টিআরপির ( Trp ) দৌড়ে পিছিয়ে পড়লেও দর্শকদের ভালোবাসার তালিকায় রয়েছে সূর্য-দীপার গল্প। ওটিটিতে রীতিমতো ট্রেন্ডিং এই মেগা। স্টার জলসার ( Star Jalsha ) ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় ( Anurager Chhowa ) মোড় ঘুরেছে দর্শকদের। দুই মেয়ে ও সূর্যের থেকে আলাদা হয়েছে দীপা।
নতুন স্বপ্নের উড়ানে চেপে মায়ানগরী মুম্বাইতে এসেছে দীপা। সোনার সঙ্গে মুখোমুখি হলেও মায়ের থেকে দূরত্ব বজায় রেখে চলছে সোনা। বিভিন্ন কারসাজিতে মাকে বিপদে ফেলার চেষ্টাও করে চলেছে সে। অপরদিকে, এখনও রূপার ট্র্যাক শুরু হয়নি গল্পে। হারিয়ে যাওয়া মেয়ের চিন্তায় রোজ চোখের জল ফেলে দীপা। কিন্তু এবার গল্পের নতুন মোড় ঘুরছে। ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে রূপার।

এখন প্রশ্ন হল কাকে দেখা যাবে বড় রূপার চরিত্রে? এ নিয়ে দর্শকদের মধ্যে ছড়িয়েছে কৌতূহল। ইতিপূর্বে রটেছিল বড় সোনার ভূমিকায় দেবপ্রিয়াকে দেখা যাবে ও রূপার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। কিন্তু শুটিংয়ের তারিখ না মেলায় এই চরিত্রে থাকছেন না তিনি।
দিতিপ্রিয়ার পরিবর্তে কে থাকবে ‘বড় রূপা’র চরিত্রে?
জানা গিয়েছে, এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়কে। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে অভিনয়ে করে হাতেখড়ি দিচ্ছেন নায়িকা। বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা।
আরও পড়ুনঃ দেবার সঙ্গে দেখা হতেই বদলে গেল আঁখির জীবন! প্রাণে বাঁচতে ছাতাবাড়ি থেকে পালালো সে, শুরু হবে নতুন সম্পর্ক
ইতিপূর্বে এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অভিষেকের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনয় করে। অবশেষে তা সত্যি হতে চলেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। আপাতত জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি গল্পে দেখা যাবে রূপার চরিত্রটিকে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!