“এই প্রজন্মের ছেলে ও মেয়েরা খুব কর্মঠ, বরং আগেকার দিনে অনেক দায়িত্বজ্ঞানহীন মানুষকে দেখেছি!” ভালো ও মন্দ দুই ধরনের মানুষই সব প্রজন্মই আছে, তাহলে জেন-জিদেরই কেন বারবার দায়িত্বজ্ঞানহীন বলে কটা’ক্ষ করা হবে? নতুন প্রজন্মকে নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধেই সরব অম্বরীশ ভট্টাচার্য, দিলেন কী যুক্তি?

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে আগেকার দিনের মানুষের তুলনা প্রায়ই করতে দেখা যায়। অনেকেরই ধারণা, জেন-জি (Gen Z) অর্থাৎ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি দায়িত্বজ্ঞানহীন, কাজের প্রতি অনীহা রয়েছে তাদের। আবার কেউ কেউ মনে করেন, বর্তমান সময়ের ছেলেমেয়েরা অনেক বেশি সচেতন এবং নিজেদের কাজ ও দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তবে সত্যিই কি কোনও একটি প্রজন্মকে দায়িত্বশীল বা দায়িত্বজ্ঞানহীন বলে দাগিয়ে দেওয়া যায়? নাকি প্রতিটি প্রজন্মের মধ্যেই ভালো-মন্দ দুই ধরনের মানুষই রয়েছেন? এই নিয়েই এবার নিজের মতামত জানালেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অম্বরীশ ভট্টাচার্য। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে শুধু অভিনয় জগতের মধ্যেই নিজের বক্তব্য সীমাবদ্ধ রাখেন না অভিনেতা। সমাজের নানা বিষয়, মানুষের জীবনযাপন এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া সামাজিক পরিস্থিতি নিয়েও মাঝেমধ্যেই নিজের মতামত প্রকাশ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্ম অর্থাৎ Gen Z-দের দায়িত্ববোধ নিয়ে কথা বলতে গিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন অভিনেতা।

অম্বরীশের বক্তব্য অনুযায়ী, বর্তমান সময়ের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই যথেষ্ট দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করে। বরং আগেকার দিনের অনেক মানুষকেও তিনি এমন কিছু কাজ করতে দেখেছেন, যেগুলির মধ্যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায়। তাই শুধু বয়স কিংবা প্রজন্মের ভিত্তিতে মানুষের দায়িত্ববোধ বিচার করা একেবারেই ঠিক নয় বলেই মনে করেন তিনি। তাঁর মতে, কোনও একটি প্রজন্মের সবাই কর্মঠ কিংবা সবাই অলস, এমনটা ভাবার কোনও কারণ নেই।

অভিনেতার কথায়, প্রতিটি প্রজন্মের মধ্যেই যেমন দায়িত্বশীল, পরিশ্রমী এবং সচেতন মানুষ রয়েছেন, তেমনই রয়েছেন কিছু দায়িত্বজ্ঞানহীন ও অলস মানুষও। সময় বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু মানুষের স্বভাবের এই পার্থক্য সব সময়ই ছিল। তাই Gen Z-দের সামগ্রিকভাবে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করার আগে বিষয়টি অন্য দিক থেকেও দেখা প্রয়োজন। শুধুমাত্র বর্তমান প্রজন্মকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আগের প্রজন্মকে সম্পূর্ণ ভালো বলে তুলে ধরার পক্ষপাতী নন তিনি।

আরও পড়ুনঃ “মানুষ হিসেবে গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতাকে আমার ব্যক্তিগতভাবেই খুব পছন্দ!” “সমাজ ‘প্রাক্তন’ শব্দটির সঙ্গে যে নেতিবাচক ভার চাপিয়ে দেয়, সম্পর্ক শেষ হওয়ার মানে তিক্ততা নয়!” “আমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে, সর্ম্পকে চিড় ধরেছে!” দাম্পত্য জীবনের অজানা সমীকরণ নিয়ে মুখ খুলেলেন দেবলীনা কুমার! প্রাক্তনের সঙ্গে গৌরব চট্টোপাধ্যায়ের সম্পর্ক কেমন, তাও জানালেন তিনি?

এর আগেও বর্তমান প্রজন্মের জীবনযাপনের কঠিন দিক নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অম্বরীশ। তাঁর মতে, আজকের Gen Z-দের জীবন আগের তুলনায় অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জে ভরা। বর্তমান সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে প্রতিদিনের নানা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, সবকিছুতেই নতুন প্রজন্মকে অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। ফলে বাইরে থেকে তাদের জীবন যতটা সহজ মনে হয়, বাস্তবে লড়াইটা ততটা সহজ নয়। সব মিলিয়ে অভিনেতার বক্তব্য, প্রজন্মের পরিচয় দিয়ে মানুষকে বিচার না করে তাঁর কাজ, দায়িত্ববোধ এবং আচরণ দিয়েই মূল্যায়ন করা উচিত।

You cannot copy content of this page