সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। ভিডিওতে দেখা যায়, তিনি গ্রিন রুমে বসে রয়েছেন এবং তাঁর গলার বাঁ দিকের কাছে একটি বিশেষ চিকিৎসাজনিত প্যাচ লাগানো রয়েছে। সেই দৃশ্য দেখে অনেকেই ভাবতে শুরু করেন, তিনি কি গুরুতর কোনও শারীরিক সমস্যায় ভুগছেন? বিষয়টি নিয়ে জল্পনা বাড়তেই নিজেই সামনে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান সোনু। তিনি স্পষ্ট করে দেন, গত কয়েক দিন ধরে তিনি শারীরিক কষ্টের মধ্যে থাকলেও কাজ বন্ধ করেননি। বরং সমস্ত সমস্যার মাঝেও নিজের পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন।
ভিডিওতে নিজের শারীরিক সমস্যার কথা বলতে গিয়ে সোনু বলেন, “আমার এখানের এই নার্ভে চাপ পড়ছে। গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে ভুগছি। এমআরআই, সিটি স্ক্যান সব হয়েছে। ওষুধ খাচ্ছি। ফিজিওথেরাপি চলছে। খুব কষ্টদায়ক। যন্ত্রণার মধ্যে আছি।” গায়কের এই বক্তব্য থেকেই স্পষ্ট, সমস্যাটি তাঁর ঘাড় ও গলার কাছের স্নায়ুকে কেন্দ্র করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে এবং নিয়মিত চিকিৎসাও চলছে। তবে তা সত্ত্বেও ব্যথা পুরোপুরি কমেনি বলেই জানিয়েছেন তিনি।
শুধু শারীরিক যন্ত্রণাই নয়, চিকিৎসার প্রভাবও পড়েছে তাঁর গলায়। সোনু জানান, বর্তমানে তাঁকে নিয়মিত পেনকিলার খেতে হচ্ছে। পাশাপাশি ফিজিওথেরাপি এবং অন্যান্য ওষুধের কারণেও তাঁর কণ্ঠস্বর আগের মতো নেই। গায়কের কথায়, ঘাড়ের পিছনের একটি নার্ভে চাপ পড়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গান গাওয়ার ক্ষেত্রেও কিছুটা অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। তবুও তিনি নিজের কাজ থামিয়ে রাখেননি এবং মঞ্চে ফেরার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন।
দীর্ঘ বিরতির পর আবার লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়ে সোনু বলেন, “১ মাস, ১০-১২ দিন পর আমি আজ আবার শো করছি। তার মধ্যে গলাটা বসা। ঘাড়ের নার্ভকে রিল্যাক্স করতে ওষুধ খাচ্ছি, তাতে গলায় চাপ পড়ছে। প্রচণ্ড নার্ভাস, আত্মবিশ্বাস একটু কম। আশা করব ঈশ্বর যেন স্টেজে আমায় শক্তি দেন।” এই মন্তব্যে তাঁর মানসিক অবস্থারও ইঙ্গিত মিলেছে। একদিকে শারীরিক সমস্যা, অন্যদিকে মঞ্চে ফিরে পারফর্ম করার চাপ, সব মিলিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন বলেই জানিয়েছেন। তবে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদই তাঁকে শক্তি জোগাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ “এত ক’ষ্ট দিচ্ছে…এবার একটু বাঁচতে দিন!” ফের নতুন ধাক্কা! মেয়ের মৃ’ত্যুর ক্ষ’ত শুকোয়নি এখনও, এরই মাঝে হঠাৎ যা ঘটল তাতে আতঙ্কিত সায়নীর পরিবার! চোখে জল নিয়েই হাতজোড় করে আকুতি মলি চক্রবর্তীর! ঠিক কী ঘটেছে?
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শও দিয়েছেন মন্তব্যের মাধ্যমে। উল্লেখ্য, সোনু নিগম বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল গায়ক। গত কয়েক দশকে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাঁর গাওয়া “অভি মুঝমে কহি”, “দিল ডুবা”, “জানে নেহি দেঙ্গে তুঝে” এবং “বোলে চুড়িয়া”-র মতো গান আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। তাই তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগীদের চিন্তা বেড়েছে।






