‘বেলডাঙার লঙ্কা ৩ বাচ্চার বাবা, এই বয়সে বুড়ো…’ একটু টাকার জন্য কি মনুষ্যত্বও বিক্রি? ‘মানুষ মাথা ঠুকেও সন্তান পায় না, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য…’ কৃষভির পর এবার দ্বিতীয় সন্তানকে ঘিরে ছড়াচ্ছে চটকদার খবর! ক্ষো’ভে ফেটে পড়ে কার মুখে ঝামা ঘষলেন কাঞ্চন-পত্নী, শ্রীময়ী চট্টোরাজ?

সদ্য দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। প্রথম সন্তান কৃষভির পর এবার তাঁদের সংসারে এসেছে একরত্তি পুত্রসন্তান। ছোট ছেলের নাম তাঁরা রেখেছেন কৃষিভ। দ্বিতীয় সন্তানের আগমনে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এখন কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারে। কিন্তু এই আনন্দের মধ্যেই একটি সংবাদকে কেন্দ্র করে প্রবল ক্ষুব্ধ হলেন নতুন মা শ্রীময়ী। তাঁদের ব্যক্তিগত জীবন শুরু থেকেই নানা বিতর্কের মধ্যে থেকেছে। এবার এক নামী সংবাদমাধ্যমের চটকদার এবং বিভ্রান্তিকর শিরোনাম নিয়েই প্রকাশ্যে নিজের ক্ষোভ জানালেন অভিনেত্রী।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে, যেখানে কাঞ্চন, শ্রীময়ী এবং তাঁদের প্রথম সন্তান কৃষভির ছবি একসঙ্গে দিয়ে একটি বড় শিরোনাম দেওয়া হয়। সেখানে লেখা হয়েছিল, ‘কৃষভি ছোট, এখনই সন্তান চাননি শ্রীময়ী, ‘ঈশ্বরের দান’ কোল পেতে নেওয়ার কথা বলে মনের জোর দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ছেলে জন্মের পর যা লিখলেন কাঞ্চন পত্নী…’। এই শিরোনাম দেখেই আপত্তি জানান শ্রীময়ী। তাঁর বক্তব্য, নিজের মতো করে একটি মনগড়া এবং বিভ্রান্তিকর বাক্য তৈরি করে সেটিকে তারকার বক্তব্য হিসেবে তুলে ধরা মোটেই ঠিক নয়। শুধু রিচ বা ভিউ পাওয়ার জন্য তারকাদের মুখে না বলা কথা হেডলাইনে ব্যবহার করার বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। শ্রীময়ীর প্রশ্ন, ‘একটু টাকার জন্য কি মনুষ্যত্বও বিক্রি?’

সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন শ্রীময়ী। তাঁর দাবি, কোনও খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করার ন্যূনতম সৌজন্যও অনেক সময় দেখানো হয় না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারকাদের নামে যা খুশি চালিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, নেটিজেনদের একাংশের অভদ্র এবং কটূ মন্তব্যকে গুরুত্ব দিয়ে নেতিবাচক খবরের সস্তা কনটেন্ট তৈরি করার প্রবণতাও বন্ধ হওয়া উচিত। বিশেষ করে তাঁদের পরিবারে যখন সদ্য একটি নবজাতকের আগমন ঘটেছে, তখন এমন পরিস্থিতিতে অন্তত তাঁদের পরিবারকে নিয়ে কুৎসিত মিথ্যাচার না করার অনুরোধ করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, আন্তরিক শুভেচ্ছা জানাতে না পারলেও এই ধরনের খবর থেকে বিরত থাকা উচিত।

