ফের টিআরপি তালিকার ফল প্রকাশিত হল আজকে। আসলে বৃহস্পতিবারের দিনেই কোন ধারাবাহিকের লক্ষী লাভ হল সেটা দেখা হয়। আসলে আজকের দিনেই প্রত্যেকটি বাংলা ধারাবাহিকের টিআরপি নম্বর প্রকাশ্যে আসে। আর এই টিআরপি তালিকার দিকে কড়া নজর রাখেন বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা।
কোন ধারাবাহিক কত ভালো পারফর্ম করছে সেটাই বোঝা যায় এই টিআরপি তালিকা মধ্যে দিয়ে। আসলে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় এখন লড়াইটা অনেকটাই বেড়ে গেছে। এখন আর কোনও ধারাবাহিক দীর্ঘমেয়াদি ভাবে চলে না। টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স না দেখাতে পারলে ঝাঁপ বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিকের।
বর্তমান সময়ে এইরকম বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকের সংখ্যা অসংখ্য। আর তাই নিজেদের ভাগ্য নির্ণয় করার জন্য অভিনয় শিল্পীদের নজর রাখতে হয় টিআরপি তালিকার দিকে। এমনকি চ্যানেলে চ্যানেলে প্রতিযোগিতাও এই টিআরপি তালিকার মধ্যে দিয়েই প্রকট হয়। যেমন এই মুহূর্তে স্টার জলসা কে কোণঠাসা করে দিয়ে টিআরপির লড়াইয়ে এগিয়ে জি বাংলা।
শীর্ষস্থান তো অনেকদিন আগেই হারিয়েছে স্টার জলসা। আর এবার প্রথম পাঁচ থেকেও কার্যত ছিটকে গেল স্টার জলসার ধারাবাহিকগুলি! চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী, এই সপ্তাহেও টিআরপিতে টপ করেছে করেছে নিম ফুল। দ্বিতীয় স্থানে ফুলকি তৃতীয় স্থানে কোন গোপনে মন ভেসেছে। চতুর্থ স্থানে জগদ্ধাত্রী আর পঞ্চম স্থানে নেমে গেছে কথা। আর জলসাকে একটা সময় আশা দেখানো গীতা প্রথম পাঁচের বাইরে।
আরও পড়ুন: দিদির বিয়ে ভাঙার জন্য মোক্ষম চাল দিল কূটনী নীলু! তবে কি এবার ভেঙে যাবে অনির্বাণ আর রাইয়ের সম্পর্ক?
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে টিআরপি তালিকা-
BT •• নিম ফুলের মধু ৭.৭
2nd •• ফুলকি ৭.৫
3rd •• কোন গোপনে ৬.৩
4th •• জগদ্ধাত্রী ৬.১
5th •• কথা ৬.০






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?