জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)-তে চলছে ধামাকাদার পর্ব। বর্তমানে পর্ণা (Parna) ও সৃজনের (Srijan) ডিভোর্সের কেস চলছে কোর্টে। পর্ণা যদিও এই ডিভোর্স আটকানোর জন্য অনেক পরিকল্পনা করেছিল। কিন্তু সৃজন পর্ণাকে ভুল বুঝে প্রথমে তার ব্যবসা থেকেই পর্ণাকে সরিয়ে দেয়। এরমাঝেই তাদের মাঝখানে এসে পরে ঈশা। সৃজনকে ব্যবসায় সাহায্য করার জন্য ঈশা আসে।
ঈশা পর্ণার উপর প্রতিশোধ নেওয়ার এই ডিভোর্স করানোর জন্য উঠেপড়ে লাগে। এমনকি সৃজনকে ১০ লক্ষ টাকা জোগাড় করে দেয় ইশাই। আর তারপরই সৃজন পর্ণাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। ঈশা আসলে দত্ত বাড়ি থেকে পর্ণাকে তাড়িয়ে তার ব্যবসাকে হাতানোর চেষ্টায় রয়েছে। পর্ণা যদিও অনেক আগে থেকেই ঈশার মতলব জেনে গিয়েছে।
ঈশার সাথে কৃষ্ণাও হাত মিলিয়েছে। কৃষ্ণা আসলে জানে না যে ঈশা সৃজনের ভালোর জন্য নয়, ক্ষতি করতে এসেছে। আইনতভাবে পর্ণা দত্ত বাড়িতেই রয়েছে। সৃজন পর্ণাকে চলে যেতে বললেও পর্ণা ঠাম্মির কথায় ফিরে এসেছে। পর্ণা সর্বদাই এই ডিভোর্স আটকানোর চেষ্টায় রয়েছে। ঠাম্মি সর্বদা পর্ণার সাথে দিয়েছে।
বর্তমানে দত্ত বাড়ি মজে উঠেছে পুজোর আনন্দে। দত্ত বাড়িতে প্রতিবারের মতোই এবারও পুজো হবে। বহু বছর ধরে চলে আসা পুজোতে আবার মেতে উঠবে দত্ত পরিবার। আমরা দেখে এসেছি, এই বাড়ির সম্মান রক্ষার্থে সর্বদা পর্ণা ঝাঁপিয়ে পরে। পর্ণা প্রতি বিপদে সকলের পাশে দাঁড়ায়। এবার ঈশার জন্য পর্ণার শ্বশুরবাড়িতে এল এক সমস্যা।
আরও পড়ুন: অবশেষে রানীর সঙ্গেই দুর্জয়ের গায়ে হলুদ সম্পন্ন হল! আসছে ধামাকা পর্ব
প্রতিবারের মতো পুজোয় কামানের দোপ জ্বেলে তবেই পুজো শুরু হবে। কিন্তু হঠাৎ সেখানে ঘটল ব্যাঘাত। ঈশা ইচ্ছা করে পর্ণার প্ল্যান তছনছ করতে বারুদ ভরা বাক্সে জল ভোরে দেয়। সব বারুদ জলে ভিজে যাওয়ায় কামান কাজ করবে কিকরে, তাই ভেবে ঠাম্মি চিন্তায় পরে যায়। তবে কি এবার ঠাম্মির চিন্তা দূর করবে পর্ণা? প্রতি বছরের চলে আসা নিয়মকে রক্ষা করতে কি করবে পর্ণা?






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!