“আমারও রাজবীরকে খুব ভালো লাগছে, ওর জন্য নন্দিনী খারাপ না, তবে…” “ঝিলাম ও নিরঞ্জন তো কচ্ছপ, খোলসের মধ্যেই থাকে!” “এরা খেলতে গেছে, আমরা বাঁচতে গেছিলাম” বিগ বস বাংলার চলতি সিজন নিয়ে একি বললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়? রাজনন্দিনীর সম্পর্ক নিয়ে করলেন বড় ভবিষ্যদ্বাণী! মনামীকে নিয়ে কেন আক্ষেপ তাঁর?

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসকে ঘিরে এখন দর্শকদের পাশাপাশি তারকাদের মধ্যেও আলোচনা তুঙ্গে। চলতি সিজনের প্রতিযোগীদের খেলা এবং তাঁদের পারফরম্যান্স নিয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। ঘরের সদস্যদের আচরণ থেকে শুরু করে তাঁদের খেলার ধরন, সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন তিনি। রাজবীরের খেলায় বেশ খুশি অভিনেত্রী। তাঁর কথায়, রাজবীরকে সবারই খুব ভালো লেগেছে এবং তাঁর নিজেরও রাজবীরকে বেশ ভালো লাগছে। সৃজলাকেও দেখতে তাঁর খুব সুন্দর লাগছে বলে জানান কনীনিকা। ভরত কলের নিয়মিত খেলার প্রশংসা করে তাঁর অনুমান, ভরত ফাইনাল পর্যন্ত যেতে পারেন।

জিতু কমলকেও বাইরে যেমন, ঘরের ভিতরেও তেমনই রয়েছেন বলে মনে হয়েছে তাঁর। তবে বর্তমানে জিতুর রগচটা স্বভাব কিছুটা কমছে বলেও লক্ষ্য করেছেন অভিনেত্রী। চলতি সিজনের প্রতিযোগীদের খেলার ধরন নিয়েও নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন কনীনিকা। অভিনেত্রীর মতে, তাঁদের সময় বিগ বসে গিয়ে এতটা হিসেব করে খেলার কথা মাথায় ছিল না। কিন্তু এবারের প্রতিযোগীদের মধ্যে সেই মাপজোক অনেক বেশি দেখা যাচ্ছে, যা তাঁর বেশ ভালোই লাগছে। কনীনিকার কথায়, তাঁরা যখন বিগ বসে গিয়েছিলেন, তখন নিজেদের বাঁচিয়ে রাখাই ছিল মূল বিষয়। আর এখনকার প্রতিযোগীরা অনেক বেশি বুঝেশুনে খেলতে গিয়েছেন।

ঘরের কয়েকজন সদস্যের তুলনায় নীরব থাকা প্রতিযোগীদের নিয়েও মুখ খুলেছেন তিনি। ঝিলাম এবং নিরঞ্জনকে কচ্ছপের সঙ্গে তুলনা করে কনীনিকা বলেন, তাঁরা এখনও নিজেদের খোলসের মধ্যেই রয়েছেন। মাঝে মাঝে বাইরে এসে চারপাশ দেখছেন, তারপর আবার খোলসের মধ্যে ঢুকে যাচ্ছেন। ঝিলাম এবং নিরঞ্জনের প্রসঙ্গে কনীনিকার আরও বক্তব্য, তাঁরা এখনও নিজেদের পুরোপুরি প্রকাশ করেননি। অথচ যাঁরা এত ভালো কনটেন্ট দিতে পারেন, তাঁরা কথা বলছেন না, বিষয়টি তাঁর কাছে বেশ অবাক করার মতো। একইসঙ্গে মনামী ঘোষের খেলা নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কনীনিকা। তাঁর মতে, মনামী এখনও সাধারণভাবেই খেলছেন এবং সেভাবে কিছু বলার মতো করছেন না।

