বিদেশে বাস করলেও মন থেকে ভারতীয়। আর নিজের বিদেশি স্বামীকেও ভারতীয় আদব কায়দায় শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবি দেখে অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও।
বিদেশের মাটিতে, লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মঙ্গলবার শিবের উপাসনা করতে দেখা গেলো এই দম্পতিকে। দেশি গার্লের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি দেখে মানুষ তাঁর বিদেশি স্বামী নিক জোনাসের প্রশংসায় পঞ্চমুখ।
ছবিতে দেখা গিয়েছে, বাড়ির শিবের মূর্তির সামনে বসে রয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। হালক গোলাপী রঙের পোশাকে নজর কেড়েছেন নায়িকা। আবার সেইসঙ্গে নিজের মাথা ঢেকেছেন ওড়নায়। সাদা এথনিক পোশাক পরে রয়েছেন স্বামী নিক। দুজনেই মাটিতে বসে পুজো করছেন। আর নিক নিজেও যে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল সেটাও ফিতে উঠেছে। সেইসঙ্গে আবার ছবি শেয়ার করে ক্যাপশনে দেশি গার্ল লিখেছেন, ‘মহা শিবরাত্রির অনেক শুভেচ্ছা।’
বিদেশি ছেলে হয়েও যেভাবে স্ত্রীর দেশের রীতিনীতি নিষ্ঠা ভরে মেনে নিয়েছেন এবং পালন করেছেন সেটা দেখে অভিভূত অনুরাগীরা। কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে।







“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?