জনপ্রিয় নেটপ্রভাবী ‘সায়নী চক্রবর্তী’র (Sayoni Chakraborty) অকাল প্রয়াণের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীরা। কয়েক ঘণ্টা আগেও যিনি হাসিমুখে ভিডিও পোস্ট করেছিলেন, তাঁর আচমকা মৃ’ত্যুর খবর অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। পরে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রেমিকের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন সায়নী। তারপরই তিনি এমন এক সিদ্ধান্ত নেন, যা চিরদিনের জন্য শোকের ছায়া ফেলে দেয় পরিবারের জীবনে। বড় মেয়েকে হারানোর যন্ত্রণা নিয়েই দিন কাটছে মা মলি চক্রবর্তী ও পরিবারের অন্যান্য সদস্যদের। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চললেও সেই শোক এখনও তাজা। ঠিক এমন সময়ে নতুন একটি ঘটনার মুখোমুখি হয়ে আরও মানসিক চাপে পড়েছে পরিবার।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মলি চক্রবর্তী। সেখানে তিনি জানান, সায়নীকে হারানোর পর থেকে তাঁদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। এই শূন্যতা কোনও দিন পূরণ হবে না, তবুও সময়ের সঙ্গে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। পরিবারের প্রত্যেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা তাঁদের আবারও ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। মলির কথায়, এমন একটি বিষয় সামনে এসেছে, যা নতুন করে পুরনো ক্ষতকে জাগিয়ে তুলেছে। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সেই কারণেই তিনি প্রকাশ্যে এসে সকলের কাছে আবেদন জানাতে বাধ্য হয়েছেন।
মলি চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, মেয়ের মৃত্যুর পর তিনি আর আগের মতো মোবাইল বা সমাজমাধ্যমে সময় কাটান না। তবে সম্প্রতি তাঁর ছোট মেয়ে ফোন ব্যবহার করার সময় একটি অদ্ভুত বিষয় নজরে আসে। পরিবারের একটি পোস্টে লাইক আসার নোটিফিকেশন দেখা যায় সায়নী চক্রবর্তীর নামের একটি অ্যাকাউন্ট থেকে। প্রথম মুহূর্তে বিষয়টি দেখে সবাই বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ স্বাভাবিকভাবেই এমন একটি নোটিফিকেশন তাঁদের মানসিকভাবে ধাক্কা দেয়। সায়নীর নাম দেখে কয়েক সেকেন্ডের জন্য তাঁরা যেন বিশ্বাসই করতে পারেননি কী ঘটছে। পরে বিষয়টি খতিয়ে দেখে আসল সত্য সামনে আসে।
জানা যায়, কোনও এক সমাজমাধ্যম ব্যবহারকারী সায়নী চক্রবর্তীর ছবি ও নাম ব্যবহার করে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছেন। শুধু অ্যাকাউন্ট খুলেই থেমে থাকেননি তিনি। সেই অ্যাকাউন্ট থেকে নিয়মিত মলি চক্রবর্তীর ছবি ও ভিডিওতে লাইকও করা হচ্ছে। ফলে বারবার নোটিফিকেশন দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে সায়নীর স্মৃতি ঘিরে নতুন করে যন্ত্রণা তৈরি হচ্ছে বলে দাবি পরিবারের। মলি জানান, এই ঘটনাগুলি তাঁদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে। শোক সামলানোর লড়াইয়ের মধ্যেই এই ধরনের আচরণ তাঁদের আরও ভেঙে দিচ্ছে।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে বিবাহিত হয়েও কেন কখনও স্বামীকে প্রকাশ্যে আনেন না স্বীকৃতি মজুমদার? স্বামীকে নিয়ে মুখে কুলুপ, সোশ্যাল মিডিয়াতেও নেই ছবি! কেন এত গোপনীয়তা বজায় রাখেন ‘মেয়েবেলা’ খ্যাত অভিনেত্রী? অবশেষে জানা গেল আসল কারণ!
ভিডিও বার্তায় কান্নাজড়িত গলায় মলি চক্রবর্তী সকলের কাছে একটাই অনুরোধ জানান। তিনি বলেন, “বাঁচতে দিন…।” তাঁর আবেদন, সায়নীকে হারিয়ে এমনিতেই তাঁদের পরিবার কার্যত শেষ হয়ে গেছে। তাই আর নতুন করে কোনওভাবে তাঁদের কষ্ট না দেওয়া হোক। সায়নীর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কিংবা সেই অ্যাকাউন্ট থেকে কোনও ধরনের কার্যকলাপ চালিয়ে পরিবারের মানসিক যন্ত্রণা বাড়ানো বন্ধ করার অনুরোধ করেন তিনি। হাতজোড় করে সকলের কাছে তিনি আবেদন জানান, মৃত মেয়ের স্মৃতিকে সম্মান জানিয়ে যেন এমন কাজ আর কেউ না করেন। তাঁর এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।






