বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টিআরপি ধরে রাখতে বা দর্শকদের মধ্যে হুট করে উত্তেজনা তৈরি করতে গল্পের গরু গাছে উঠে যাচ্ছে। অনেক দর্শক রাশি গুলো পছন্দ করলেও বেশিরভাগ যে পছন্দ করছে না সেগুলো কমেন্ট বক্স থেকেই বোঝা যাচ্ছে।
এই মুহূর্তে জি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ এক ধারাবাহিক হয়ে উঠেছে গৌরী এলো। একেবারে আধ্যাত্মিক বিষয় নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক এবং এর মুখ্য চরিত্র গৌরী এবং ঈশানকে পার্বতী এবং মহাদেবের অংশ হিসেবে মনে করা হয়। শৈল মা গৌরিকে একবারে সহ্য করতে পারে না এবং শুরু থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করে আসছে।
অন্যদিকে স্টার জলসার অন্যতম জনপ্রিয় এবং নতুন শুরু হবে ধারাবাহিক হল পঞ্চমী। সাপের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে এর গল্প এবং এর মুখ্য চরিত্র পঞ্চমী নিজেও একজন সাপের কন্যা। আস্তে আস্তে সেই সত্য ফুটে উঠবে তার শ্বশুরবাড়ির সামনে।
এরমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে গৌরী এলো ধারাবাহিকের একটি ভিডিওর অংশ যার সঙ্গে পঞ্চমীর অনেকটা মিল রয়েছে। ভিডিওতে দেখা যায় শৈল মা বাড়ির মধ্যে একটা বিষাক্ত সাপ চক্রান্ত করে ছেড়ে দিয়েছে। আর সেই সাপটা দেখে বাড়ির সকলে ভয় পেয়ে গেছে। সাপটি ফণা তুলে কামড়ানোর জন্য ছুটে আসছে। এমন অবস্থায় গৌরী যা করল তার কীর্তি একেবারে মিলে গেছে পঞ্চমীর সঙ্গে।
তখনই গৌরী সাপটার সামনে বসে হাত জোর করে সাপকে অনুরোধ করে যে সে যেন কাউকে না কামড়িয়ে চলে যায়। ঠিকই একই কথা বলেছিল পঞ্চমী এবং একই ভঙ্গিতে হাত জোড় করে অনুরোধ করেছিল সে। স্টার জলসার ওই ধারাবাহিককে নকল করার অভিযোগ উঠলো জি বাংলার এই সিরিয়ালের বিরুদ্ধে। ভিডিওটি দেখে দর্শকরা বলাবলি শুরু করে দিয়েছে এটা যেন “পঞ্চমী লাইট”।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?