বলিউডে বিগত কয়েক মাস ধরে নায়ক নায়িকার বিয়ের খবর পাওয়া যাচ্ছিল। ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে বলিউডের দুই বড় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। এছাড়াও ছোট খাটো অনেক সেলিব্রিটি বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন বিগত দুই মাসে। তবে বড় তারকার মা হওয়ার খবর খুব একটা পাওয়া যাচ্ছিল না।
আজ কিছুক্ষণ আগেই পাল্টে গেল সেই পরিবেশ, বলিউড মেতে উঠল খুশিতে। সদ্য গেছে হোলি আর তারপরেই কাপুর পরিবারে আসলো খুশির ছোঁয়া। এই কাপুর যদিও রণবীর কাপুর নয়, এটা হল জাহ্নবী কাপুরের বংশ।
অনিল কাপুরের কন্যা সোনম কাপুর আহুজা মা হতে চলেছেন। কিছুক্ষণ আগেই দিল্লি থেকে তিনি পোস্ট দিয়েছেন তার বেবি বাম্পের। সোনম কাপুরকে বলিউডের ফ্যাশনিস্তা বলা হয়। তাই নিজের প্রেগনেন্সির খবরও যে তিনি স্টাইল এর সাথে করবেন সে কথা বলাই বাহুল্য।
স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে পরনে কালো রংয়ের সুইমসুট পরে আলো-আঁধারিতে ছবি দিলেন সোনম কাপুর। হাত রাখা বেবি বাম্পে। ক্যাপশনে লিখেছেন চারটি হাত তোমাকে ভালো করে বড় করে তুলবে, দুটো হৃদয় তোমার জন্য একসাথে কম্পিত হবে। একটাই পরিবার যারা তোমাকে ভালবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আমাদের আর ধৈর্য ধরছে না।
এই সুখবরটা পেয়ে বলিউডের অন্য সেলিব্রিটিরা ভীষণ খুশি। কমেন্ট বক্স ভরে যাচ্ছে শুভেচ্ছার বন্যায়। দুই থেকে তিন হওয়ার জার্নিটা যে এই দুজন খুব ভালোভাবেই উপভোগ করছেন এবং ভবিষ্যতেও করবেন একথা বলাই বাহুল্য।
View this post on Instagram






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?