“বিগ বসের এই সিজন যদি কেউ মনে রাখে, সেটা রাজবীরের জন্যই, ওকে কোনও কৃত্রিম অভিনয় করতে হয় না!” “জিতু আর রাজবীরের মধ্যে যে ব্রোম্যান্স আছে, ওটা…” মুখ খুললেন বিগ বস বাংলার সিজন ২-এর বিজয়ী জয়জিৎ ও রানার-আপ প্রিয়া! রাজবীরের প্রশংসা, মনামী ও জিতুর খেলার ধরন নিয়ে কী বললেন? এবার বিজয়ের মুকুট কার মাথায় দেখতে চান প্রাক্তনরা?

বিগ বস বাংলা সিজন ৩ ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। প্রতিযোগীদের মধ্যে কে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট ছিনিয়ে নেবেন, তা নিয়ে প্রতিদিনই চলছে নানা আলোচনা। একদিকে যেমন প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে চর্চা চলছে, অন্যদিকে বাড়ির ভিতরের সমীকরণও ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে। প্রতিযোগীদের জনপ্রিয়তা, খেলার ধরন এবং ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে জমে উঠেছে এবারের লড়াই। ফলে কে হবেন শেষ পর্যন্ত বিজয়ী, সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

তবে শুধু সাধারণ দর্শক নন, বিগ বস বাংলার সম্ভাব্য বিজয়ীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিনোদন জগতের শিল্পীদের মধ্যেও। বিশেষ করে প্রতিযোগিতার একেবারে শেষ পর্যায়ে এসে কারা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন, তা নিয়ে মুখ খুলছেন প্রাক্তন প্রতিযোগীরাও। সম্প্রতি বিগ বস বাংলার দ্বিতীয় সিজনের বিজয়ী অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একসঙ্গে তিনজন প্রতিযোগীর নাম উল্লেখ করেন। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন জিতু কমল, মনামী ঘোষ এবং রাজবীর দে। অর্থাৎ এই তিনজনের মধ্যে যে কেউ বিজয়ী হলে খুশি হবেন অভিনেতা।

অন্যদিকে, শুধু জয়জিৎ নন, বিগ বস বাংলার দ্বিতীয় সিজনের আর এক প্রাক্তন প্রতিযোগী অভিনেত্রী প্রিয়ার কথাতেও উঠে এসেছে রাজবীর দে-র নাম। তাঁর মতে, এবারের সিজনে যদি কোনও প্রতিযোগীকে দর্শক দীর্ঘদিন মনে রাখেন, তাহলে তিনি রাজবীর। কারণ, রাজবীরকে কোনও অভিনয় বা কৃত্রিম আচরণ করতে দেখা যায়নি। বরং নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব বজায় রেখেই খেলায় অংশ নিয়েছেন তিনি। প্রিয়ার মতে, রাজবীর যেভাবে নিজের মতো করে খেলেছেন, তাতেই তিনি অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছেন। তাই রাজবীরকেই এবারের সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখতে চান তিনি।

তবে মনামী ঘোষের খেলা নিয়ে প্রিয়ার মতামত কিছুটা আলাদা। তাঁর মতে, মনামী যেভাবে বাস্তব জীবনে নিজেকে তুলে ধরেন, বিগ বসের বাড়িতে সেই ব্যক্তিত্বের সম্পূর্ণ প্রকাশ ঘটাতে পারেননি। বরং অনেকটা ঘুমিয়ে ঘুমিয়েই যেন খেলাটি চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে মনামী নিজের আসল ক্ষমতা এবং ব্যক্তিত্বকে সেভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারছেন না বলেই মনে করছেন প্রিয়া। উল্লেখ্য, প্রিয়া নিজেও বিগ বস বাংলার দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তাই এই খেলার অভিজ্ঞতা থেকেই তাঁর এমন মূল্যায়ন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ “বিগ বসের মদতপুষ্ট দৈত্য, আমাদের ছেলের উপর হিং’স্র আ*ক্রমনের জন্য ওকে অভিশপ্ত করলাম…” টিকিট টু ফিনালের টাস্কে আরাধ্য মহাদেবের নামে দিব্যি, পরক্ষণেই রিকশা থেকে সর্বশক্তি দিয়ে ধাক্কা! জিতু কমলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সৌরভ দাসের বাবা ও মা, কী অভিশাপ দিলেন অভিনেতাকে?

সব মিলিয়ে জয়জিৎ ও প্রিয়ার বক্তব্যে একটি নামই বিশেষভাবে নজর কেড়েছে, আর সেটি হল রাজবীর দে। তাঁদের মতে, এবারের বিগ বস বাংলার জনপ্রিয়তার পিছনে রাজবীরেরও বড় ভূমিকা রয়েছে। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ এবং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। তবে শেষ পর্যন্ত জয়ের মুকুট কার মাথায় উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফলের জন্য। জিতু, মনামী নাকি রাজবীর কাকে বিজয়ী হিসেবে দেখতে চান দর্শকরা, এখন সেটাই দেখার।

You cannot copy content of this page