তারকাদের পর্দার জীবনের ঝলমলে আলোয় ঢাকা পড়ে থাকে ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনি। ক্যামেরার সামনে যাঁদের হাসিমুখে দেখা যায়, তাঁদের জীবনেও কখনও কখনও লুকিয়ে থাকে একাকিত্ব, অভিমান এবং নানা তিক্ত অভিজ্ঞতা। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারও (Uttam Kumar) তার ব্যতিক্রম ছিলেন না। তাঁর অভিনয়, জনপ্রিয়তা এবং ব্যক্তিত্ব নিয়ে আজও চর্চার শেষ নেই। তবে মহানায়কের ব্যক্তিগত জীবন ও ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহু বছর আগে এমন কিছু কথা প্রকাশ্যে এনেছিলেন প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় (Mrinal Mukherjee), যা নতুন করে ভাবতে বাধ্য করে দর্শকদের।
উত্তম কুমারের সঙ্গে মৃণাল মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ১৯৬৪ সাল থেকে তাঁদের পরিচয় ও যোগাযোগ তৈরি হয়েছিল। মাঝখানে কয়েক বছরের বিরতি এলেও পরবর্তী সময়ে আবারও তাঁদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। প্রায় ১৩ বছর ধরে মহানায়কের সংস্পর্শে থেকেছেন মৃণালবাবু। শুধু পেশাগত সম্পর্ক নয়, তাঁদের মধ্যে ছিল পারিবারিক যোগসূত্রও। তবে উত্তম কুমারের পরিচিতি বা তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার কথা কখনও নিজের কাজের সুবিধার জন্য ব্যবহার করতে চাননি মৃণাল মুখোপাধ্যায়। বরং মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি, যা সচরাচর প্রকাশ্যে আসেনি।
এক পুরোনো সাক্ষাৎকারে উত্তম কুমারকে নিয়ে কথা বলতে গিয়ে মৃণাল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, মহানায়ক একেবারেই মানুষ চিনতে পারতেন না। তাঁর কথায়, “দাদা একদম মানুষ চিনতেন না। দাদাকে যারা ঘিরে থাকত, তারা কেউ দাদাকে ভালোবাসত না, কেউ না।” অর্থাৎ, জনপ্রিয়তার শীর্ষে থেকেও উত্তম কুমারকে ঘিরে থাকা মানুষদের মধ্যে প্রকৃত ভালোবাসার অভাব দেখেছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে শুভেন্দু চট্টোপাধ্যায়ের কথা আলাদা করে উল্লেখ করেছিলেন মৃণালবাবু। তাঁর কথায়, শুভেন্দু দা মহানায়ককে ভীষণ ভালোবাসতেন। কিন্তু সবসময় তো আর তাঁর পক্ষে উত্তম কুমারের পাশে থাকা সম্ভব ছিল না। একইভাবে মৃণালবাবুর পক্ষেও সারাক্ষণ মহানায়কের সঙ্গে থাকা সম্ভব হত না।
এমনকি উত্তম কুমারের সঙ্গে বিভিন্ন পার্টিতে যাওয়ার বিষয়টিও এড়িয়ে চলতেন মৃণাল মুখোপাধ্যায়। নিজের কারণ জানিয়ে তিনি বলেছিলেন, চলচ্চিত্র জগতের পার্টি তাঁর একেবারেই ভালো লাগত না। বিশেষ করে রাত সাড়ে সাতটার পর সেখানে যে পরিবেশ তৈরি হত, তা তাঁর কাছে ছিল একেবারেই অসহনীয়। তাই মহানায়কের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও এই ধরনের অনুষ্ঠানে তিনি খুব একটা যেতেন না। অন্যদিকে, উত্তম কুমার তাঁকে প্রায়ই বলতেন, “তোর কষ্ট আছে কপালে অনেক। অনেক অনেক কষ্ট আছে।” মহানায়কের মুখে বারবার এই কথা শুনতে হত তাঁকে। কেন উত্তম কুমার এমন আশঙ্কা করতেন, তা অবশ্য সাক্ষাৎকারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি মৃণালবাবু। উত্তম কুমারের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথাও একসময় প্রকাশ্যে এনেছিলেন মৃণাল মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ “লুজ টকের জন্য রাজবীরকে এতকিছু বলা হল, কিন্তু ওকে খু*ন করে দেব, মে*রে ফেলব, পুঁ*তে দেব….এই ধরনের গালাগাল করাদের কী শাস্তি হবে না?” “সবার জন্য যে নিয়ম, জিতু কমলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয় কেন?” শুধু নিয়ম রক্ষার জন্য হালকাভাবে হিং*সাত্মক ঘটনাগুলো ছুঁয়ে যাওয়াটা কি ঠিক? বিগ বস বাংলার পক্ষপাতিত্ব ও নিয়মাবলী নিয়ে প্রশ্ন তুললেন তাপস পাল-পত্নী নন্দিনী পাল, সৃজলার আচরণ নিয়েও করলেন কড়া সমালোচনা?
তাঁর সঙ্গে মহানায়কের রক্তের সম্পর্ক এতটাই কাছের ছিল যে, উত্তম কুমার ছিলেন তাঁর দাদু। অথচ দীর্ঘদিন এই সত্য গোপন রেখেছিলেন তিনি। ১৯৭৭ সালে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রথম এই সম্পর্কের কথা জানতে পারেন মহানায়ক। বিস্মিত হয়ে উত্তম কুমার প্রশ্ন করেছিলেন, “তুমি তো আমায় কখনও বলোনি?” উত্তরে মৃণালবাবু জানিয়েছিলেন, ইচ্ছা করেই বলেননি। কারণ, মহানায়কের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা জানালে কেউ হয়তো ভাবতে পারেন, তাঁর পরিচিতি ব্যবহার করে ছবিতে কাজ পাওয়ার চেষ্টা করছেন তিনি। এই আত্মসম্মানবোধের কারণেই মহানায়কের ঘনিষ্ঠতা কখনও প্রচারের হাতিয়ার করেননি মৃণাল মুখোপাধ্যায়। তাঁর সেই স্পষ্টবাদিতা এবং উত্তম কুমারকে ঘিরে বলা অজানা কথাগুলি আজও বাংলা বিনোদন জগতের এক গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে রয়েছে।






