কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা। গৌরব চ্যাটার্জির বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey)। এর আগে অবশ্য এই অভিনেত্রীকে অষ্টমী ধারাবাহিকের নায়িকারূপে আমরা দেখে ফেলেছি। কিন্তু সেই অর্থে টিআরপি সফল ধারাবাহিক ছিল না অষ্টমী। আর তাই শুরু হতে না হতেই ঝাঁপ বন্ধ হয় এই ধারাবাহিকের।
জি বাংলার পর্দায় অষ্টমী বন্ধ হওয়ার পর স্টার জলসার পর্দায় তেঁতুলপাতা ধারাবাহিকে কামব্যাক করেন ঋতব্রতা। এই ধারাবাহিকে তার চরিত্র খুব অল্প সময়ে ছুঁয়ে যায় দর্শক মন। ঝিল্লির চরিত্রে তার বিশ্বাসযোগ্য অভিনয়ে দর্শককে এই ধারাবাহিক দেখার প্রতি আকৃষ্ট করেছিল। কিন্তু ধারাবাহিকের গল্প সেই অর্থে জমাট বাঁধার আগেই খারাপ খবর।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা। শোনা গিয়েছে তার গলব্লাডারে স্টোন রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, অভিনেত্রীর নাকি শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই অবস্থায় তার পক্ষে অভিনয় করা একেবারেই সম্ভব নয়।
এই অবস্থায় শোনা যাচ্ছে ঋতব্রতার চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন অন্য অভিনেত্রী। সূত্রের খবর, এই চরিত্রে নাকি এবার দেখা যেতে পারে, অভিনেত্রী অঙ্গনা রায়কে। যিনি এর আগে স্টার জলসার পর্দায় তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: সবাইকে অশৌচ পালন করতে বলে নিজেই উৎসবে ফিরে গেলেন? পঞ্চমীতে শ্বশুরবাড়িতে দেবীর আগমনের ছবি দিতেই কটাক্ষে জেরবার শ্রুতি
অর্থাৎ ফের একবার স্টার জলসার ধারাবাহিকে নায়িকা বদল হতে চলেছে। উল্লেখ্য এর আগে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনেত্রী মৌমিতা সরকারের মুখ বদল হয়েছিল তার শারীরিক অসুস্থতার কারণে। সেই সময় মৌমিতার বদলে অভিনয় করেছিলেন তৃণা।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!