“তুমি আগে মেরুদণ্ড রাখতে শেখো! একজন কমিটেড মেয়েকে বলছ, তুমি যার তার থেকে আমি কেড়ে নেব” “এখন আমাকে তোমার চার অক্ষরের গা*লাগাল, মেয়েদের বল ছুড়ে মারা, মুখে থুতু দেওয়া শিখতে হবে?” রাজবীরকে জিতুর ‘বাইরে গিয়ে শেখা’ মন্তব্যে ক্ষু’ব্ধ নন্দিনী! সৃজলার চুল কাটাকে কেন্দ্র করে কী বললেন রাজবীরের প্রেমিকা?

‘বিগ বস বাংলা’র বাড়ি থেকে বেরিয়ে এলেও প্রতিযোগীদের নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নন্দিনী দত্ত। বিশেষ করে জিতু কমল, সৃজলা গুহ এবং রাজবীর দে-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সোমবারের পর্বে বিগ বসের তরফে প্রতিযোগীদের জন্য আয়োজন করা হয়েছিল অভিনব টেলিফোন টাস্ক। সেখানে একে একে প্রত্যেক প্রতিযোগীকে নমিনেট করা হয়। তবে নমিনেশন থেকে বাঁচার জন্য তাঁদের সামনে রাখা হয় অন্য প্রতিযোগীর প্রিয় কোনও জিনিস বিসর্জন দেওয়ার শর্ত। এই টাস্কেই জিতু কামালকে বাঁচানোর জন্য সৃজলা গুহকে নিজের সাধের চুল কেটে কাঁধ পর্যন্ত ছোট করতে হয়। প্রথমে জিতু নিজেই এই শর্তে আপত্তি জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, একজন মেয়ের সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটতে বলার চেয়ে তিনি নিজে নমিনেটেড থাকতেই রাজি। কিন্তু শেষ পর্যন্ত সৃজলা নিজেই চুল কাটতে সম্মতি দেন। জিতুকে বাঁচাতে নিজের হাতে কাঁচি চালিয়ে ছোট করে ফেলেন একসময়ের লম্বা চুল।

অন্যদিকে, এই ঘটনার পরেই বাড়ির অন্দরে জিতু, সৌরভ, নিরঞ্জন এবং রাজবীরের মধ্যে একটি কথোপকথন হয়। সেখানেই রাজবীরের উদ্দেশে হঠাৎ জিতুকে বলতে শোনা যায়, ‘শেখা, বাইরে গিয়ে শেখা!’ প্রথমে জিতুর এই কথার অর্থ বুঝতে পারেননি রাজবীর। পরে নিরঞ্জন তাঁকে বিষয়টি বুঝিয়ে দেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, জিতু আসলে নন্দিনীকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন। অর্থাৎ, বাইরে গিয়ে নন্দিনীর কাছ থেকে শেখা উচিত, কী ভাবে ভালোবাসার মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, কী ভাবে অন্যের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রসঙ্গত, রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে বিগ বসের বাড়িতে থাকাকালীন একাধিকবার আলোচনা হয়েছে। তাঁদের সম্পর্কের টানাপড়েন, ঝগড়া এবং একে অপরের প্রতি অভিমানও দর্শকদের নজর কেড়েছে। সেই পরিস্থিতিতে জিতুর এই মন্তব্যকে নন্দিনীকে উদ্দেশ্য করে করা কটাক্ষ হিসেবেই ব্যাখ্যা করেছেন নিরঞ্জন।

