রিয়ালিটি শো বলতে আমরা মূলত বুঝি নাচ-গান করা অথবা বড়জোর কুইজ শো।কিন্তু ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক ভিন্ন ধরনের চিন্তা ভাবনার রিয়েলিটি শো এসেছে যা দেখে চমৎকৃত হয়েছে দর্শক।এর আগে আমরা আমির খান এর সঞ্চালনায় সত্যমেব জয়তে দেখেছি আর এবার স্টার জলসায় আমরা এমন একটা অভিনব শো দেখছি যেটা বাস্তবের সঙ্গে অনেকটা সম্পর্কযুক্ত।
এই রিয়েলিটি শোয়ের নাম হলো আপনি কী বলেন? এখানে সঞ্চালনা করছেন প্রখ্যাত অভিনেতা দেব শংকর হালদার। কোন একটা সামাজিক চলন্ত টপিক কে তুলে আনা হচ্ছে এবং তার নাট্যরূপ দেখানো হচ্ছে। সেইসঙ্গে সাধারণ মানুষের তরফ থেকে বেশ কয়েকজনকে আনা হচ্ছে সেই সেটে এবং তারা সেই টপিকের পক্ষে ও বিপক্ষে মতামত রাখছেন।শেষে গিয়ে যার জীবন থেকে এই গল্প নিয়ে নাট্যরূপ তৈরি করা হয়েছে তাকে নিয়ে আসা হয় মঞ্চে।
অসাধারণ হচ্ছে এই শো। শুধুমাত্র দুপুরবেলায় টাইম স্লট হওয়ার জন্য টিআরপি রেটিংয়ে অনেকটাই মার খাচ্ছে এমনটাই মত যারা এই শো’টি শনি-রবিবার মন দিয়ে দেখেন। প্রতি সপ্তাহে এমন এমন টপিক নিয়ে আসা হচ্ছে যে কোন সাধারণ মানুষ ভাবতে পারে না। গত সপ্তাহে দেখানো হলো সমকামী সম্পর্ক নিয়ে সমাজ কতটা উন্মুক্ত তার নাট্যরূপ।এই বিষয়টা নিয়ে যে বাংলার কোন চ্যানেল উপস্থাপনা করতে পারে এটা আমরা ভাবতেই পারছিনা কারণ এখনও প্রচুর মানুষের কাছে সমকামিতা টা একটা নিষিদ্ধ জিনিস।
আর এইবার যে প্রোমো দেখানো হলো এই শো’য়ের সেখানেও নিয়ে আসা হয়েছে এক দারুণ বিষয়বস্তু। যৌ’ন কর্মীর মেয়েকে কি কোন তথাকথিত ভদ্র পরিবার নিজেদের বৌমা হিসেবে মেনে নিতে পারবে? এই হলো আগামী এপিসোডের টপিক। সেখানে দেখলাম একজন মহিলা বলছেন তিনি শাশুড়ি হলে মেনে নেবেন।আবার আরেকজন বলছেন তার বৌমা যৌ’ন কর্মীর মেয়ে এবং তিনি বৌমার সঙ্গে কিন্তু সুখে সংসার করছেন। এখন বিপক্ষে কারা মুখ খোলেন সেটাই দেখার।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?