সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়া নতুন ঘটনা নয়। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যু কিংবা গুরুতর অসুস্থতা নিয়ে মাঝেমধ্যেই ভুয়ো খবর ছড়াতে দেখা যায়। এবার এমনই এক ঘটনার শিকার হলেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ ইন্দ্রাণী হালদার। অভিনেত্রীর মৃত্যুর খবর দাবি করে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, সেই ভিডিওতে এমনভাবে গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে, যেন অভিনেত্রীর মৃত্যুর পর তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর পরিচিত এবং সহকর্মীরা বাড়িতে উপস্থিত হয়েছেন। এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর পরিচিতরা এবং অনুরাগীরা। বিষয়টি নিয়ে আর চুপ করে থাকতে পারেননি ইন্দ্রাণী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
নিজের ভিডিওতে অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে তাঁর মৃত্যুর খবর নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি মারা গিয়েছেন। এমনকী অভিনেত্রীকে শেষবার দেখতে রচনা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে এসেছেন বলেও ভিডিওতে দেখানো হয়েছে। গোটা বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে, যাতে দর্শকদের মনে হয় সত্যিই তাঁর মৃত্যু হয়েছে এবং কাছের মানুষেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ইন্দ্রাণীর কথায়, এই ধরনের ভিডিও দেখলে স্বাভাবিকভাবেই মানুষ সেটিকে সত্যি বলে মনে করতে পারেন। বিশেষ করে তাঁর অনুরাগী এবং পরিচিতদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কেউ সেটিতে ক্লিক করতে বাধ্য হবেন। তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে এভাবে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা নিয়েই আপত্তি জানিয়েছেন তিনি।
এই ঘটনার পর ইন্দ্রাণীর কাছে একের পর এক ফোন আসতে শুরু করেছে। অনেকেই তাঁকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং তিনি সত্যিই ভালো আছেন কি না, তা জানতে চাইছেন। শুধু পরিচিতরাই নন, অভিনেত্রীর পরিবারের সদস্যরাও এই ঘটনায় যথেষ্ট অসন্তুষ্ট। কারণ, তাঁর বাড়িতে মা এবং পরিবারের অন্যান্য গুরুজনেরা রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ের মৃত্যুর মতো খবর ছড়িয়ে পড়লে তাঁদের মনে যে উদ্বেগ তৈরি হতে পারে, সেটাই ভাবাচ্ছে অভিনেত্রীকে। ইন্দ্রাণী জানিয়েছেন, অনেকেই এই ধরনের খবর দেখে আতঙ্কিত হয়ে তাঁকে ফোন করছেন। প্রত্যেককে আলাদা করে নিজের ভালো থাকার কথা জানাতে হচ্ছে। অভিনেত্রীর বক্তব্য, নিজের মৃত্যুর খবর শুনে অন্যদের এভাবে চিন্তিত হতে দেখা অত্যন্ত অস্বস্তিকর। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের কাছে এমন খবর পৌঁছলে তাঁদের মানসিক অবস্থার উপরও প্রভাব পড়তে পারে। তাই এই ধরনের ভিডিও তৈরি করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের কথা ভাবা উচিত বলেই মনে করছেন তিনি।
