এক চোখ প্রায় বন্ধ, ব্যথায় কষ্ট স্পষ্ট! চোখে বাঁধা ব্যান্ডেজ, জলভরা দৃষ্টি! হঠাৎ কী ঘটল ‘মিলন হবে কতদিনে’র অভিনেত্রী সোহিনী সান্যালের? শুটিংয়ের মাঝেই বিপত্তি? ছবি পোস্ট করতেই উদ্বেগ অনুরাগীদের!

হঠাৎ করেই চোখে ব্যান্ডেজ বাঁধা ছবি দেখে চমকে উঠেছেন অনেকে! পর্দার পরিচিত মুখকে এভাবে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। তাই এমন ছবি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। একটি চোখ প্রায় ঢেকে গেছে সাদা ব্যান্ডেজে, অন্য যেটা ছবিতে দেখা যাচ্ছে সেই চোখটাও লালচে, জলভরা! স্পষ্ট বোঝা যাচ্ছে তীব্র অস্বস্তি হচ্ছে তাঁর। তবুও মুখে হালকা হাসি রেখে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি।

যেন কঠিন মুহূর্তেও নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন। এই অভিনেত্রী আর কেউ নন, বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ‘সোহিনী সান্যাল’ (Sohini Sanyal)। টিআরপিতে তেমন সাড়া না ফেলতে পারলেও, অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সেখানে নায়িকা ‘এলা’র মায়ের ভূমিকায় তাঁর উপস্থিতি গল্পে আলাদা মাত্রা যোগ করেছে।

এছাড়াও গতকাল শেষ হয়েছে তাঁর আগের ধারাবাহিক ‘শুভ বিবাহ’। পর্দায় তিনি যেমন দৃঢ়চেতা, বাস্তবেও তেমনই স্থির থাকার ইঙ্গিত মিলল তাঁর সাম্প্রতিক পোস্টে। কীভাবে এমন আঘাত পেলেন? সেই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন তিনি। কোনও শুটিং দুর্ঘটনা নয়, এই বিপত্তির নেপথ্যে রয়েছে তাঁরই আদরের পোষ্য। খেলতে গিয়ে পোষ্যের থাবাতেই চোখে চোট লাগে অভিনেত্রীর। বিষয়টি জানিয়ে তিনি মজার ছলেই লিখেছেন, “পুরস্কার, শিল্পী আর শিল্প, এক থাবাতেই যেন তৈরি হয়ে গেল ছবি!”

তাঁর এই কথাই বুঝিয়ে দিয়েছে, পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক, মনোবল হারাননি তিনি। পোস্টের কমেন্ট বক্স দ্রুত ভরে উঠেছে শুভেচ্ছা ও উদ্বেগের বার্তায়। দর্শক থেকে সহকর্মীরা, অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনুরাগীদের অনেকেই জানতে চেয়েছেন এখন কেমন আছেন তিনি বা চিকিৎসক কী বলেছেন, শুটিংয়ে কোনও প্রভাব পড়বে কি না। সমাজ মাধ্যমে এমন সাড়াই যেন প্রমা, দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল পর্দাতেই সীমাবদ্ধ নয়।

আরও পড়ুনঃ “অনেকের কাছে কাজ চেয়েছি, কিন্তু লাভ হয়নি…ইন্ডাস্ট্রিতে শুধু অডিশনেই কাজ মিললে ভালো হয়” দীর্ঘদিন কাজহীন অঙ্কিতা মজুমদার পালের ক্ষোভ! নতুন মুখের ভিড়ে কেন হারিয়ে যাচ্ছেন পুরোনোরা? ছোটপর্দার অন্দরমহলের অস্বস্তিকর সত্য সামনে আনলেন অভিনেত্রী!

এদিকে, ধারাবাহিকের কাহিনিতেও চলছে টানটান উত্তেজনা। মৈনাকের গোপন সত্য ফাঁস হওয়ার পর সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে। অভিমান, খুনসুটি আর প্রতিশোধের আগুন মিলিয়ে গল্প এগোচ্ছে নতুন মোড়ে। এমন সময়ে অভিনেত্রীর এই চোট স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। বাস্তবের এই সামান্য দুর্ঘটনা যেন তাঁর জনপ্রিয়তাকেই আরও স্পষ্ট করে দিল। কারণ পর্দার চরিত্রের বাইরে, মানুষ সোহিনী সান্যালকেও সমান ভালোবাসেন দর্শকরা।

You cannot copy content of this page