ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছিল বাংলাদেশের ভাইরাল গায়ক এবং নায়ক হিরো আলম কলকাতায় আসছেন। শনিবার রবিবার চমক দেবেন। শনিবার এলো চমক। পশ্চিমবঙ্গের এই মুহুর্তের অন্যতম জনপ্রিয় গায়ক ভুবন বাদ্যকরের সঙ্গে গান গাইলেন তিনি। এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
হিরো আলম এবং পশ্চিমবঙ্গের বাদাম কাকু একসঙ্গে গান রেকর্ড করেছেন উত্তর কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে। হিরো আলম এই প্রসঙ্গে জানান কলকাতায় এসেছেন ভুবনের সঙ্গে একটি নতুন গান গাইতে।
অনেকদিন ধরেই দুজনের মধ্যে কথা হয়েছিল। তারিখ চূড়ান্ত হবার পর কলকাতায় পা রাখলেন হিরো আলম। দুই বাংলার দুইজন ভাইরাল শিল্পী একসঙ্গে গান গাইলেন। হিরো আলমের মতামত এবার দুই বাংলায় এই গান ভাইরাল হতে চলেছে।
গানটির নাম রাখা হয়েছে ফানি। লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করেছেন অজিত সাহিন। প্রযোজনা করেছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল। গানের ভিডিও তৈরি করা হবে এরপর। সোশ্যাল মিডিয়ায় হিরো আলম এবং বাদাম কাকুর লক্ষ লক্ষ ফ্যান। তাই তারা দিন গুনছে কবে সেই গান প্রকাশ পাবে। এই মুহূর্তে দুজনের এই ভাইরাল হওয়া ছবি দেখে অনেকেই উচ্ছ্বসিত।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!