বুধবার সকালে, সোশ্যাল মিডিয়ায় প্রথম সন্তান হওয়ার সুখবর জানালেন অভিনেত্রী দিয়া মির্জা। ইনস্টাগ্রামে এদিন ছেলে আভহানের হাতের ছবি পোস্ট করে, ক্যাপশনে এলিজাবেথ স্টোনের উক্তি লেখেন। অভিনেত্রী জানান, এলিজাবেথ স্টোনের কথাটি এখন তাঁর এবং স্বামী বৈভবের অনুভূতি।
গত ১৪ মে ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। এদিন সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্টের পাশাপাশি, সমস্যার কথাও লেখেন তিনি। অভিনেত্রী জানান, সমস্যার জেরেই সময়ের আগে ছেলের জন্ম দিয়েছেন। চিকিৎসক ও নার্সদের যত্নেই আইসিউ থেকে বেরিয়ে এসেছে তাঁর পুত্র সন্তান।
মূলত অভিনেত্রীর গর্ভাবস্থাকালীন অ্যাপেন্ডেকটমি জনিত সমস্যা দেখা যায়। যার কারণে সময়ের আগে সি-সেকশনের মাধ্যমে ছেলের জন্ম দিয়েছেন তিনি। আসা রাখছেন, খুব শীঘ্রই আভ্যান বাড়ি ফিরে আসবে। তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, তাঁর ক্ষুদ্র অস্তিত্বকে দেখে তিনি বিস্মিত।
প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক আশা এবং বিশ্বাসের মধ্য দিয়ে নিজেদের পুত্রসন্তানকে একটি নিরাপদ, নিরাময় জায়গা তৈরি করে দিতে চান। তিনি এই পোস্টে লেখেন, সকলকে ধন্যবাদ জানানোর মতো পর্যাপ্ত ভাষা তাঁর কাছে নেই। নিজের শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। লিখেছেন, প্রিয়জনদের ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে এই সময়টি খুব শীঘ্রই পার করে উঠতে পারবেন।
View this post on Instagram






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?