বাংলা অভিনয় জগতের পরিচিত মুখ ‘ভাস্বর চট্টোপাধ্যায়’ (Bhaswar Chatterjee) শুধু অভিনয়ের জন্যই নন, সমাজ মাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্য এবং অভিনয় জীবনের নানান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্যও পরিচিত। দীর্ঘদিন ধরে টেলিভিশন, সিনেমা ও মঞ্চে কাজ করার সুবাদে তিনি এমন বহু ঘটনার সাক্ষী থেকেছেন, যা সাধারণ মানুষের অজানা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তেমনই একটি পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেতা। সেন্সর বোর্ডে সদস্য হিসেবে কাজ করার সময় দেখা এক ঘটনার বর্ণনা দিয়েই তিনি অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন।
ভাস্বর জানান, একদিন সেন্সর বোর্ডে একটি বাংলা ছবি দেখার দায়িত্ব পড়েছিল তাঁর। শুরু থেকেই ছবির গল্প তাঁর কাছে অসংলগ্ন বলে মনে হয়। একটি দৃশ্যের সঙ্গে আরেকটি দৃশ্যের যেন কোনও যোগসূত্রই খুঁজে পাচ্ছিলেন না। তবুও নিয়ম মেনে পুরো ছবিটাই দেখতে হয়। পরে প্রযোজক সার্টিফিকেট নিতে এলে তিনি দেখেন, এক তরুণ এবং তাঁর মা এসেছেন। অভিনেতার কথায়, “মহিলা জানালেন উনি ছবিটা প্রডিউস করেছেন আর ছেলে হিরো।” তখনই তিনি নতুন করে সেই তরুণকে লক্ষ্য করেন।
এরপর ভাস্বর সরাসরি ছবির গল্প সম্পর্কে জানতে চান। তাঁর প্রশ্ন ছিল, ছবির মাধ্যমে আসলে কী বলতে চাওয়া হয়েছে, কারণ তিনি কিছুই বুঝতে পারেননি। উত্তরে ওই তরুণের আত্মবিশ্বাসী জবাব নাকি তাঁকে আরও অবাক করে দেয়। ভাস্বরের পোস্ট অনুযায়ী, ছেলেটি হেসে বলে, “আপনি বুঝতে পারলেন না? এটা তো শাহরুখ খানের ‘কোয়লা’। বাংলায় বানিয়েছি। আমি শাহরুখ খান, দেখবেন রিলিজ এর পর কি হয়!” সেই উত্তর শুনে অভিনেতা বিস্মিত হলেও আর কোনও আলোচনা এগোয়নি।
অনেক বছর পর সেই স্মৃতিই আবার সমাজ মাধ্যমে তুলে ধরেছেন ভাস্বর। পোস্টের শেষে তিনি লিখেছেন, সেই তরুণের সঙ্গে এরপর আর কখনও দেখা হয়নি। তবে তাঁর কৌতূহল এখনও রয়ে গেছে। তাই মজার ছলেই তিনি প্রশ্ন রেখেছেন, “আর কখনো দেখা হয়নি ওর সঙ্গে তবে আমি জানতে চাই কি হয়েছিল…” এই একটি বাক্যই অনেকের নজর কেড়েছে। অনেকেই অনুমান করার চেষ্টা করছেন, ভাস্বর ঠিক কোন ছবি বা কোন অভিনেতার প্রসঙ্গ তুলে ধরতে চেয়েছেন।
আরও পড়ুনঃ “আমার ঠোঁট কাম’ড়ে…” রীতিমতো ভয়ঙ্কর! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চু’মু খেয়ে মাং’স ছিঁড়ে নিল অনুরাগী! এ কেমন উন্মাদনা? হাড়হিম করা ঘটনা, শুনলে অবাক হবেন!
অভিনেতার এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ এটিকে বাংলা চলচ্চিত্র জগতের এক মজার অন্দরমহলের গল্প হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস আর বাস্তবতার ফারাক বোঝাতে ভাস্বর খুব সহজ ভাষায় একটি অভিজ্ঞতা তুলে ধরেছেন। যদিও তিনি কোথাও সেই তরুণের নাম বা ছবির পরিচয় প্রকাশ করেননি। ফলে ঘটনাটি ঘিরে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই মন্তব্যের ঘরে নেটিজেনদের নানান জল্পনাও শুরু হয়েছে।






