Gaatchora: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় সব থেকে পুরনো ধারাবাহিক হিসেবে চলছে গাঁটছড়া (Gaatchora)। স্টার জলসার পর্দায় চলা এই ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপি তালিকায় খুবই নিম্নমুখী। কিন্তু তা সত্ত্বেও একশ্রেণীর দর্শক এখনও এই ধারাবাহিকে বুঁদ হয়ে রয়েছেন।
টেলিভিশনের সব থেকে পুরনো ধারাবাহিক গাঁটছড়া
অ্যক্রোপলিস এন্টারটেইনমেন্টের এই ধারাবাহিকটি মিঠাই ধারাবাহিককে টিআরপি তালিকায় স্থান চ্যূত করেছিল। বর্তমানে যে রকম অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রীর মধ্যে টক্কর চলে একটা সময় মিঠাই এবং গাঁটছড়ার মধ্যে এই টক্কর চলত। কিন্তু মিঠাই বন্ধ হয়ে গেছে গাঁটছড়া চলছে।
যদিও গাঁটছাড়া ধারাবাহিক ছেড়ে চলতি বছরের মে মাসেই চলে গেছেন এই ধারাবাহিকের প্রাণ তথা নায়িকা খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায়। খড়ি চলে গেলেও টানা চার মাস হয়ে গেল চলছে গাঁটছড়া। যদিও ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছে আর হয়ত কিছুদিনের অপেক্ষা আর তারপরেই বিদায় ঘণ্টা বেজে যাবে এই ধারাবাহিকের।
কেন আবার ভিলেন হয়ে গেল রাহুল-দ্যুতি?
এই ধারাবাহিকের শুরুর দিকে খড়ির দিদি দ্যুতি এবং নায়ক ঋদ্ধিমানের ভাই রাহুল গল্পের মূল ভিলেন ছিল। যদিও মাঝখানের সময়টায় তিন বোন এবং তিন ভাই একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। একসঙ্গে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করে তারা। কিন্তু সুখের সময় বেশিদিন স্থায়ী হল না। দুদিনের জন্য ভালো হয়ে আবারও খারাপ হয়ে গেল রাহুল-দ্যুতি। নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা ঘরছাড়া করল সিংহরায়দের।
আরও পড়ুনঃ ব্যবসা করে না, বাবার থেকে মোটা টাকা নেয়! রূপের সত্যি ফাঁস গিনির সামনে! ইচ্ছে পুতুলের আগাম পর্ব ফাঁস
অন্তিম পর্বে কি ফিরে আসবে খড়ি?
আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে মৈনাক। খড়িকে মেরে ফেলার শাস্তি দিতে এসেছে নাকি সে। এই তিনজনে চক্রান্ত করে সিংহ রায় বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকটা মানুষকে বাড়িছাড়া করেছে। বড়লোক সিংহ রায়দের ঠাঁই হয়েছে মা জগদ্ধাত্রীর মন্দিরে। কি করে আবারও নিজেদের হৃত সম্মান, সম্পত্তি পুনরুদ্ধার করবে ঋদ্ধিমান? নাকি শেষের মুখে দাঁড়িয়ে আরও একবার ফিরে আসবে খড়ি?
View this post on Instagram






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!