বিগ বস বাংলা (Bigg Boss Bangla) এমনই একটি রিয়্যালিটি শো, যেখানে প্রতিযোগীদের একসঙ্গে থাকা, কথাবার্তা, বন্ধুত্ব, মনোমালিন্য থেকে শুরু করে ব্যক্তিগত সমীকরণও দর্শকদের নজর কাড়ে। শোয়ের ঘরের ভিতরে তৈরি হওয়া নানা সম্পর্ক ও আচরণ নিয়ে বাইরে থেকেও চর্চা চলতে থাকে। বিশেষ করে রাজবীর (Rajveer Dey) ও সৃজলার (Srijla Guha) কথাবার্তা এবং তাঁদের পারস্পরিক যোগাযোগ নিয়ে সম্প্রতি দর্শকদের মধ্যে নানা আলোচনা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন বিগ বস বাংলার প্রাক্তন প্রতিযোগী নন্দিনী দত্ত (Nandini Dutta)।
বিগ বস বাংলা ৩ থেকে নন্দিনী দত্তের বিদায় নেওয়ার পরেও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। শোয়ের নিয়ম ভাঙার অভিযোগে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তে তাঁকে ঘর ছাড়তে হয়। রাজবীরের সঙ্গে বিবাদকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শো থেকে বেরিয়ে নিজের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন নন্দিনী। এবার ঘরের বাইরে থেকে রাজবীরের সঙ্গে সৃজলার কথাবার্তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। রাজবীর ও সৃজলার মধ্যে সম্প্রতি যে কথাবার্তা এবং যোগাযোগ দেখা যাচ্ছে, তা নিয়ে অনেক দর্শকেরই প্রশ্ন। কেউ কেউ মনে করছেন, নন্দিনী ঘরে থাকাকালীন রাজবীর হয়তো সৃজলার সঙ্গে এতটা স্বচ্ছন্দে মিশতে পারতেন না।
এই প্রসঙ্গে নন্দিনীকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাঁর কথায়, রাজবীর আগে থেকেই সৃজলার সঙ্গে কথা বলতেন। তবে নন্দিনী যখন ঘরের ভিতরে ছিলেন, তখন রাজবীর তাঁর সঙ্গে বেশি সময় কাটাতেন বলেই হয়তো অন্যদের সঙ্গে তাঁর কথাবার্তা দর্শকদের চোখে ততটা পড়েনি। নন্দিনী স্পষ্ট জানান, রাজবীর আগে থেকেই কথা বলতেন এবং বাড়ির ভিতরে অন্যদের সঙ্গে কথা বলাটাই স্বাভাবিক। বাইরে থেকে এখন এই বিষয়গুলি দেখার সুযোগ পেয়ে তিনি রাজবীরের আচরণ আরও ভালোভাবে বুঝতে পারছেন।
তাঁর মতে, রাজবীরের কথাবার্তার একটি নির্দিষ্ট ধরন রয়েছে। তিনি সবার সঙ্গেই নিজের স্বাভাবিক ভঙ্গিতে কথা বলেন। কারও সঙ্গে কথা বলা, হাসা কিংবা তাকানোর ধরন দেখেই অন্য কোনও সম্পর্কের ইঙ্গিত খুঁজে নেওয়া ঠিক নয় বলেই মনে করেন নন্দিনী। প্রথমদিকে তিনিও হয়তো কোনও দৃশ্য দেখে অন্যরকম ভাবতে পারতেন, কিন্তু এখন রাজবীরকে আরও ভালোভাবে চিনে তাঁর আচরণ সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। রাজবীরের স্বভাব ব্যাখ্যা করতে গিয়ে নন্দিনী আরও বলেন, রাজবীরের মধ্যে নিজেকে কিছুটা আলাদা করে রাখার প্রবণতা রয়েছে।
আরও পড়ুনঃ “একে অপরকে ৯ বছর ধরে সহ্য করা, আর মাঝেমধ্যে এমন ভান করা যেন…” জুটি যেন অনুপ্রেরণা, নবম বিবাহবার্ষিকীতে স্ত্রী ঋদ্ধিমা ঘোষের উদ্দেশ্যের হৃদয়ছোঁয়া বার্তা গৌরব চক্রবর্তীর! পাহাড়ের কোলে স্ত্রীকে পাশে নিয়ে কোন বিশেষ স্মৃতি উস্কে দিলেন সব্যসাচী পুত্র?
কিন্তু বাড়ির অন্য প্রতিযোগীরা তাঁকে একা থাকতে দিতে চান না। তাঁরা চান রাজবীর সবার সঙ্গে মিশুন, কথাবার্তা বলুন এবং একসঙ্গে থাকুন। তাই বাইরে থেকে রাজবীরের বিভিন্ন মুহূর্ত দেখে অন্য কোনও অর্থ খুঁজে নেওয়ার বদলে তাঁর স্বাভাবিক আচরণ হিসেবেই বিষয়টিকে দেখছেন নন্দিনী। রাজবীর ও সৃজলার সাম্প্রতিক কথাবার্তা নিয়ে দর্শকদের মধ্যে যতই আলোচনা চলুক, নন্দিনীর বক্তব্যে স্পষ্ট, তিনি এখন রাজবীরের আচরণকে আগের তুলনায় অনেক বেশি বুঝতে পারছেন।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?