাস একেবারেই ফোঁটা পাননি, বিষয়টি তেমন নয়।

২০২৬ সালের ভাইফোঁটায় মেট্রোপলিটনের তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ফোঁটা নিয়েছেন অরূপ বিশ্বাস। এই প্রসঙ্গেও নিজের মন্তব্য জানাতে ছাড়েননি রুদ্রনীল। তাঁর কথায়, ‘এইবার যথার্থ ফোঁটা পেয়েছে, দিদির বয়সী চন্দ্রিমা ফোঁটা দিয়েছে অরূপকে।’ অর্থাৎ, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে অরূপ বিশ্বাসের বয়সের সামঞ্জস্যের প্রসঙ্গ তুলে আগের অনুষ্ঠানগুলির সঙ্গে এবারের আয়োজনের তুলনা করেছেন তিনি। অন্যদিকে, এই বিতর্কে নিজের বক্তব্য জানিয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। এতদিন অরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠানে যে সমস্ত অভিনেত্রী সাজগোজ করে উপস্থিত হতেন, তাঁদের সম্পর্কের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন রূপা। তাঁর মতে, শুধু ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত হলেই কাউকে প্রকৃত ভাই বা বোন বলা যায় না। সম্পর্কের মধ্যে সত্যিকারের আন্তরিকতা থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ “ওর মধ্যে একটা ব্যাপার আছে…আই অ্যাম সৃজলা, কাম গেট মি!” “প্রথমে সব ছেলেকেই টোপ ফেলে নিজের দিকে টানে, তারপর এমন করে যে ‘আমায় প্রেমিকা বানানো খুব কঠিন’, কী ভাবে নিজেকে?” দুর্নিবারের সংসার, সন্তান থাকা সত্ত্বেও পিছপা হননি, বিগ বসের ঘর ছাড়তে সৃজলার ব্যক্তিত্বকে আ*ক্রমণ নন্দিনীর! জিতুর সঙ্গে সম্পর্কের চর্চার মাঝেই কোন অস্বস্তিকর সত্য ফাঁস করলেন?

রূপা গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘সবাই কি সত্যিই বোন ছিল? কাকে বোন বলছি, কাকে ভাই বলছি। আদৌ কি তারা কারও ভাই বা বোন?’ এরপরেই অরূপ বিশ্বাসের কাছে এবারের ভাইফোঁটায় অভিনেত্রীদের না যাওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন তিনি। রূপার বক্তব্য, রাজনৈতিক ক্ষমতায় না থাকলেও কারও সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত। তাঁর মতে, এতদিন যাঁরা অরূপ বিশ্বাসের কাছে ভাইফোঁটা দিতে যেতেন, তাঁদের অন্তত এটুকু সাহস থাকা দরকার ছিল যে সরকারে না থাকলেও তাঁরা তাঁর কাছে ফোঁটা দিতে যেতে পারেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা খুব দুর্ভাগ্য যে তাঁদের এটুকু সাহস নেই যে, আপনি সরকারে নেই, তাও আপনার কাছে ফোঁটা নিতে যাবে। কেমন বোন তাঁরা? এরা আসলে কারওরই বোন নয়।’ সব মিলিয়ে অরূপ বিশ্বাসের এবারের ভাইফোঁটায় টলিউডের পরিচিত অভিনেত্রীদের অনুপস্থিতি এবং তা নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক ও বিনোদন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

You cannot copy content of this page