শ্রীময়ী আরও জানিয়েছেন, দেশ দুনিয়ায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেগুলি নিয়ে সাংবাদিকতা করার দিকে নজর দেওয়া যেতে পারে। তবে তাঁর বক্তব্যে সব সংবাদমাধ্যম বা সাংবাদিককে একসঙ্গে দায়ী করেননি অভিনেত্রী। বরং তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বহু সংবাদমাধ্যম এবং সাংবাদিক বন্ধু তাঁদের এই আনন্দের দিনে সুন্দর লেখা প্রকাশ করেছেন এবং ব্যক্তিগতভাবেও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। কিন্তু একইসঙ্গে কিছু মিডিয়া হাউসের সস্তা ক্লিকবেট হেডলাইনের জন্য মনুষ্যত্ব ভুলে যাওয়ার মানসিকতা তাঁকে ব্যথিত করেছে। শ্রীময়ীর সোজাসাপটা বার্তা, সামান্য কিছু টাকার বিনিময়ে দয়া করে নিজেদের মনুষ্যত্ব বিক্রি করবেন না।

এরই মধ্যে দ্বিতীয় সন্তানের জন্মের পর নিজের মাতৃত্বের অনুভূতি এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে হওয়া কথোপকথন নিয়েও একটি দীর্ঘ পোস্ট করেছিলেন শ্রীময়ী। সেখানে নিজের দ্বিতীয় প্রেগনেন্সির কথা জানতে পারার সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। শ্রীময়ী লেখেন, ‘আমি যখন আমার দ্বিতীয় প্রেগনেন্সির কথা জানতে পেরেছিলাম, আমি সবার প্রথম কাঞ্চন, এবং আমার মা বাবা ছাড়াও যে মানুষটিকে ফোন করেছিলাম, তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।’ এরপর তিনি জানান, খবরটি আনন্দের হলেও কৃষভি তখন অনেকটাই ছোট থাকায় তাঁর মনে কিছুটা টেনশন এবং ভয় কাজ করছিল। এই পরিস্থিতিতে ঋতুপর্ণার সঙ্গে কথা বলেছিলেন তিনি এবং কী করবেন তা নিয়ে দোনামনায় ছিলেন বলেও জানান। সেই কথোপকথনেই ঋতুপর্ণা তাঁকে ইতিবাচক থাকতে বলেছিলেন বলে জানিয়েছেন শ্রীময়ী।

আরও পড়ুনঃ “নরেন্দ্র মোদির পদত্যাগ চাই, এবার মোদি যাবে!” বাংলাদেশি চ্যানেলের পোস্ট শেয়ার করে বিতর্কে ময়না বন্দ্যোপাধ্যায়! ‘একটি রাজনৈতিক দলকে সমর্থনের তাগিদে…জাতীয় স্বার্থের চেয়ে দলীয় অন্ধত্ব বড়?’ ‘মমতা অনুরাগী’ অভিনেত্রীকে ধুয়ে দিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী! পালটা জবাব পরমব্রত পত্নী পিয়ার, সামাজিক মাধ্যমে জমজমাট তরজা!

শ্রীময়ীর কথায়, ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁকে বলেছিলেন, ‘একদম অন্য কোন কথা না ভেবে যে পৃথিবীতে আসছে তাকে আমন্ত্রণ জানা, মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোন নেগেটিভ চিন্তা করবি না, মুখেও আনবি না।’ এই কথাগুলিই পরে শ্রীময়ীর পোস্টে উঠে আসে এবং সেখান থেকেই তৈরি হয় যাবতীয় কনফিউশন। কারণ তাঁর লেখা থেকে ‘কৃষভি ছোট, এখনই সন্তান চাননি শ্রীময়ী’ এমন একটি অর্থ বের করে শিরোনাম তৈরি করা হয় বলে অভিযোগ অভিনেত্রীর। যদিও নিজের পোস্টে তিনি মূলত দ্বিতীয় প্রেগনেন্সির খবর জানার পরের ভয়, দুশ্চিন্তা এবং ঋতুপর্ণার দেওয়া মানসিক জোরের কথাই তুলে ধরেছিলেন। তাই কাঞ্চন পত্নীর প্রশ্ন, তাঁর ভাবনার আসল অর্থ না বুঝে বা যাচাই না করেই এমন বিভ্রান্তিকর শিরোনাম কেন তৈরি করা হল। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের সংবাদমাধ্যমের একাংশের ক্লিকবেট সাংবাদিকতা নিয়ে সরব হয়েছেন শ্রীময়ী।

You cannot copy content of this page