জি বাংলায় নয় এবার জলসায় নতুন মেগা নিয়ে ফিরছেন আদৃত রায়! বিপরীতে দারুণ জনপ্রিয় নায়িকা!

বাংলা টেলিভিশনে নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। সেই কারণেই বিভিন্ন চ্যানেল নিয়মিত নতুন গল্প ও নতুন জুটির উপর ভরসা করছে। এবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই এই মেগাকে ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

শোনা যাচ্ছে, বাংলা টকিজের প্রযোজনায় তৈরি হতে চলা এই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আদৃত রায়কে। তবে এবার তাঁর বিপরীতে থাকছেন একেবারে নতুন মুখ। নবাগতা অভিনেত্রী অনুষ্কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আদৃত। নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন অভিনেত্রী অরিজিতা মুখার্জিও। জানা গিয়েছে, তাঁকে আদৃতের মায়ের ভূমিকায় দেখা যেতে পারে। যদিও তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এর আগেও আদৃত রায় ছোট পর্দায় জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে জি বাংলার ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। পাশাপাশি খুব শিগগিরই বড়পর্দাতেও দেখা যাবে তাঁকে। আর ডি বর্মণকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হওয়া ‘ফিরে এসো অনুরাধা’ ছবিতেও অভিনয় করছেন আদৃত।

আরও পড়ুনঃ “বাংলা বিনোদন জগৎ থেকে সবার আগে ‘ব্যান সংস্কৃতি’ বন্ধ করা হবে, রাজনীতির ঊর্ধ্বে জায়গা পাবে শিল্প”, ক্ষমতায় এসেই বড় প্রতিশ্রুতি অভিনেত্রী-নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের!

নতুন ধারাবাহিকটি মূলত প্রেমের গল্পকে কেন্দ্র করেই এগোবে বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সিরিয়ালের নাম বা গল্পের বিস্তারিত প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়ে গিয়েছে, তবে প্রোমোর কাজ এখনও বাকি রয়েছে। তাই এখন নতুন এই মেগার প্রথম ঝলকের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

You cannot copy content of this page