ছোটপর্দার পরিচিত মুখ ‘লাভলি মৈত্র’ (Lovely Maitra) আবারও খবরের শিরোনামে। তবে এবার অভিনয়ের জন্য নয়, রাজনীতির ময়দানে তাঁর সক্রিয় ভূমিকার জন্য। ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে মিটিল চরিত্রে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক দায়িত্বের চাপ বাড়তেই এই ধারাবাহিক থেকে জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি! সামনে ভোটের প্রচার, ব্যস্ততা বাড়বে বহুগুণ, এই পরিস্থিতিতে অভিনয় ও রাজনীতি একসঙ্গে সামলানো যে সম্ভব নয়, সেটাই বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন তিনি।
ধারাবাহিকটি তাঁর কাছে শুধু একটি কাজ ছিল না, বরং দর্শকদের সঙ্গে এক ধরনের সরাসরি সংযোগের জায়গা হয়ে উঠেছিল। টেলিভিশনের পর্দায় দেখা আর বাস্তবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই দুই অভিজ্ঞতা তাঁর জীবনে মিশে গিয়েছিল বলেই তিনি অনুভব করেন। বিভিন্ন জায়গা থেকে পাওয়া ছোট ছোট প্রতিক্রিয়া, মানুষের ভালোবাসা, এসবই তাঁকে এই যাত্রায় আরও কাছের করে তুলেছিল দর্শকদের কাছে।
তাই এই সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু পরিস্থিতির প্রয়োজনেই এই পদক্ষেপ নিতে হয়েছে। অন্যদিকে, ‘চিরসখা’ ধারাবাহিকের গল্পেও সাম্প্রতিক সময়ে মিটিলের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ভুল বোঝাবুঝি কাটিয়ে বাবিলের সঙ্গে তাঁর বিয়ে এবং নতুন পরিবারের অংশ হয়ে ওঠার মাধ্যমে, তাঁর চরিত্রের গুরুত্ব বেড়েছে আরও কয়েকগুণ। কিন্তু কয়েকটি পর্ব ধরে চরিত্রটির অনুপস্থিতি দর্শকদের নজরে পড়েছিলই। অবশেষে জানা গেল, সেই অনুপস্থিতির পেছনে রয়েছে তাঁর রাজনৈতিক ব্যস্ততা।
ফলে ভবিষ্যতে এই চরিত্রকে নতুন কারও মাধ্যমে দেখানো হবে, নাকি এখানেই ইতি টানা হবে? তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত সামনে আসেনি। এদিকে রাজনীতির ময়দানে লাভলি মৈত্রর ভূমিকা নিয়েও যথেষ্ট আলোচনা চলছে। রাজ্যের শাসকদলের তরফে সোনারপুর থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই নানান জল্পনা, সমালোচনা ও মতামত ঘুরে বেড়াচ্ছে। তবে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, প্রার্থী নির্বাচন সম্পূর্ণ দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং এই নিয়ে বাইরে থেকে হওয়া মন্তব্য বা বিতর্ককে তিনি খুব একটা গুরুত্ব দিতে চান না। তাঁর কাছে এই দায়িত্বটাই এখন সবচেয়ে বড়।
আরও পড়ুনঃ ডিভোর্সের রেশ কাটতে না কাটতে, ফাল্গুনের শেষেই গোপনে দ্বিতীয় বিয়ে! ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ইতিমধ্যেই তিনি নাকি অন্তঃসত্ত্বা! অভিনেত্রীর কাণ্ডে সরগরম টলিপাড়া! চলতি বছরেই নতুন সংসারে আসছে ছোট্ট অতিথি?
সব মিলিয়ে বলা যায়, আপাতত অভিনয়ের থেকে বেশি অগ্রাধিকার পাচ্ছে তাঁর রাজনৈতিক দায়িত্ব। তবে, ধারাবাহিক থেকে এই বিরতিকে স্থায়ী বিদায় হিসেবে দেখছেন না তিনি! ভবিষ্যতে আবার নতুন কোনও চরিত্রে, নতুন কোনও গল্পে দর্শকদের সামনে আসার ইচ্ছেও রয়েছে তাঁর। এই মুহূর্তে তিনি একদিকে রাজনৈতিক ময়দানে নিজের জায়গা শক্ত করতে ব্যস্ত, অন্যদিকে দর্শকরাও অপেক্ষায় থাকছেন, কবে আবার তাঁকে ছোটপর্দায় দেখা যাবে? আপনারা কথাটা মিস করবেন, ‘চিরসখা’র মিটিলকে?