এই ধরনের ভুয়ো খবরের মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্দ্রাণী। অভিনেত্রীর কথায়, কারও মৃত্যু নিয়ে মিথ্যা খবর তৈরি করে ভিডিও প্রকাশ করার কোনও যুক্তি নেই। এতে একদিকে যেমন দর্শকদের ভুল তথ্য দেওয়া হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকেও অকারণে উদ্বেগের মধ্যে ফেলা হচ্ছে। নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অনেকেই আমাকে ফোন করছেন। আমার বাড়ির সদস্যরা ভীষণ অসন্তুষ্ট। আমার বাড়িতে মা এবং গুরুজনেরা রয়েছেন, তাঁরা সবাই চিন্তায় থাকেন। আমাকে ফোন করে সবাই জিজ্ঞাসা করছেন আমি ঠিক আছি কিনা। কিন্তু এই ব্যাপারটাই আমার খুব আপত্তি। এইভাবে কারোর মৃত্যুর খবর নিয়ে ভিডিও পোস্ট করে টাকা রোজগার করার কোনও মানে হয় না।’ পাশাপাশি আরও কড়া ভাষায় নিজের অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘অসভ্যের মতো টাকা রোজগার করা’র জন্য কারও মৃত্যুর খবরকে এভাবে ব্যবহার করা উচিত নয়। তাঁর মতে, শুধুমাত্র বেশি সংখ্যক দর্শক এবং ক্লিক পাওয়ার জন্য এমন সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা প্রচার করা অত্যন্ত আপত্তিকর।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রাণী হালদারকে ঘিরে নানা ধরনের আলোচনা ও কটাক্ষ চলছে। বিশেষ করে তাঁর শারীরিক পরিবর্তন এবং আগের তুলনায় অনেকটা রোগা হয়ে যাওয়া নিয়ে নেটপাড়ার একাংশ বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন। অভিনেত্রী কোনও গুরুতর অসুখে আক্রান্ত কি না, এমন জল্পনাও ছড়িয়েছিল। যদিও ইন্দ্রাণী আগেই জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই একটা সময় তাঁর ওজন অনেকটা কমে গিয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। নিজের স্বাস্থ্য নিয়ে বারবার নানা ধরনের গুজব ছড়ানো নিয়েও এর আগে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য ছিল, শারীরিক পরিবর্তন দেখেই কারও অসুস্থতা নিয়ে ভিত্তিহীন মন্তব্য করা উচিত নয়। এবার সরাসরি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সেই পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে। অভিনেত্রীকে নিয়ে একের পর এক ভুয়ো খবর প্রকাশের ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ “একটা মানুষকে কি পরিমাণ মা’নসিক নি*র্যাতন করলে সুন্দর চেহারার এমন হাল হয়, কয়েকদিন সৃজলাকে দেখেই বোঝাই যাচ্ছে!” “দুর্নিবারের সঙ্গে বন্ধুত্ব থাকাকালীন মুখে হাসি লেগে থাকত, জিতুর সঙ্গে সেই হাসি উধাও, শুধু কান্না!” বিগ বসের ঘরে সৃজলার চোখের জল দেখে ক্ষো’ভ দর্শকদের, ভালোবাসার আড়ালে নার্সি*সিস্টিক অ্যা*বিউজের শিকার? নাকি নিজের আচরণেই বিপদ ডেকে আনলেন অভিনেত্রী?
অন্যদিকে, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও কাজে ফিরতে আগ্রহী ইন্দ্রাণী। তবে কাজের ক্ষেত্রে নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে চান তিনি। বড়পর্দায় অভিনয়ের ইচ্ছা থাকলেও ছোটপর্দায় নিয়মিত কাজ করার বিষয়ে আপাতত খুব একটা আগ্রহী নন অভিনেত্রী। কারণ, টানা অনেক ঘণ্টা ধরে শুটিং করার মতো শারীরিক সক্ষমতা এখনও তাঁর নেই বলেই জানিয়েছেন তিনি। তবে ছোটপর্দায় যদি ‘গোয়েন্দা গিন্নি’র মতো কোনও আকর্ষণীয় চরিত্র বা কাজের প্রস্তাব আসে, তাহলে সেই প্রস্তাব ভেবে দেখতে রাজি ইন্দ্রাণী। অর্থাৎ অভিনয়ে ফেরার দরজা পুরোপুরি বন্ধ করেননি তিনি। ভালো কাজের সুযোগ পেলে আবারও দর্শকদের সামনে আসতে চান। এর মধ্যেই তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, কাজ থেকে সাময়িক বিরতি নেওয়া বা শারীরিক অসুস্থতার কারণে ওজন কমে যাওয়া মানেই কারও মৃত্যু নয়। তাই তারকাদের নিয়ে খবর প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।






