চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী বেশ আকৃষ্ট করেছে দর্শকদের। প্রথমদিকে টিআরপি তালিকায় ধারাবাহিকটি বিশেষ ফলাফল করতে ব্যর্থ হলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা। বাড়ছে টিআরপি রেটিং। বর্তমানে ধারাবাহিকে চলছে রাইয়ের বিয়ের ট্র্যাক। অনির্বাণকে বিয়ে করছে রাই। যদিও দর্শকদের প্রায় সকলের নজরই রয়েছে শৌর্য্যর ওপর।
মুখে রাইয়ের সঙ্গে নিজের দাদার বিয়ের কথা মেনে নিলেও আদৌ কি রাই অনির্বাণের বিয়েতে শৌর্য্য খুশি? বিয়ের তত্ত্বও নিয়ে যাচ্ছে সে, সমস্ত কাজও করছে খুশি মনে কিন্তু আদৌ কি শৌর্য্যই শৌর্য্য এতটা বদলে গেছে? যে রাইকে সে এত ভালোবাসত? সেই রাইয়ের বিয়ে এইভাবেই অন্য একজন সঙ্গে চুপচাপ দেখবে সে? এমনও সম্ভব?
মিঠিঝোরায় দুই বোনের কাছে বারবার ঠকে গেছে শৌর্য্য
প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রাই। প্রথমবার শৌর্য্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেও শেষমেশ হয়নি বিয়েটা। বাবার মৃত্যুর কথা জানতে পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে রাই। বদলে সে শৌর্য্যকে কিছু না জানিয়েই নীলুর সঙ্গে দিয়ে দেয় শৌর্য্যর বিয়ে। স্বাভাবিকভাবেই বিয়েটা একেবারেই মেনে নিতে পারেনি শৌর্য্য। রাই এইভাবে তাকে ঠকিয়েছে সেই কথা প্রতিনিয়ত কষ্ট দিয়েছে তাকে।
রাইকে সে আর পাবে না এটা বুঝতে পেরে একপ্রকার নিরুপায় হয়েই নীলুকে আপন করে নেওয়ার চেষ্টা শৌর্য্য। কিন্তু তাতেও মিলল কেবল হতাশা। নীলুও ঠকিয়ে দিল তাকে। এরপরই তার সামনে এসে রাই অনির্বাণের সম্পর্কের কথা। প্রথমে রাগারাগি করলেও পরে সবটাই মেনে নেয় সে। নাকি মেনে নেওয়ার শুধুই নায়ক করছে সে? রাই তার জীবনটা যেভাবে নষ্ট করেছে তার পরও কি রাইকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া সম্ভব?
আরও পড়ুন: জমে উঠেছে অনুরাগ, গল্পের মোড় ঘুরিয়ে গল্পের অন্যতম খলনায়ক ভিক্টর হয়ে উঠছে সেনগুপ্ত পরিবারের ঢাল
পরিকল্পনা করে রাই অনির্বাণের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে শৌর্য্য
নেটিজেনদের অধিকাংশেরই মত, বদলে যায়নি শৌর্য্য বরং আবার বদলা নেওয়ার চেষ্টা করছে সে। ভেঙে দিতে চাইছে রাই অনির্বাণের সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন। কথাটা কিছু একেবারেই অযুক্তিকর নয়, ভেবে দেখুন রাই যখন শৌর্য্যর সঙ্গে কথা বলে অনির্বাণের কাছে গেল তখনই অনির্বাণের সামনেই রাইকে জড়িয়ে ধরল শৌর্য্য। সে খুব ভালো করেই জানত এতে অনির্বাণের খারাপ লাগবে তাও এরূপ কান্ড সে করল। এমনকি ধারাবাহিকের নতুন চমকে দেখা গেলে রাই বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে কিন্তু তার ফোন লাগছে না অন্যদিকে শৌর্য্যও ঘুরতে গেছে আর তাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এসবটা নেহাত কাকতালীয় নয়। নীলু মতো হঠকারী হয়ে নয়, বরং ঠান্ডা মাথায় প্রতিশোধ নিচ্ছে শৌর্য্য। এত সহজে সে কিছুতেই মেনে নেবে না। আপনাদের কি মনে হয় শৌর্য্য যা করছে সেটা কি ঠিক?






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?