মুখ্যমন্ত্রীর প্রশংসায় পাঁচালী, তারপরেই বঙ্গবিভূষণ! গায়ে রাজনৈতিক রঙ লাগতেই গায়িকাকে ঘিরে ট্রো’লের ঝড়! শাসকদলে যোগের জল্পনা, আজ কালীঘাটে গিয়ে কি সেই সম্ভাবনাকেই ধোঁয়া দিলেন ইমন চক্রবর্তী?

প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে সংবাদের শিরোনামে উঠে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। তাঁর সংগীত প্রতিভা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি, বরং শ্রোতাদের ভালোবাসাই তাঁকে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি। কিন্তু সাম্প্রতিক সময়ে গানের চেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে। শোনা যাচ্ছে, তিনি নাকি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এ যোগ দিতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রোলের ঝড়। কটূক্তি থেকে ব্যক্তিগত আক্রমণ, এমনকি তাঁর প্রয়াত মাকেও রেহাই দেয়নি একাংশ। ফলে শিল্পীর ব্যক্তিগত পরিসর ও সামাজিক মাধ্যমের সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতির মধ্যেই শোনা যাচ্ছে, শনিবার কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে পারেন ইমন। এই একটি খবরই রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক প্রবেশের জল্পনাকে আরও উসকে দিয়েছে। অতীতে টলিউডের একাধিক তারকা কালীঘাটে গিয়ে প্রার্থী না হওয়ার ইচ্ছার কথা জানালেও শেষ পর্যন্ত দলীয় অনুরোধে ভোটের ময়দানে নেমেছেন। ফলে অনেকেই মনে করছেন, ইমনের ক্ষেত্রেও কি তেমনটাই হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও রাজনৈতিক মহলে কৌতূহল ক্রমেই বাড়ছে।

জল্পনার সূত্রপাত আরও আগে। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে পাঁচালী গান গাওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। পরে তিনি পান বঙ্গবিভূষণ সম্মান, যা নিয়েও শুরু হয় নানা ব্যাখ্যা বিশ্লেষণ। সমালোচকদের একাংশের দাবি, রাজ্য সরকারের ঘনিষ্ঠ বলেই নাকি এই সম্মান লাভ। যদিও এই অভিযোগের পক্ষে স্পষ্ট প্রমাণ নেই, তবুও সামাজিক মাধ্যমে নানা মত ভেসে বেড়াচ্ছে। অনেকে আবার মনে করছেন, সম্মান পাওয়ার পর থেকেই তাঁর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে।

এমনও শোনা যাচ্ছে, অভিনেতা কাঞ্চন মল্লিক এর কেন্দ্র থেকে নাকি প্রার্থী হতে পারেন ইমন। যদিও সবটাই এখন জল্পনার পর্যায়ে, তবুও রাজনৈতিক অন্দরে আলোচনা থামছে না। প্রার্থী তালিকা ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে একটা বিষয় স্পষ্ট, সংগীতজগতে নিজের জায়গা তৈরি করার পর এবার রাজনীতির ময়দানেও কি তিনি নতুন অধ্যায় শুরু করবেন, সেই দিকেই নজর সবার।

আরও পড়ুনঃ বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিদেশ সফর! দোল একা কাটাতে থাইল্যান্ডে নীল, তৃণা নেই সঙ্গে! কাকতালীয় নাকি অন্য ইঙ্গিত? ফের ফিসফাস শুরু টেলিপাড়ায়, সত্যিই কি বাড়ছে দূরত্ব?

এরই মাঝে ব্যক্তিগত জীবন নিয়েও কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন ইমন। মায়ের মৃত্যুবার্ষিকীতে করা একটি আবেগঘন পোস্ট ঘিরেও তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে। পরে লাইভে এসে তিনি জানান, আর ব্যক্তিগত মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেবেন না। তবে বিতর্ক থামেনি। উল্লেখযোগ্য বিষয়, রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় একেবারে নতুন নয়। অতীতে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এর কলকাতা জেলা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। ফলে সংগীত থেকে রাজনীতি, এই সম্ভাব্য যাত্রাপথ কতটা বাস্তব রূপ নেয়, এখন সেটাই দেখার।

You cannot copy content of this page