‘ঘনি’ষ্ঠ দৃশ্যে অন্য কাউকে তিনি নাকি স্বামীর সঙ্গে মানতে পারেননি!’, ‘শুভ্রজিতের ধারাবাহিক ছাড়ার নেপথ্যে কি সত্যিই তিনি?’ নেট পাড়ার অভিযোগের মাঝেই বি’স্ফোরক পোস্ট প্রিয়াঙ্কার, “এই লড়াই আরও চলবে…” কোন লড়াইয়ের ইঙ্গিত দিলেন?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। এরপর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। ইতিমধ্যেই তাঁর জায়গায় নায়ক রাহুলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সায়ন বসুকে। দীপান্বিতার বিপরীতে নতুন জুটিকে দেখছেন দর্শকরা। তবে এই পরিবর্তন নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শুভ্রজিতের অনুপস্থিতি মেনে নিতে পারছেন না। অন্যদিকে নতুন অভিনেতাকে নিয়ে শুরু হয়েছে প্রশংসা এবং সমালোচনা, দুটোই।

শুভ্রজিতের ধারাবাহিক ছাড়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। একাংশের দাবি, অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা মিত্র নাকি স্বামীর ধারাবাহিকে অভিনয় নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনও রটেছে যে নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখতেই নাকি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তিনি। যদিও এই বিষয়ে কোনও প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। তবুও নেটপাড়ায় এই জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই সময়েই প্রিয়াঙ্কার একটি পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে শুভ্রজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেই ছবির ক্যাপশনেই তিনি লেখেন, “আজ তুমি যা কিছু, তা তোমার নিজের শক্তি, সাহস এবং দৃঢ়তার কারণেই—আর এসবের জন্য আমি গর্বিত। দ্রুত সুস্থ হয়ে ওঠো, আরও শক্তিশালী হয়ে ওঠো, এবং মাথা উঁচু করে আবার রণক্ষেত্রে ফিরে এস। লড়াই এখনও শেষ হয়নি, আর তুমিও শেষ হওনি। চিন্তা করবে না, এই যাত্রার প্রতিটি পদক্ষেপে আমি তোমার ছায়ার মতো তোমার পাশেই আছি।” এই দীর্ঘ বার্তা প্রকাশ্যে আসতেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, অভিনেত্রী ঠিক কোন ‘লড়াই’-এর কথা বলতে চেয়েছেন। যদিও সেই বিষয়ে তিনি আর কোনও ব্যাখ্যা দেননি।

অন্যদিকে ধারাবাহিকে শুভ্রজিতের পরিবর্তে সায়ন বসুকে নিয়ে দর্শকদের মধ্যে মতভেদ স্পষ্ট। একাংশের দর্শক মনে করছেন, রাহুল চরিত্রে শুভ্রজিতের উপস্থিতিই বেশি মানানসই ছিল। আবার অনেকেই সায়নের অভিনয় দক্ষতার প্রশংসাও করেছেন। কেউ কেউ বলছেন, শুরু থেকেই যদি সায়ন এই চরিত্রে থাকতেন, তাহলে দর্শকদের গ্রহণ করতে সুবিধা হত। পাশাপাশি নতুন লুক নিয়েও নেটমাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। ফলে নায়ক বদলের বিষয়টি এখনও দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। ধারাবাহিকের প্রতিটি নতুন পর্বের সঙ্গেই এই বিতর্কও বাড়ছে।

আরও পড়ুনঃ ‘যে ট্র্যাকে দৌড়াচ্ছিলাম সেটা বদলে গিয়েছিল’, তৃণমূল থেকে সরে যাওয়ার আসল কারণ জানালেন চিরঞ্জিত, নেপথ্যে কি ছিল মমতার সঙ্গে হ‌ওয়া কোন‌ও মন কষা’কষি?

প্রসঙ্গত, কিছুদিন আগে পায়ে গুরুতর চোট পান শুভ্রজিৎ সাহা। আহত অবস্থাতেও তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন। তবে পরবর্তীতে অভিনেতা নিজেই জানান, এই পরিস্থিতিতে টানা ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে সেই কারণও স্পষ্ট করেছিলেন তিনি। যদিও এর মাঝেই স্ত্রীকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার সাম্প্রতিক পোস্টে স্পষ্ট, তিনি স্বামীর পাশে রয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষাতেই আছেন।

You cannot copy content of this page