সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। তাঁর গাওয়া গান প্রায়ই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবার সেই দেবলীনা বাংলা সিনেমার জন্য গান গাইতে চলেছেন বলে খবর। শুধু গানই নয়, জানা গিয়েছে মহুয়া রায় চৌধুরীর বায়োপিকেও অভিনয় করতে পারেন তিনি। তবে কাজের নতুন খবরের মাঝেই বারবার সামনে চলে আসে তাঁর ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক ঝড়ঝাপটা।
কয়েক মাস আগে দেবলীনার জীবন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। জানা যায়, একসময় তিনি ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহ*ত্যার চেষ্টা করেছিলেন। সেই সময় থেকেই পাইলট স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের সমস্যা নিয়েও নানা কথা ছড়াতে থাকে। এর মধ্যেই অভিনেতা সায়ক চক্রবর্তীর নাম জড়িয়ে পড়ে এবং তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই দাবি করতে শুরু করেন, প্রবাহের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর নাকি সায়কের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন দেবলীনা। এমনকি কেউ কেউ বলছিলেন, ভবিষ্যতে নাকি সায়ককেই বিয়ে করতে পারেন তিনি। এই সব গুঞ্জন নিয়ে এতদিন নীরব থাকলেও এবার প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন সায়কের সঙ্গে তাঁর সম্পর্কের আসল সমীকরণ।
দেবলীনাকে ঘিরে জল্পনা আরও বেড়েছিল কারণ সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁকে প্রায়ই দেখা যায়। দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভ্লগ করেন এবং একসঙ্গে কাজও করেছেন। দেবলীনার কথায়, সায়কের সঙ্গে তাঁর পরিচয় পাঁচ-ছয় বছর আগের। অন্যদিকে প্রবাহকে তিনি চেনেন প্রায় দুই থেকে আড়াই বছর ধরে। তাঁর মতে, যদি সত্যিই সায়কের সঙ্গে সম্পর্ক থাকত, তা হলে তিনি প্রবাহকে বিয়ে করতেন না।
আরও পড়ুনঃ “নেহেরু’র ব্যক্তিগত তাড়াহুড়োর সিদ্ধান্তেই দেশভাগ…সেই স্বাধীনতা কখনই কাম্য ছিল না” বিতর্ক উস্কে বি’স্ফোরক মন্তব্য অরুণ ব্যানার্জির! ইতিহাসের সেই অধ্যায় নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিলেন অভিনেতা! আপনারা কতটা সহমত তাঁর সঙ্গে?
দেবলীনা আরও জানান, সায়ক তাঁর খুব ভালো বন্ধু এবং এই বন্ধুত্ব সম্পূর্ণ নিঃস্বার্থ। তাঁর আরও অনেক বন্ধু রয়েছে, যাঁদের সঙ্গে তিনি সময় কাটান, কিন্তু তাঁরা সোশ্যাল মিডিয়ায় ততটা পরিচিত নন। তাই মানুষ তাঁদের দেখে না। দেবলীনার মতে, সায়কের সঙ্গে তাঁকে বেশি দেখা যায় বলেই এই গুঞ্জন তৈরি হয়েছে। তিনি স্পষ্ট বলেন, সায়ক একজন ভালো বন্ধু আর প্রবাহ তাঁর স্বামী। এই দুই সম্পর্ককে একসঙ্গে টেনে ভুল বোঝাবুঝি তৈরি করা ঠিক নয়।






