বয়স, সামাজিক স্বীকৃতি আর সম্পর্ক, সব কিছুকে ছাপিয়ে এক নতুন অনুভবের গল্প বলছে স্টার জলসার (Star Jalsha) ‘চিরসখা’ (Chiroshokha)। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে গড়ে ওঠা এই ধারাবাহিক অনেকটাই আলাদা। যেখানে শাশুড়ি-বৌমার যুদ্ধ নেই, প্রেমের চেনা মোড় নেই, আছে শুধুই এক ঠাকুরপো আর বৌঠানের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব, কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক যদিও দৃষ্টিকটু।
এদিকে এই সম্পর্ক যেমন দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে, তেমনই অন্যদিকে জন্ম দিচ্ছে প্রশ্ন, শেষমেশ কোথায় গিয়ে থামবে এই বৌঠান-ঠাকুরপোর গল্প? তবে বর্তমান পর্বে দারুণ এক মোড় এসেছে। দীর্ঘদিন নিখোঁজ থাকা কমলিনীর স্বামী ফিরে এসেছেন। তবে এই প্রত্যাবর্তন যতটা নাটকীয়, সম্পর্কটা কিন্তু ততটাই জটিল। বহুদিনের অভিমান আর অবহেলা মুছে ফেলে কমলিনী স্বামীকে গ্রহণ করতে নারাজ।
অন্যদিকে, স্বতন্ত্রর সঙ্গেও দূরত্ব বাড়ছে। বন্ধুত্বের গভীর টান এখন এক অদ্ভুত দ্বিধার মধ্যে দাঁড়িয়ে। এই টানাপোড়েনের মাঝেই গল্প এক নতুন গতি নিচ্ছে। এই আবহেই এবার ধারাবাহিকে আসছে আরও বড় চমক। একদিকে যেমন কমলিনীর মানসিক দ্বন্দ্ব ও পরিবারের প্রতি তাঁর দায়বদ্ধতা ফুটে উঠছে, তেমনই দর্শকদের সামনে আসছে পরিবারের অন্য সদস্যদের দুর্ব্যবহার।
বড় ছেলে বুবলাইয়ের অহংকারপূর্ণ আচরণ, বৌমা বর্ষার তুচ্ছতা, এইসব মিলিয়ে দর্শক দারুণভাবে মিল পাচ্ছেন বাস্তব জীবনের সঙ্গে চরিত্রগুলোর। তবে এত কিছুর মাঝেও গল্পে একটা ফাঁক ছিল, যেটা এবার পূরণ হতে চলেছে নতুন দুটি চরিত্রের হাত ধরে। একদিকে আছে অতীতের ঝাঁপসা স্মৃতি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা।
আরও পড়ুনঃ ‘‘যে মুখ থেকে প্রথম বাবা ডাক শুনলেন, তাকেই ভুলে গেলেন?’’ কাঞ্চনের ফাদার্স ডে পোস্টেই উঠল নেটিজেনদের অভিযোগের ঝড়
এমন সময়ে ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ‘বুলবুলি চৌবে পাঁজা’ এবং অভিনেত্রী ‘অস্মি ঘোষ’। তাঁদের চরিত্রগুলো নাম এখনো না জানা গেলেও, শেষ পর্যন্ত এই নতুন চরিত্ররা ‘চিরসখা’র গল্পে কী মোড় এনে দেবে, তা দেখার অপেক্ষায় দর্শকরা। তবে এটুকু বলাই যায়, নতুন মুখ মানেই শুধুই চমক আর ‘চিরসখা’র আবেগের ভাষা এবার আরও মাত্রা পেতে চলেছে।






“অভিষেক উঠে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইড করে দিল, পুরোটাই ‘ওয়ান মেন শো’ ছিল!” “তৃণমূল সরে গেল, লড়াই এবার বাম ও বিজেপির” ১৫ বছর পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন নিয়ে মন্তব্য, বামপন্থী অভিনেত্রী মানসী সিনহার! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিলেন, মানসিক চিকিৎসার পরামর্শও!