“আমি তো আগেই শেষ হয়ে গিয়েছিলাম…এরপর কোনও মা ঠিক থাকতে পারে না” এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, সায়নীকে হারানোর শোক কাটার আগেই আরও এক মেয়ের মৃ’ত্যু! সন্তানকে হারানোর অসহনীয় যন্ত্র’ণায় ফের কা’ন্নায় ভেঙে পড়লেন মা মলি চক্রবর্তী, আবেগে ভাসল নেটপাড়া!

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘সায়নী চক্রবর্তী’র (Sayoni Chakraborty) মৃ’ত্যুর পর থেকে তাঁর পরিবারের জীবন যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। কয়েকদিন আগেই একটি ভিডিও বার্তায় মেয়ে হারানোর অসহনীয় যন্ত্র’ণার কথা তুলে ধরেছিলেন তাঁর মা মলি চক্রবর্তী (Molee Chakraborty) । সেই ভিডিওতে তিনি জানিয়েছিলেন, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাঁরা। পাশাপাশি সায়নীর রেখে যাওয়া পোষ্যদের কথাও তুলে ধরেছিলেন। সেই আবেগঘন ভিডিওর পর ফের একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন মলি। তবে এবারও তাঁর কণ্ঠে ধরা পড়েছে গভীর শোক। কারণ, পরিবারের আর এক সন্তানকে হারানোর খবর জানাতে গিয়ে কা’ন্নায় ভেঙে পড়েছেন তিনি।

কয়েকদিন আগের ভিডিওতেও মলি চক্রবর্তী জানিয়েছিলেন, মেয়েকে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি। একই সঙ্গে তিনি বলেছিলেন, সায়নীর রেখে যাওয়া প্রাণীগুলোর দায়িত্বই এখন তাঁকে বাঁচিয়ে রাখার শক্তি দিচ্ছে। সেই আবেগের মাঝেই এবার সুধার মৃত্যুর ঘটনায় যেন নতুন করে ভেঙে পড়েছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, শুধু মানুষের নয়, প্রাণীদেরও অনুভূতি রয়েছে এবং প্রিয়জনকে হারানোর কষ্ট তারাও গভীরভাবে অনুভব করে। এদিন একটি ভিডিও করে এর মৃ’ত্যু সংবাদ দিলেন তিনি! শুরুতেই মলি চক্রবর্তী বলেন, “আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আপনারা সবাই এতদিনে জানেন।

আরো পড়ুন: শাড়ির আঁচল সরে যাওয়াতে সাধারণ মেয়েদের তুলনা টেনেছিলেন ‘ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মহিলাদের’ সঙ্গে, আর ঋতুপর্ণার পোশাক নিয়ে কটা’ক্ষবিদ্ধ হতেই ‘বড় মনের মানুষ, ভালো মেয়ে’! মমতা শঙ্করের বদলে যাওয়া সুর ঘিরে নতুন বিতর্ক! ‘কাছের মানুষ বলেই ট্রো’লের বিরুদ্ধে সরব’ পদ্মশ্রী শিল্পীর দ্বিচারিতার অভিযোগ তুলছেন নেটিজেনরা!

আমার তো সব আগেই শেষ হয়ে গেছে, তবে এবার যেটা হয়েছে সেটা কী করে বলব বুঝতে পারছি না। শুধু এইটুকু বললেই আপনারা বুঝে যাবেন…যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সুন্দরীও এখন একই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছে।” এরপর তিনি জানান, সুন্দরীর সন্তান সুধার মৃত্যুর খবর। তাঁর কথায়, “সুন্দরীর সন্তান সুধা, আদুরীর সঙ্গে খেলতে খেলতে হাইরোডে চলে গিয়েছিল। ওখানে ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে। এরপর ওকে তুলে নিয়ে এসে ডাক্তার দেখানো হয়, চিকিৎসাও চলে। তবে আজ চার-পাঁচদিন হবে সুধা আমাদের ছেড়ে চলে গেছে।”

এই পর্যন্ত বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন মলি চক্রবর্তী। কিছুটা নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, “আমি মানুষ হয়ে যেটা মুখে বলতে পারি বা অনুভব করতে পারি, সুন্দরী সেটা অনুভব করতে পারলেও মুখে বলতে পারে না। আমি জানি ও ঠিক নেই, মা হয়ে কেউ ঠিক থাকতে পারে না।” তিনি আরও জানান, প্রতিদিন রাতে তিনি সুন্দরীর কাছে যান। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও, নিজের সন্তানের মৃত্যুতে প্রাণীটিও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে বলে তাঁর বিশ্বাস। সেই দৃশ্য নিজের চোখে দেখে তিনি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই অসংখ্য মানুষ মন্তব্য করে মলি চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই লিখেছেন, “সুধা থাকতে পারলো না সায়নীকে ছেড়ে, ওরা দু’জনেই এখন ঈশ্বরের কোলে।” আবার একজন লিখেছেন, “এক একটা সময় মানুষের জীবনে আসে যা অত্যন্ত কঠিন। এই সময়গুলো মাথা ঠান্ডা রেখে কাটিয়ে উঠতে হয়। কষ্ট হবে, মনের মাঝে ঝড় উঠবে, তবুও এগিয়ে চলতে হবে। যা হারিয়ে ফেলেছি তার জন্য সারাজীবন আফসোস না করে, যা আছে তাকে নিয়েই বাঁচতে হবে। ভালো থেকো দিদিভাই।” এই ধরনের বহু মন্তব্যে সহানুভূতি এবং সমবেদনার ছবি ফুটে উঠেছে।

এই কঠিন সময়েও মলি চক্রবর্তী চেষ্টা করছেন নিজেকে সামলে রাখতে। সায়নীর স্মৃতি, তার ভালোবাসায় বড় হয়ে ওঠা প্রাণীগুলো এবং তাদের প্রতি দায়িত্ববোধই এখন তাঁর জীবনের ভরসা। নতুন ভিডিওতেও সেই লড়াইয়ের কথাই উঠে এসেছে। ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি নিজের অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর সেই ভিডিও দেখে অনেকেই লিখেছেন, এই কঠিন সময়ে মলি চক্রবর্তী এবং তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন তাঁরা।

You cannot copy content of this page