বর্তমানে যে কোন সিরিয়াল কতটা ভালো আর কতটা হিট বা ফ্লপ করেছে সেটা জানার জন্য টিআরপি তালিকাই যথেষ্ট দর্শকদের কাছে। অনেক সময় এমনও হয় যে কোনও দর্শক যে সিরিয়ালটি দেখছেন সেটার বদলে টিআরপি তালিকা দেখে অন্য সিরিয়াল দেখা শুরু করে দেন যেটা তার থেকে উপরে রয়েছে। আর সিরিয়াল টিআরপি শুধুমাত্র ব্যবসার জন্য নয় বরং সিরিয়ালের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রেখে টেলিভিশন দুনিয়ার উন্নতির জন্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
শেষ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় পর এক পরিবর্তন এসেছে। কখনো জি-বাংলার একটি ধারাবাহিক শীর্ষস্থানে আবার কখনো সেই জায়গা দখল করেছে স্টার জলসার কোনো ধারাবাহিক। দীর্ঘ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখলে ছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের। তবে তার সঙ্গে দারুণভাবে লড়াই করে ফুলকি, জগদ্ধাত্রী বা পর্ণা সেই জায়গা থেকে তাকে চ্যুত করেছে।
তবে নতুন বনাম পুরানো সিরিয়ালের লড়াইয়ে কার পাল্লা ভারী সেটা সহজে বলা মুশকিল। এই সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার টিআরপি তালিকা আসেনি তার বদলে আজ প্রকাশিত হয়েছে সেই ফলাফল। নতুন বছর আসার আগে এটাই শেষ টিআরপি। তাই এই বছরের শেষ টিআরপিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা বহু গুন বৃদ্ধি পেয়েছে।
এই সপ্তাহে প্রথম স্থানে নিম ফুলের মধু রয়েছে। তারপর আছে জগদ্ধাত্রী এবং ফুলকি রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। প্রথমবারই বাজিমাত করেছে কোন গোপনে মন ভেসেছে কারণ এই সিরিয়াল রয়েছে পঞ্চম স্থানে
এক ঝলকে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ৫ কারা কারা হল:
1st •• নিম ফুলের মধু ৯.২
2nd •• জগদ্ধাত্রী ৮.৯
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা L.L.B ৭.৯
5th •• কোন গোপনে মন ভেসেছে ৭.৮






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?