“জলটাও খেতে দিচ্ছে না, দয়া করে আমাকে একটু সাহায্য করুন”, “উনি সত্যিই একজন মানসিক ভারসাম্যহীন…এভাবে আর কতদিন চলবে?” দিনের পর দিন একই অ’ত্যাচারের শিকার প্রিয়া পাল, ভিডিওতে জানালেন কাতর আর্জি! হঠাৎ কী হল ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রীর?

জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রিয়া পালকে ফের দেখা গেল উদ্বিগ্ন অবস্থায়। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে অভিনেত্রী সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ভিডিওটির শুরুতেই তাঁর মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ক্যাপশনেও তিনি লিখেছেন, “আমাকে সাহায্য করুন।” দিনের পর দিন একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, একই ধরনের ঘটনা বারবার ঘটায় মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি। ঠিক কী কারণে বারবার এমন পরিস্থিতির মুখে পড়ছেন, সেই কথাই নতুন ভিডিওতে তুলে ধরেছেন প্রিয়া।

আগের ভিডিওতেও আবাসনের আশপাশের পথপ্রাণীদের নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পথকুকুরদের খাবার এবং জল দেওয়ার কারণে তাঁকে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এবারের ভিডিওতে সেই সমস্যারই আরও একটি নির্দিষ্ট ঘটনার কথা সামনে এনেছেন প্রিয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, নিজের বাড়ির সামনে পথকুকুরদের জন্য নিয়ম করে জল রাখেন তিনি। সেই জল রাখার ব্যবস্থাকে কেন্দ্র করেই নাকি দিনের পর দিন সমস্যা তৈরি হচ্ছে। অভিনেত্রীর অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে কেউ সেই জল ফেলে দিচ্ছেন এবং পাত্রও নষ্ট করে দিচ্ছেন। এই পরিস্থিতি কীভাবে সামলাবেন, তা নিয়েই এবার প্রকাশ্যে সাহায্য চেয়েছেন তিনি।

প্রিয়া জানান, তাঁর বাড়ির সামনে পথকুকুরদের জন্য মাটির পাত্রে জল রাখা থাকে। অভিনেত্রীর অভিযোগ, পাশের আবাসনের এক বৃদ্ধা মহিলা এবং তাঁর মেয়ে নিয়মিত সেই পাত্রের জল উল্টে দেন। শুধু জল ফেলে দেওয়াই নয়, তাঁরা পাত্রগুলিও ভেঙে দিয়ে যান বলে দাবি করেছেন প্রিয়া। এই কারণে সপ্তাহে তাঁকে তিন থেকে চারটি করে নতুন পাত্র কিনতে হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে পাত্র কিনতে তাঁর কোনও আপত্তি নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। প্রিয়ার কথায়, ভগবানের দয়ায় তিনি চাইলে প্রতিদিন একটি করে নতুন পাত্রও কিনতে পারেন। কিন্তু ডেঙ্গু হয়ে যাবে, এই আশঙ্কায় পথকুকুরদের জল ফেলে দেওয়ার যুক্তি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর গৃহপরিচারিকা নিয়মিত সেই পাত্র পরিষ্কার করেন। শুধু তাই নয়, দিনে তিনবার করে পাত্রের জল পরিবর্তন করা হয় বলেও দাবি করেছেন প্রিয়া। তাই জল জমে থেকে মশার বংশবৃদ্ধি বা ডেঙ্গুর আশঙ্কা তৈরি হচ্ছে, এমন অভিযোগের সঙ্গে তিনি একমত নন। বরং তাঁর অভিযোগ, কুকুরদের অপছন্দ করার কারণেই ইচ্ছা করে তাঁদের জল খাওয়ার ব্যবস্থা নষ্ট করা হচ্ছে। একসময় পাশের আবাসনের ওই বৃদ্ধা মহিলাকে তিনি যথেষ্ট সম্মান করতেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে তাঁর আচরণ দেখে সেই সম্মান আর ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়া। অভিনেত্রীর বক্তব্যে ওই মহিলার আচরণকে মানসিক ভারসাম্যহীনতা বা বিকৃতির পরিচয় হিসেবেও উল্লেখ করতে শোনা যায়।

আরও পড়ুনঃ “এমন বন্ধু কারও না থাকাই ভালো, একসঙ্গে থেকে গান বাজনা করেও এতটা হিং’সে?” “ঝিলামকে অপছন্দ, কিন্তু…” নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই বের করতে মরিয়া দুর্নিবার? আগেও রাজবীরকে বলেছেন গু*ন্ডা, জানো*য়ার! দীপেন্দুর বিদায় নিতেই, ঝিলামকে বাঁচাতে ভোট দেওয়া প্রতিযোগীদের ‘কুকুর’ বলায় গায়ককে তুলোধোনা বিগ বসের দর্শকদের!

এই ঘটনার পর এখন কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন, সেটাই বুঝতে পারছেন না প্রিয়া পাল। সেই কারণেই ভিডিওর শুরুতেই তিনি সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাঁর কথায়, দিনের পর দিন একই পরিস্থিতি এবং একই ধরনের অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। পথকুকুরদের জন্য সামান্য জল রাখার ব্যবস্থাও যদি এভাবে বারবার নষ্ট করে দেওয়া হয়, তাহলে সমস্যার সমাধান কোথায়, সেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। এর আগে আবাসনের সামনে মৃত কুকুর দেখতে পাওয়ার ঘটনাতেও তিনি সমাজ মাধ্যমে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন। পথপ্রাণীদের জন্য কাজ করার কারণে তাঁকে লক্ষ্য করে এই ধরনের আচরণ করা হচ্ছে বলেই তাঁর অভিযোগ। তাই এবার কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় এবং কীভাবে পথকুকুরগুলির জন্য জল দেওয়ার ব্যবস্থা বজায় রাখা যায়, সেই বিষয়ে সকলের সাহায্য চেয়েছেন অভিনেত্রী।

You cannot copy content of this page