সাত পাকে বাঁধা সিরিয়ালটি দেখেনি এমন বাঙালি দর্শক খুঁজে পাওয়া মুশকিল। রাজা এবং দুষ্টুর অনস্ক্রিম কেমিস্ট্রি ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়। দুজনের কেমিস্ট্রি এতটাই ভাল লেগেছিল দর্শকদের যে তারা সিরিয়াল শেষের পর বারবার দাবি করেছে আবার যেন ফিরিয়ে আনা হয় এই জুটিকে।

একটা সময় স্টার জলসার অন্যতম হিট সিরিয়াল হিসেবে তকমা পেয়েছিল সাত পাকে বাঁধা। আজ থেকে আসি সকলেই টিভি খুলে বসে পড়তো এই সিরিয়াল দেখতে। এবার এই সিরিয়ালের দর্শকদের জন্য একটা বড় খবর।
শিরোনাম থেকে অনেকেই আশা করেছেন যে আবার হয়তো ফিরতে পারে বিক্রম এবং ঐন্দ্রিলার জুটি। যদিও পর্দার বাইরে তাদের অসাধারণ বন্ধুত্ব নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ সেটা সকলেরই জানা কিন্তু যেটা বলার সেটা হল এই সিরিয়ালের পর আর কোথাও দুজনকে একসঙ্গে জুটি হিসেবে কাজ করতে দেখা যায়নি।

তাহলে ফের কবে জুটি হিসেবে ফিরে আসছেন বিক্রম এবং ঐন্দ্রিলা? জবাব দিলেন অভিনেতা। বিক্রম একের পর এক ওয়েব সিরিজ এবং বড় পর্দায় কাজ করে চলেছেন। এদিকে প্রেমিক অঙ্কুশের সঙ্গে ইতিমধ্যেই বড়পর্দায় এন্ট্রি হয়ে গিয়েছে ঐন্দ্রিলার। তবে দর্শকরা চাইছে বিক্রম এবং ঐন্দ্রিলাকে। বিক্রম জানিয়ে দিয়েছেন ঐন্দ্রিলার নাকি ২০২৫ সালের আগে সময় নেই। তাই ২০২৫ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?