ভালোবাসা কোনদিনও চাপা রাখা যায় না! মা’তাল অবস্থায় রাহুলকে মনের কথা জানিয়ে দিল রাহি! জন্মদিনের পার্টিতেই কি বদলে যাবে সব সমীকরণ? আসছে ‘শুধু তোমারই জন্য’-এর রোমান্সে মোড়া জমজমাট পর্ব!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ (Sudhu Tomari Jonyo) শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে রাহি ও রাহুলের সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তগুলোর জন্য। ধারাবাহিকের গল্প যত এগিয়েছে, ততই এই দুই চরিত্রের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে। এরই মধ্যে নায়ক পরিবর্তনের ঘটনাও বেশ চর্চার বিষয় হয়ে ওঠে। রাহুল চরিত্রে প্রথমে দেখা গিয়েছিল অভিনেতা শুভ্রজিৎ সাহাকে। পরে শারীরিক অসুস্থতার কারণে তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়ালে সেই চরিত্রে আসেন অভিনেতা সায়ন বসু। নতুন মুখ এলেও রাহুল ও রাহির গল্প ঘিরে দর্শকদের আগ্রহ একটুও কমেনি।

বর্তমানে ধারাবাহিকের গল্পে নতুন একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে রাহুলের জন্মদিন উদযাপনের বিশেষ পর্ব। পরিবারের সদস্য, কাছের মানুষ এবং পরিচিতদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে এই অনুষ্ঠান দেখানো হবে বলে মনে করা হচ্ছে। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই গল্পে আসতে পারে এক বড় পরিবর্তন। কারণ এতদিন নিজের অনুভূতি চেপে রাখা রাহির জীবনে এবার এমন একটি পরিস্থিতি তৈরি হতে চলেছে, যা ভবিষ্যতের সম্পর্কের সমীকরণই বদলে দিতে পারে।

সূত্রের দাবি, জন্মদিনের অনুষ্ঠানে তিতলী এমন একটি পরিকল্পনা করবে, যার ফলে রাহি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হবে। ওইদিনই তিতলীর কারণেই রাহি মদ্যপান করবে। এরপর মাতাল অবস্থায় নিজের মনের ভিতরে বহুদিন ধরে লুকিয়ে রাখা অনুভূতির কথা আর গোপন রাখতে পারবে না সে। বরং আবেগের বশে রাহুলের কাছেই নিজের ভালোবাসার কথা স্বীকার করে ফেলতে পারে। যদিও সেই দৃশ্য ঠিক কীভাবে দেখানো হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবু এই সম্ভাবনাই এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

এতদিন ধরে রাহির আচরণ, উদ্বেগ এবং নানান সিদ্ধান্তের মধ্যে দিয়ে অনেকেই বুঝতে পেরেছিলেন যে রাহুলের প্রতি তার অনুভূতি সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু সে কখনও প্রকাশ্যে সেই কথা বলেনি। তাই যদি সত্যিই জন্মদিনের অনুষ্ঠানে রাহি নিজের মনের কথা জানিয়ে ফেলে, তাহলে সেটি ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। একই সঙ্গে দর্শকদের মধ্যেও নতুন প্রশ্ন তৈরি হয়েছে, এতদিনের অজানা সত্য শুনে রাহুলের প্রতিক্রিয়া কী হবে? সে কি রাহির অনুভূতিকে গ্রহণ করবে, নাকি গল্পে আসবে নতুন কোনও জটিলতা?

Bengali Serial Update

আরও পড়ুনঃ ‘আমাদের আরও প্রান্তিক না করে, মানুষকে বোঝার চেষ্টা করুন…’ পুরমন্ত্রীর পদক্ষেপে বাড়তে পারে ধনী ও গরিবের ফারাক? অগ্নিমিত্রা পালকে খোলা চিঠিতে মানবিকতার পাঠ পড়ালেন শ্রীলেখা মিত্র!

এই মুহূর্তে ধারাবাহিকপ্রেমীদের বড় অংশের নজর রয়েছে আসন্ন পর্ব এবং সম্ভাব্য নতুন প্রোমোর দিকে। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যে এই পর্ব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছেন, রাহুলের জন্মদিনকে ঘিরেই গল্পে বড়সড় মোড় আসতে চলেছে। অন্যদিকে দর্শকদের অপেক্ষা, সত্যিই কি রাহি নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে এবং তার পর রাহুল কী সিদ্ধান্ত নেবে। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। তার আগে খুব শীঘ্রই এই বিশেষ ট্র্যাকের প্রোমো প্রকাশ্যে আসতে পারে বলেই জোর জল্পনা চলছে।

You cannot copy content of this page