“যেভাবে ওকে ছুঁড়ে দেওয়া হল, মুখটাও ফেটে যেতে পারত!” “জিতু একজন খু*নি, ওর একটা ধ্বংসাত্মক মানসিকতা আছে, চিকিৎসার প্রয়োজন!” “কাউকে আ’ঘাত করে জেতার মানসিকতা সৌরভের নেই, আর ওই জেতায় কোনও আনন্দও নেই!” ছেলের ক্ষ’ত থেকে র*ক্তপাত দেখে আর চুপ থাকতে পারলেন না মা! শাস্তির দাবিতে, জিতুর বিরুদ্ধে একের পর এক কী গুরুতর অভিযোগ সৌরভ দাসের মায়ের?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) গ্র্যান্ড ফিনালে যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা। ফিনালে জেতার লড়াইয়ে এখন কার্যত কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। আর সেই প্রতিযোগিতার মাঝেই একের পর এক ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে বিগ বসের ঘর। কখনও প্রতিযোগীদের মধ্যে বচসা, কখনও আবার টাস্ক চলাকালীন অপ্রীতিকর ঘটনা। সব মিলিয়ে দর্শকদের নজর এখন বিগ বসের ঘরের প্রতিটি মুহূর্তে। তবে এবার জিতু কমল ও সৌরভ দাসের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। টিকিট টু ফিনালে টাস্ক চলাকালীন রিকশা থেকে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জিতু কমলের বিরুদ্ধে।

টাস্কের সময় দু’জনে পাশাপাশি রিকশায় বসেছিলেন। সেই সময় সৌরভ একটু নিচের দিকে ঝুঁকতেই তাঁকে ধাক্কা দেন জিতু। ভেঙে যায় রিকশার ছাউনি। সজোরে মাটিতে পড়ে যান সৌরভ। চোট লাগার পাশাপাশি তাঁর হাত থেকেও রক্ত বেরোতে দেখা যায়। এই ঘটনার পরেই জিতুর আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিগ বসের ঘরে। এবার ছেলের এমন পরিস্থিতি দেখে মুখ খুললেন সৌরভের মা, বাবা ও বোন। একটি সাক্ষাৎকারে সৌরভের মা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, “যে উপায়ে ওকে ছিটকে দেওয়া হল, সেটা অনৈতিক এবং ভয়ঙ্কর। পড়ে গিয়ে মুখটা ফেটে যেতে পারত।”

তাঁর দাবি, সৌরভ সবসময় নিয়ম মেনে নিজের মতো করে খেলতে পছন্দ করেন। কাউকে আঘাত করে জেতার মানসিকতা তাঁর নেই। জিতুর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সৌরভের মা বলেন, “ওর একটা ধ্বংসাত্মক মানসিকতা আছে। ওর মানসিক সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন।” শুধু তাই নয়, এর আগেও লোহার রড দিয়ে বিগ বসের ঘর ভাঙার হুমকি, খাবারে অতিরিক্ত লঙ্কা বা চিনি মেশানো এবং নিজের শারীরিক গঠন নিয়ে অন্য প্রতিযোগীদের ভয় দেখানোর মতো ঘটনার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। এমনকী ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, বিগ বসের ট্রফি না জিতলে কি জীবনটাই নষ্ট হয়ে যাবে?

দাদার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন সৌরভের বোনও। পাশাপাশি পরিবারের তরফে রাজবীরের সঙ্গে জিতুর ঘনিষ্ঠতা এবং টাস্কে সৌরভকে নিশানা করার বিষয়েও অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় সরব হয়েছেন বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরাও। নিরঞ্জন, তনুশ্রী, রণিতা ও দুর্নিবার জিতুর আচরণের সমালোচনা করেন। নেটপাড়াতেও এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ঘটনার পরেও সৌরভের সঙ্গে হাত মিলিয়ে টাস্ক থেকে সরে যান জিতু। শেষ পর্যন্ত বিগ বস জিতুকেই টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করেন।

আরও পড়ুনঃ “বিগ বসের এই সিজন যদি কেউ মনে রাখে, সেটা রাজবীরের জন্যই, ওকে কোনও কৃত্রিম অভিনয় করতে হয় না!” “জিতু আর রাজবীরের মধ্যে যে ব্রোম্যান্স আছে, ওটা…” মুখ খুললেন বিগ বস বাংলার সিজন ২-এর বিজয়ী জয়জিৎ ও রানার-আপ প্রিয়া! রাজবীরের প্রশংসা, মনামী ও জিতুর খেলার ধরন নিয়ে কী বললেন? এবার বিজয়ের মুকুট কার মাথায় দেখতে চান প্রাক্তনরা?

কিন্তু গভীর রাতে কনফেশন রুমের সামনে গিয়ে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার আবেদন জানান জিতু। তাঁর বক্তব্য, তিনি লড়াই করেই ফাইনালে পৌঁছতে চান। এখন দেখার, বিগ বস তাঁর এই আবেদন গ্রহণ করেন কি না। তবে, ছেলের শারীরিক আঘাতের পাশাপাশি, এই ঘটনার মানসিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জিতুর বিরুদ্ধে সরব হয়ে ঘটনার বিচার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সৌরভের মা। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিগ বস বাংলার এই বিতর্ক, যেখানে দর্শকদের একাংশও প্রশ্ন তুলছেন প্রতিযোগিতার নামে এমন আক্রমণাত্মক আচরণ কতটা গ্রহণযোগ্য!

You cannot copy content of this page