‘দেশ হারাল একজন ভবিষ্যতের দেশ প্রেমিকাকে, গভীর শো’কের বিষয়ে আমাদের দেশের পক্ষে!’ মানুষের সেবা করার শখ মিটে গেল? তৃণমূলে যোগের দু’মাসেই রাজ্যসভা থেকে ইস্তফা, আমেরিকা যাওয়ার ছবি পোস্ট করতেই কটা’ক্ষের মুখে কোয়েল মল্লিক!

রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা সময়ে সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় যাওয়ার পর সেই চর্চা আরও বেড়েছিল। ২০২৬ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। তবে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করে। সেই আবহেই একের পর এক তারকা নিজেদের অবস্থান বদলাতে শুরু করেছেন বলে জল্পনা ছড়ায়। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। যদিও তাঁর এই সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।

সূত্রের খবর, প্রথমে ই-মেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল। পরে উপরাষ্ট্রপতি ভবন থেকে তাঁকে জানানো হয়, ইস্তফার প্রক্রিয়া সম্পূর্ণ করতে সশরীরে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আচমকা রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের সঙ্গে জায়গা পেয়েছিলেন কোয়েল মল্লিকও। এরপর এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন তিনি। সেই অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছিলেন, “বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।” শুধু তাই নয়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।” কিন্তু সেই ঘোষণার মাত্র দু’মাসের মধ্যেই সাংসদ পদ থেকে তাঁর ইস্তফা ঘিরে শুরু হয় নতুন আলোচনা। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোয়েল বা তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক কেউই মুখ খোলেননি। ফলে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক অধ্যায়ের এই হঠাৎ পরিবর্তন অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে উঠেছে।

এরই মধ্যে দীর্ঘদিন পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। প্রথমটিতে বিমানের জানলা থেকে তোলা একটি ভিডিও দেখা যায়, যেখানে লেখা ছিল “Enroute USA!”। অন্য স্টোরিতে দেখা যায় বিমানের বিজনেস ক্লাসে বসে তোলা কোয়েলের একটি সেলফি। পাশাপাশি বিমানে পরিবেশিত খাবারের সঙ্গেও একটি ছবি শেয়ার করেন তিনি। এই পোস্টগুলি সামনে আসার পরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে তা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় কটাক্ষ ও ট্রোলের বন্যা। অনেকেই তাঁর পুরনো রাজনৈতিক মন্তব্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানতে শুরু করেন।

Bengali actress

আরও পড়ুনঃ ‘ঘনি’ষ্ঠ দৃশ্যে অন্য কাউকে তিনি নাকি স্বামীর সঙ্গে মানতে পারেননি!’, ‘শুভ্রজিতের ধারাবাহিক ছাড়ার নেপথ্যে কি সত্যিই তিনি?’ নেট পাড়ার অভিযোগের মাঝেই বি’স্ফোরক পোস্ট প্রিয়াঙ্কার, “এই লড়াই আরও চলবে…” কোন লড়াইয়ের ইঙ্গিত দিলেন?

একজন নেটিজেন লেখেন, “বাংলার মানুষের জন্য কাজ করার শখ মিটে গিয়েছে।” অন্য একজন কটাক্ষ করে মন্তব্য করেন, “দেশ হারাল একজন ভবিষ্যতের দেশ প্রেমিকাকে। দেশের সেবার জন্য নিবেদিত প্রাণ ছিল। তৃণমূল তাকে এই দেশ সেবার সুযোগ করে দিয়েছিল সাংসদ ভাতা দিয়ে। গভীর শোকের বিষয়ে আমাদের দেশের পক্ষে।” আবার আরেকজন লেখেন, “আহা রে! দুঃখে কি দেশ ছেড়ে চলে যাচ্ছে নাকি!” অন্য একটি মন্তব্যে বলা হয়, “বেচারি কেন যে বেকার বেকার তৃণমূলে যোগ দিল”। যদিও এই বিতর্ক নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি কোয়েল। কাজের ক্ষেত্রে তাঁকে শেষ দেখা গিয়েছিল অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবিতে। এর আগে ২০২৫ সালে ‘স্বার্থপর’ এবং ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

You cannot copy content of this page