“ওকে এভাবে দেখতে পারি না…আমার বউয়ের কষ্ট চোখে দেখা যায় না!” স্ত্রীর যন্ত্রণায় কাতর, শ্বেতাকে কোন অবস্থায় দেখে ভেঙে পড়লেন রুবেল?

টেলিভিশনের পর্দায় যেমন জনপ্রিয়, বাস্তব জীবনেও তেমনই চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেদের ছোট ছোট সুখ দুঃখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁরা। কখনও শ্বেতার হাতের রান্না, কখনও বিশেষ দিনের উদযাপন, সব কিছুতেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি আবারও ব্যক্তিগত এক মুহূর্ত সামনে এনে সকলের মন কাড়লেন রুবেল। তাঁর একটি মজার অথচ ভালোবাসায় ভরা মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা।

দিন দুয়েক আগে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সোনার সংসারে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। সেখানেই উপস্থিত ছিলেন রুবেল ও শ্বেতাও। বিশেষ দিনের জন্য একেবারে অন্য রূপে সেজে উঠেছিলেন শ্বেতা। জমকালো পোশাক আর নিখুঁত হেয়ারস্টাইলের জন্য ব্যবহার করা হয়েছিল অসংখ্য ক্লিপ ও কাঁটা। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতেই শুরু হল সেই সাজ খোলার পালা, আর তখনই সামনে এল আসল চিত্র।

বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রইল অসংখ্য ক্লিপ। গুনে শেষ করতে পারছিলেন না রুবেল নিজেই। আন্দাজে সংখ্যা প্রায় আশি থেকে নব্বইয়ের কাছাকাছি। এতগুলো ক্লিপ দীর্ঘক্ষণ মাথায় পরে থাকায় স্বাভাবিকভাবেই মাথা যন্ত্রণায় কাহিল শ্বেতা। স্ত্রীর সেই অবস্থা দেখে মজার ছলে রুবেল বলেই ফেলেন, আমার বউয়ের কষ্ট চোখে দেখা যায় না। ভালবাসা আর খুনসুটিতে ভরা এই মুহূর্তই মন ছুঁয়ে যায় অনুরাগীদের।

আসলে এই মন্তব্যের আড়ালে লুকিয়ে রয়েছে গভীর টান। দীর্ঘদিন ধরে টানা কাজের চাপে ছিলেন রুবেল। নিম ফুলের মধু এবং তুই আমার হিরো ধারাবাহিকের শুটিং শেষ করেছেন পরপর। বিশেষ করে তুই আমার হিরো সদ্য শেষ হওয়ায় এখন কিছুটা ফাঁকা সময় মিলেছে তাঁর হাতে। ব্যস্ততার মাঝেও স্ত্রীকে যে কতটা গুরুত্ব দেন, এই ছোট ঘটনার মধ্যেই তা স্পষ্ট।

আরও পড়ুনঃ “এক সময় ইন্ডাস্ট্রি ছিল পরিবার, এখন শুধুই আত্মকেন্দ্রিকতা…সাংঘাতিক পরিবর্তন” দাবি ‘বামাক্ষ্যাপা’ অরিন্দম গাঙ্গুলীর! শুরুতেই সেলিব্রিটি ভাব, অতিরিক্ত প্রচারেই নষ্ট হচ্ছে শিল্পীর দীর্ঘস্থায়িত্ব! প্রতিবাদ করলেই বন্ধ হয়ে যাচ্ছে কাজ? বর্তমান বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে কি জানালেন অভিনেতা?

এখন কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবারকে সময় দিতে চান অভিনেতা। শ্বেতার সঙ্গে কয়েকটা নিরিবিলি দিন কাটানোর ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও থাকে এমনই সাধারণ ভালোবাসা আর যত্নের গল্প। রুবেলের কথায় সেটাই আবার প্রমাণ হল, সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এই ছোট ছোট মুহূর্তেই।

You cannot copy content of this page