কিন্তু মনামীর কাছ থেকে তিনি আরও বেশি কিছু আশা করেন। কারণ তাঁরা দুজন সমসাময়িক অভিনেত্রী। কনীনিকার মতে, মনামী দেখতে ভালো, নাচতে ভালো এবং অভিনয়ও ভালো করেন। তাই বিগ বসের মতো খেলাতেও তাঁর আরও ভালো কিছু করা উচিত ছিল বলে মনে করেন কনীনিকা। তাঁর চোখে এখনকার অধিকাংশ প্রতিযোগীই সাধারণভাবে খেলছেন, কেউই এখনও প্রাণ দিয়ে খেলছেন না। কঠিন পরিস্থিতিতে কাকে বাঁচাবেন, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েও নিজের মতামত স্পষ্ট করেছেন কনীনিকা। তাঁর মতে, এখনও পর্যন্ত এমন কোনও প্রতিযোগী তৈরি হয়নি, যাঁর চলে যাওয়া বা থেকে যাওয়া খুব বড় পার্থক্য তৈরি করবে। অনুষ্কার খেলার ধরন নিয়েও মন্তব্য করেছেন তিনি।

কনীনিকার বক্তব্য, অনুষ্কা সদ্য বেরিয়ে গিয়েছেন এবং তাঁর মনে হয়েছে, অনুষ্কা মিথ্যে বলা ও ড্রামা করার চেষ্টা করছিলেন। তবে তাঁর মতে, অনুষ্কা মূলত বিগ বসের ঘরে মশলা দিতে গিয়েছিলেন। কারণ মশলা ছাড়া একটি এপিসোড চালানো কঠিন। অনুষ্কার দেওয়া সেই মশলার কারণেই গল্প একদিকে এগোবে এবং প্রতিযোগীরা একে একে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গল্প আরও জমাট বাঁধবে বলেই মনে করেন অভিনেত্রী। অর্থাৎ অনুষ্কার ভূমিকা নিয়েও কনীনিকার বিশ্লেষণ বেশ আলাদা। বিগ বসের ঘরে তৈরি হওয়া সম্পর্ক নিয়েও বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলেছেন কনীনিকা। রাজবীর ও নন্দিনীর সম্পর্ক প্রসঙ্গে তাঁর বক্তব্য, তিনি বহু রিয়্যালিটি শো করেছেন এবং নিজের অভিজ্ঞতায় দেখেছেন, এই ধরনের জায়গায় তৈরি হওয়া প্রেমের সম্পর্ক অনেক সময় টেকে না।

আরও পড়ুনঃ “আপনারা দয়া করে আমায় একটু সাহায্য করুন, খুব য’ন্ত্রণা আর স’হ্য করতে পারছি না!” গুরুতর অসু’স্থ হয়ে ভেঙে পড়লেন শ্বেতা ভট্টাচার্য, এলোমেলো অবস্থায় জানালেন কাতর আর্জি! শারীরিক ভ’য়াবহ আকার নিতেই অ’স্ত্রোপচারের পরামর্শ চিকিৎসকের! পুজোর মুখেই হঠাৎ কী হলো অভিনেত্রীর?

তবে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক যদি সত্যিই টিকে যায়, তাহলে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন। তাঁর মতে, বিগ বসের ঘরে ফোন নেই, বাইরের কোনও সুযোগ নেই, চারপাশে একাকিত্ব থাকে। সেই পরিস্থিতিতে পাশে একজন মানুষকে প্রয়োজন হতে পারে, তাই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হওয়াটাও স্বাভাবিক। তবে এই সম্পর্ক কতটা সত্যি, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। নন্দিনীকে খারাপ মেয়ে মনে করেন না কনীনিকা, তবে তাঁর মতে, নন্দিনী যদি খেলায় আরও সক্রিয় হতেন, তাহলে বিষয়টি অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত চলতি সিজনে নিজের বিগ বসে ফেরার সম্ভাবনাও সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এখন তাঁর সন্তান এবং অনেক দায়িত্ব রয়েছে। আগে তিনি অনেকটা ঝাড়া হাত-পা ছিলেন, কিন্তু এখন মেয়েকে এবং কাজকর্ম ছেড়ে বিগ বসের ঘরে ঢোকার কোনও প্রশ্নই নেই।

You cannot copy content of this page