“মাথা উঁচু করে ওই বাড়িতে ঢুকেছিলেন, মাথা উঁচু করেই ফিরেছেন!” “অভিনেত্রী সোনামণিকে দেখেছি পর্দায়, মানুষ সোনামণিকেও দেখলুম…ভালোকে ভালো বলেছেন, খারাপকে খারাপ বলেছেন!” বিগ বস বাংলা থেকে সোনামণি সাহার বিদায়ের পর আবেগঘন পোস্ট মৈত্রেয়ী মিত্রের! রাজবীরকে খাওয়া নিয়ে কটা’ক্ষের প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে দিলেন সমর্থন, কী লিখলেন তিনি?

অবশেষে শেষ হল অভিনেত্রী সোনামণি সাহার ‘বিগ বস বাংলা’র সফর। একাদশ সপ্তাহের শেষে দর্শকদের ভোটের নিরিখে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল তাঁকে। এই সপ্তাহে বিপদসীমায় ছিলেন সোনামণি, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে ঘর ছাড়তে হয় সোনামণিকেই। তবে বিদায়ের মুহূর্তেও মুখের হাসি অটুট ছিল অভিনেত্রীর। বাড়ির বাকি সদস্যদের চোখে জল দেখা গেলেও হাসিমুখেই সকলের কাছ থেকে বিদায় নেন তিনি। প্রায় সত্তর দিনেরও বেশি সময় ধরে চলা এই যাত্রায় নানা অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন সোনামণি। কখনও রান্না করে সকলের মন জিতেছেন, কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে মতের অমিল হয়েছে, আবার কখনও নিজের বক্তব্য ও আচরণ ঘিরে বিতর্কেও জড়িয়েছেন।

বিগ বসের বাড়িতে সোনামণির যাত্রা একেবারেই বিতর্কহীন ছিল না। বিশেষ করে রাজবীর দে-র সঙ্গে তাঁর একাধিকবার মতবিরোধ দর্শকদের নজর কেড়েছিল। কখনও খাবার ভাগাভাগি, কখনও কথাবার্তা, আবার কখনও একে অপরের আচরণ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজবীরের খাওয়ার প্রসঙ্গ টেনে সোনামণির করা মন্তব্য নিয়েও সমালোচনা করেছিলেন দর্শকদের একাংশ। অন্যদিকে, বাড়ির ভিতরে বিভিন্ন সময়ে দায়িত্ব সামলানো, রান্না করা, সহ-প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং নিজের অবস্থান স্পষ্ট করে বলার মতো নানা মুহূর্তেও দেখা গিয়েছে তাঁকে। ফলে তাঁর এই যাত্রায় যেমন ছিল হাসি, আনন্দ, বন্ধুত্ব ও দায়িত্ববোধ, তেমনই ছিল রাগ, অভিমান, ঝগড়া এবং খেলার নানা কৌশল।

সোনামণির বিদায়ের পর এবার তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। সোনামণির বিগ বসের সফরকে ইতিবাচকভাবে দেখেই নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। মৈত্রেয়ীর কথায়, মাথা উঁচু করে বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন সোনামণি, আর মাথা উঁচু করেই ফিরে এসেছেন। মাঝের সময়টায় নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। কখনও ভালোবেসেছেন, কখনও দায়িত্ব নিয়েছেন, রাগ করেছেন, ঝগড়া করেছেন, আবার নিজের মতো করে খেলার পরিকল্পনাও করেছেন। কখনও ভালোকে ভালো বলেছেন, খারাপকে খারাপ বলেছেন, আবার নিজেকে বাঁচাতে গিয়ে নিজেই সমস্যায় পড়েছেন। মৈত্রেয়ীর মতে, মানুষের মধ্যে এমন নানা অভিব্যক্তি থাকাই স্বাভাবিক। কেউই সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তাই সোনামণির এই আচরণগুলিকে আলাদা করে অস্বাভাবিক বলে দেখার পক্ষপাতী নন তিনি।

তবে সোনামণিকে নিয়ে হওয়া সমালোচনার প্রসঙ্গও এড়িয়ে যাননি মৈত্রেয়ী। রাজবীরকে খাবার নিয়ে কটাক্ষ করার জন্য সোনামণির সমালোচনা হয়েছে, সে কথা উল্লেখ করেছেন তিনি। মৈত্রেয়ীর বক্তব্য, হ্যাঁ, সোনামণি এমন কথা বলেছিলেন। তবে সেই সময় রাজবীরের কিছু আচরণের কারণেই ঘরের অন্য সদস্যদের একাংশ তাঁর উপর বিরক্ত ছিলেন। পরবর্তী সময়ে সোনামণি যখন রাজবীরের প্রশংসা করেছেন, সেই বিষয়টিও যেন দর্শকদের মনে রাখা উচিত। তাঁর মতে, শুধু নেতিবাচক মুহূর্তগুলি মনে রেখে কোনও একজন প্রতিযোগীকে বিচার করা ঠিক নয়। বিগ বসের বাড়িতে প্রত্যেকেই নিজের মতো করে খেলেছেন, কেউ হয়তো কম, কেউ বেশি। বাইরে থেকে যাঁরা প্রতিযোগীদের আচরণ নিয়ে এত আলোচনা করছেন, তাঁরাও ওই পরিস্থিতিতে থাকলে একই রকম কিছু আচরণ করতেন বলেই মনে করেন অভিনেত্রী। তাই সোনামণির খেলার ভালো-মন্দ দুটো দিকই মিলিয়ে দেখা উচিত।

আরও পড়ুনঃ “বিশ্বরূপের ভাগ্যটাই খারাপ…ডাক্তার দেখান, সুস্থ হোন!” বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিভ-ইনে রয়েছেন মানসী সেনগুপ্ত? একসঙ্গে ছবি দিতেই কেন প্রেমের আজগুবি গুঞ্জন? মিথ্যে খবর রটতেই ক্ষো’ভে ফেটে পড়লেন অভিনেত্রী, দু’জনের সম্পর্ক নিয়ে কী সত্যি ফাঁস করলেন তিনি? কাকে দিলেন চিকিৎসার পরামর্শ?

পোস্টের শেষদিকে মৈত্রেয়ী জানান, পর্দায় অভিনেত্রী সোনামণিকে দেখার পর এবার বিগ বসের মাধ্যমে মানুষ সোনামণিকেও দেখার সুযোগ হয়েছে। কখনও তাঁর খেলা সমর্থন করেছেন, কখনও আবার সমালোচনাও করেছেন তিনি। তবে সব মিলিয়ে সোনামণির এই যাত্রা তাঁর ভালোই লেগেছে। সমালোচকদের উদ্দেশে তাঁর পরামর্শ, সব কথা কানে নেওয়ার প্রয়োজন নেই, কারণ সমালোচনা করার মানুষ সবসময়ই থাকবেন। সোনামণিকে উদ্দেশ করে মৈত্রেয়ীর বার্তা, ভালো থাকুন এবং নিজের মতো করে এগিয়ে চলুন। সবশেষে অভিনেত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, তাঁরা সোনামণিকে নিয়ে গর্বিত। বিগ বসের ট্রফি জেতা হল না ঠিকই, কিন্তু মৈত্রেয়ীর এই পোস্টে স্পষ্ট, প্রতিযোগিতার ফলাফলের বাইরেও সোনামণির যাত্রার নানা দিক তাঁর নজর কেড়েছে।

You cannot copy content of this page