আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।দীর্ঘ দুই বছর বন্ধ ছিল তারপর এই বছরে আবার হচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এবং সেটাও হচ্ছে ভীষণ ধুমধাম করে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে গত 7ই এপ্রিল শুট হয়েছিল পরিবার অ্যাওয়ার্ড এর এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার প্রোফাইলে আমরা হালকা ফুলকা ঝলক দেখতে পাচ্ছিলাম।
আজকে বিকাল পাঁচটা থেকে শুরু হয়ে যাবে রেড কার্পেট তারপর সন্ধ্যে ছটা থেকে শুরু হবে অ্যাওয়ার্ড শো।নিজেদের প্রিয় তারকার পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়ে বসে রয়েছেন স্টার জলসার ভক্তরা। তবে সব থেকে বেশি যে ডান্স পারফরম্যান্স এর জন্য অপেক্ষা করছেন সকলে সেটা হলো শন এবং সৃজলার টিপ টিপ বরষা পানি।হলুদ রঙের স্বল্পপোশাকে যেভাবে দুজনে জলে ভিজে স্টেজে নাচটা করেছেন তার এক্সক্লুসিভ দেখেই আমরা জ্ঞান হারিয়ে ফেলেছি।
কিন্তু এর মধ্যেই আমাদের টিমের হাতে চলে এলো সৃজলা আরেকটা ডান্স পারফরম্যান্স এর এক্সক্লুসিভ ভিডিও। একটা কথা মানতেই হবে যে সৃজলা কিন্তু দুর্ধর্ষ নাচ করেন। যে ভিডিওটি আমরা পেয়েছি সেটা দেখে এই কথাটি স্পষ্ট যে সৃজলা নৃত্যশিল্পে বেশ পারদর্শী।
যে ভিডিওটি আমরা পেয়েছি সেটিতে আমরা দেখতে পাচ্ছি সৃজলা বেলি ডান্স করছে দুটো জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে। মে পানি পানি হো গয়ি এবং ডু ইউ লাভ মি এই দুটো গানের সৃজলা ডান্স পারফরম্যান্স করবে এককভাবে। তার পরনে রয়েছে সবুজ এবং লাল রঙের পোশাক। অসাধারণ কায়দায় নাচ করছেন সৃজলা।
তাই কখন সন্ধ্যে ছ’টা বাজবে আর আমরা সৃজলার নাচ দেখতে পাবো সেই অপেক্ষাতেই বসে রয়েছেন ঋষি এবং পিহুর দর্শকরা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড যে ভালোই টিআরপি সংগ্রহ করবে একথা বলাই বাহুল্য।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!