এ বার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন নন্দিনী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইংরেজি অক্ষরে বাংলায় একটি দীর্ঘ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি। সেখানে জিতুর মন্তব্যের প্রসঙ্গ টেনে নন্দিনী লেখেন, ‘আমাকে কী শিখতে হবে আর হবে না, সেটা আমাকেই দেখতে দাও। তুমি একটু কপি কম করো। আর মেরুদণ্ড রাখতে শেখো! একজন কমিটেড মেয়েকে বলছ, তুমি যার তার থেকে আমি কেড়ে নেব। এটা শিখতে হবে আমাকে? এখন আমাকে তোমার চার অক্ষরের গালাগাল শিখতে হবে? মেয়েদের বল ছুড়ে মারা, মুখে থুতু দেওয়া, এগুলো শিখতে হবে? না থাক, তাহলে!’ নন্দিনীর এই বক্তব্যে স্পষ্ট, জিতুর মন্তব্যকে মোটেই ভালোভাবে নেননি তিনি। বিশেষ করে অন্যের জন্য ত্যাগ স্বীকার করার শিক্ষা তাঁকে দেওয়ার প্রসঙ্গেই আপত্তি জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি জিতুর আচরণ এবং কথাবার্তা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রতিক্রিয়ায় উঠে এসেছে বিগ বসের বাড়িতে ঘটে যাওয়া একাধিক বিতর্কিত ঘটনার প্রসঙ্গও।

নন্দিনীর এই স্টোরিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর মেরুদণ্ড রাখার পরামর্শ এবং চার অক্ষরের গালাগাল শেখার প্রসঙ্গ। শুধু তাই নয়, মেয়েদের দিকে বল ছুড়ে মারা এবং মুখে থুতু দেওয়ার মতো আচরণের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, এই ধরনের আচরণ কি তাঁকে শিখতে হবে? উল্লেখ্য, বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তর্ক-বিতর্ক এবং হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও একাধিকবার উত্তেজনা দেখা গিয়েছে। ফলে জিতুর মন্তব্যের জবাব দিতে গিয়ে নন্দিনী যে শুধু সৃজলার চুল কাটার ঘটনাকেই সামনে রাখেননি, বরং বাড়ির অন্দরে ঘটে যাওয়া অন্য কিছু আচরণের দিকেও ইঙ্গিত করেছেন, তা তাঁর বক্তব্য থেকে স্পষ্ট। তবে নিজের স্টোরিতে কারও নাম সরাসরি উল্লেখ না করলেও জিতুর ‘বাইরে গিয়ে শেখা’ মন্তব্যের পরেই এই প্রতিক্রিয়া সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “উনি আমায় কথা দিয়েও সেই কথা রাখেননি, তাই আর কোনও ছবি করিনি!” কোন কথা রাখতে ব্যর্থ হয়েছিলেন জনপ্রিয় পরিচালক? ‘শত্রু’র পর অঞ্জন চৌধুরীর সঙ্গে কেন কাজ করেননি চিরঞ্জিত চক্রবর্তী? এত বছর পরে নেপথ্যের আসল কারণ জানিয়ে বি*স্ফোরক বর্ষীয়ান অভিনেতা!

সব মিলিয়ে, বিগ বসের বাড়িতে সৃজলার আত্মত্যাগের ঘটনা এবার বাড়ির বাইরেও নতুন বিতর্কের জন্ম দিল। জিতুকে নমিনেশন থেকে বাঁচাতে সৃজলার নিজের চুল কেটে ফেলার সিদ্ধান্ত যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনই সেই ঘটনাকে কেন্দ্র করে জিতুর মন্তব্যও আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে, নন্দিনী নিজের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন, ভালোবাসার মানুষের জন্য ত্যাগ স্বীকার করার শিক্ষা তাঁকে নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। বরং অন্যের আচরণ নিয়ে প্রশ্ন তুলেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। রাজবীরের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষ করা হয়েছে বলে কি মনে করেছেন নন্দিনী? জিতুর মন্তব্যের জবাব দিতেই কি এই স্টোরি? যদিও নিজের প্রতিক্রিয়ায় আলাদা করে কোনও নাম উল্লেখ করেননি অভিনেত্রী, তবু ঘটনার পরপরই তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসায় বিগ বসের অনুরাগীদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Bigg Boss Bangla

You cannot copy content of this page